বিমূর্ত রূপ
০৮ ই মার্চ, ২০১১ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি ঘৃনায় ঘৃনিত -
তোমার শাপে শাপিত,
বেদনায় বেদনার্ত ;
আশার ভঙ্গে ব্যথিত।
ব্যথার তাপে উত্তপ্ত-
সব ভালো মোর গুপ্ত,
এ বঞ্চনা অপমান-
সহিতে চাহে না প্রাণ।
এযে আমারি সত্ত্বার বেদনার্ত প্রতিবাদী রূপ!
আমি কভু উচ্ছসিত,
অতনু আশে তৃষ্ণার্ত-
প্রেমের টানে উত্থিত,
হয়ত বা জোয়ারিত!
ভালো লাগা শিহরণ
হৃদয়ে প্রেম স্পন্দন-
সকলের আগমন;
ভরায় আমার প্রাণ।
এ মোর সত্ত্বার মানবীয় চির বিকশিত রূপ!
এই আমার আমিত্ব,
চিরদিনের কবিত্ব -
স্বপ্ন ভাবাবেগে সিক্ত!
স্পর্শে স্পর্শে সঞ্চারিত।
দিবা নিশি সারাবেলা-
মম কল্প চিত্র কলা,
সকল সুরের মেলা -
করে মোর মনে খেলা।
এই আমার সত্ত্বার চির স্বপ্নচারী এক রূপ!
তোমাদের ভালবাসা,
এ প্রাণের শত আশা-
সেদিন হবে কুয়াশা!
সে শেষের ভয়ে ভীত-
মম চিত্ত বিচলিত।
তোলে মনে সংশয়-
চির বিদায়ের ভয়।
অন্তর ভরে ব্যথায়।
এ আমারি সত্ত্বার ভীত চিত্ত হতাশাগ্রস্থ রূপ!
যেদিন হারাব হায়-
স্বপ্ন দেশে নীলিমায়;
সেদিন রেখ আমায়-
তব মনের কোঠায়!
নবীন পল্লবছায় -
মৃগের চপলতায়;
বটবৃক্ষের ছায়ায়-
পাবেই খুজে আমায়!
এরা সকলে আমার শেষ সত্ত্বার বিমূর্ত রূপ!
তাং:২৪-০৯-০৬
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরাও পারবো.....
ইদানিং সোশ্যাল মিডিয়ায় নতুন এক জোশ উঠেছে-
“বাংলাদেশকেও ইরান, পাকিস্তান বা উত্তর কোরিয়ার মতো সামরিক শক্তিধর হতে হবে- তাহলে আমাদের দিকে কেউ চোখ রাংগাতে পারবে না!”
শুনতে দারুণ লাগে। বুকের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার...
...বাকিটুকু পড়ুন
লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল...
...বাকিটুকু পড়ুন
তখন কলেজে পড়ি,
তেজগাঁও কলেজ। আমরা বলতাম
গোয়াল ঘর। সেই হিসেবে আমাকে গোয়াল ঘরের প্রাণী বলা চলে।
তো একদিন গোয়াল ঘরে যাওয়ার জন্য
বাসা (উত্তর বাড্ডা) থেকে বেরিয়ে...
...বাকিটুকু পড়ুনএকসময় বাংলাদেশের ক্রিকেটে “নড়াইল এক্সপ্রেস” ছিল এক আবেগের নাম। মাঠে আগুনঝরা স্পেল, ভাঙা হাঁটু নিয়েও লড়ে যাওয়া এক যোদ্ধা, আর অন্যায়ের বিরুদ্ধে দৃশ্যমান এক কণ্ঠ। মানুষ বিশ্বাস করতো— এই মানুষটা... ...বাকিটুকু পড়ুন