somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তরুন মিডিয়া কর্মী'র অকাল মৃত্যু

১৫ ই অক্টোবর, ২০১১ রাত ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বন্ধুরা,খুবই দুঃখ জনক খবর আমার অনেক দিনের পরিচিত ছোট ভাই ও পরবর্তিতে সহকর্মী(বিবিসি বাংলাদেশ সংলাপ) 'তানভির জাহিদ নয়ন' আর আমাদের মাঝে নেই ইন্নালিল্লাহ......রাজেউন।সর্বশেষ ৭১ TV তে নির্বাহী প্রযোজক(নিউজ) হিসেবে কর্মরত ছিলেন। গতকাল (১৪'অক্টোবড়-২০১১ইং) পানিতে ডুবে ২ বন্ধু সহ নয়ন ইন্তেকাল করেন। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।আমরা নয়নের আত্মার মাগফেরাত কামনা করি.. ভাল থাকিস "নয়ন" যেখানেই থাকিস, মহান আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করি তিনি তোর আত্মাকে বেহেস্ত নসিব করুন.....আমিন......

নয়নের সাথে আমার পরিচয় প্রায় ১৫ বছর হবে, তখন আমরা থিয়েটার করি ও বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের সাথে যুক্ত হই। তুমুল আড্ডা চলতো বিশ্ববিদ্যালয়ের এখানে সেখানে। নতুন নতুন স্বপ্ন দেখি সবাই। নয়নের স্কুল ফ্রেন্ড আবির(নির্মাতা মোরশেদুল ইসলামের ভাগ্নে) মেধাবি ও কর্মঠ সদ্য কৈশর পেরোনো তরুন, ওর বাসায় নিয়মিত যাতায়াত ছিল আমার। আবিরের বাসায় এক পর্যায়ে পরিচয় নয়নের সাথে, এবং আল্প সময়ে ওর আন্তরিকতায় বয়সে ছোট হলেও বন্ধুত্ব হয়ে যায়। এক সময় আবিরের মাথায় ভুত চাপলো শর্টফিল্ম বানাবো সাথে নাছোর বান্ধা নয়ন, কিন্তু আমি বেকার আর নয়ন ও আবির তখনো ছাত্র। ফিল্ম বানাতে টাকার প্রয়োজন কোথায় টাকা ? আমার কোন কথায় ওদের দমানো যাচ্ছে না, ওদের একটাই কথা মিঠু ভাই ভয়ের কিছু নাই আগে ঝাপ দেই দেখবেন সব হয়ে যাবে।এক সময় দেখলাম সত্যিই সব হয়ে যাচ্ছে এবং ওদের উৎসাহ উদ্দিপনায় আবিরের পরিচালনায় তৈরি হয়ে গেলো শর্টফিল্ম "আয়না (Mirror)"। "আয়না" পরিচালনা :আশ্রাফ আবির, কো-অর্ডিনেটর না বাকি সব দায়িত্ব নিয়ে নিল আমাদের "তানভির জাহিদ নয়ন" সাথে আমি সহযোগী ও অভিনয় শিল্পী হিসেবে ।গল্পের প্লট এসিড সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা তৈরী করা। "আয়না" প্রদর্শিত হলো সে বছর "স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে" এবং বেশ প্রশংসা পায় আয়না।

এরপর আমার কর্ম জীবনের সুচনা এবং ব্যস্ততার কারনে আস্তে আস্তে দেখা সাক্ষাত কমে যায়, আর আড্ডাবাজীতে পরে দির্ঘ্য বিরতি।

এরপর দির্ঘ্যদিন পরে দেখা হয় নয়নের সাথে, চ্যানেল আই ও বিবিসি বাংলা মিলে একটা অনুষ্ঠান নির্মান করে "বিবিসি বাংলাদেশ সংলাপ" নামে, আকা রেজা গালিব প্রযোজক আর আমি সহ প্রযোজক ও প্রডাকশন কো-অর্ডিনেটর। প্রায় ২ বছর পর "বিবিসি বাংলাদেশ সংলাপ" এর প্রযোজনার দায়িত্ব দেয়া হয় আমাকে,নতুন সিজন শুরু হলো এবং নয়ন তখন বিবিসিতে যোগদেয় প্রডাকশন কো-অর্ডিনেটর হিসেবে।প্রায় ২/৩ বছর কাজ করেছি এক সাথে।

সদা হাস্যজ্বল,সদালাপি ছেলেটির এমন করুন মৃত্যু মেনে নেয়া কষ্টকর। কিছুদিন আগে বিয়ে করেছিলো নয়ন। হয়তো হাতে মেহেদির রং এখনো মুছে যায়নি ! তার আগেই নয়ন চলে গেলো না ফেরার দেশে। চলে গেছেন আরো ২ জন ওর বন্ধু ও বন্ধুপত্মী। এই করুন মৃত্যু মেনে নেয়া যায়না, তবুও মেনে নিতে হয় এটাই নিয়তী, নিয়তীর উপর আমাদের যে কোন হাত নেই। এক্ষেত্র আমরা বড়ই অসহায় !!

আমরা এই তরুন মিডিয়া কর্মী ও তার সাথে একই পরিনিতী বরন করা ২ জনের আত্মার মাগফেরাত কামনা করছি। হয়তো এই শুন্যতা পুরন হবে না, তবু সময় বয়ে চলবে তার আপন নিয়মে তার আপন গতিতে, এটাই চরম বাস্তবতা।

নয়ন তুই চলে গেছিস সবাইকে ফেলে, কিন্তু তোর শুন্যতা আমরা বয়ে বেড়াব সারা জীবন। তোর স্মৃতি মুছে ফেলতে পারব না কখনো। তুই ভাল থাকিস যেখানেই থাকিস। মহান আল্লাহ নিশ্চই তোকে বেহেস্ত দান করবেন এই প্রার্থনাই করছি.................
..................................................................................................
স্বপ্নবাজ
১৫'অক্টোবর-২০১১ইং
ঢাকা ।
৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×