এখন পর্যন্ত দেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা প্রথম আলো। কিন্তু বেশ কিছুদিন হল দেখছি প্রথম আলোর সমালোচনা করতে পারলেই খুশি এমন একটা শ্রেনী বের হয়েছে। মুলত আমরা বেশিরভাগ সময়ই অন্যের ভাল দেখতে পারিনা। দেশে একমাত্র প্রথম আলোই সেই পত্রিকা যারা জনগনের আস্থা অর্জন করে এবং সমসাময়ীক সব ভাল ভাল পত্রিকার সাথে প্রতিযোগীতা করে জনপ্রিয়তা পেয়েছে। এখোনো পত্রিকাটি তাদের মানের ব্যপারে আপষ করেনা। অনেক বড় বড় রাজনৈতিক খবরও অনেক সময় ভিতরের পৃষ্ঠায় ট্রিট করে।
বিশেষ করে পজেটিভ রিপোর্টিং প্রথম আলো ই বাংলাদেশে প্রথম শুরু করে। এই পত্রিকা যত বেশিবার প্রকৃতি নিয়ে প্রথম ও শেষ পৃষ্ঠায় লিখেছে অতবার কেউ লেখেনি।
প্রথম আলোর এত এত সমালোচনা যারা করেন তারা সারারাত সমালোচনা করে সকালে আবার এই পত্রিকাটাই কেনেন। এর কারন হল সমালোচকদের দৃষ্টিতেও প্রথম আলোই সেরা প্রথম আলোর পাঠক অনেক বেশি। প্রায় সাড়ে তিন লাখ শুধু হার্ড কপি ছাপে তারা। আমরা হিসেব করি প্রত্যেক কপি গড়ে ২৫ জন পাঠক পড়ে। তাহলে কত হয় পাঠকের সংখ্যা। সেই পত্রিকায় কিছু বুল হলেই ধরার লোকের অভাব হয়না। কোন পত্রিকায় সম্পাদক , মালিক এরা বিতর্কিত হতে পারে। কিন্তু দেখতে হবে পত্রিকাটির নীতিতে পরিবর্ত হচ্ছে কিনা।
এর আগে জয়নুল আবদীন ফারুকের খবরটি প্রথম আলো ভুল ভাবে দেয়। সেটা যদি অন্য কোন পত্রিকা হত তবে এতটা সমালোচনার স্বীকার হতনা। আবার এখন কানিজ আলমাসকে নিয়ে প্রথম আলোর রিপোর্টের বিষয়ে কথা হচ্ছে। কোন পত্রিকায় ই এমন লেখেনাই যে কানিজ আলমাসের কম্পিউটারে অবৈধ কিছু পাওয়া গেছে। সুতরাং প্রথম আলো একা কেন দায়ী হবে? শুধু প্রথম আলোই কেন?
সংবাদ নিয়ে যারা কাজ করেন তারা মানবেন যে সংবাদপত্রের জগতে নিরপেক্ষতা বজায় রাখাটা প্রায় অসম্ভব। যে নিউজই আপনি দেন না কেন দেখবেন সেগুলো ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে লিখলে আলাদা অর্থ দেয়। আবার অনেক সময় রিপোর্টারের ভিউ থাকতে পারে। অতবড় পত্রিকা, যেখানে শত শত খবর যায সেখানে প্রত্যেকটা খবর যাচাই করা সম্পাদক বা সহ সম্পাদকদের দ্বারা সম্ভব হয়না। তারপরেও আমি অন্যান্য পত্রিকার সাথে তুলনা করলে বলতে পারি মতিউর রহমান নিজে যতটা খোঁজ নেন অন্য কোন দৈনিক পত্রিকার সম্পাদক এত বেশি কেয়ার নেন না।
তারপরেও ভুল থেকে যায় , ভুল হয়। কিন্তু সেগুলো নিয়ে যারা গালাগালি করে , বিশেষ করে সাংবাদিকদের খারাপ বলার চেষ্টা করে তাদের প্রতি আমার করুনা হয়।
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।