somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে কাকে ভোট দিবে অগে থেকেই বলে দিল???

১১ ই জুন, ২০১১ ভোর ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুরস্কের সংসদ নির্বাচনের আর মাত্র একদিন বাকী। ইসলামী গ্রুপ গুলো তাদের ভোটের রংগুলোকে স্পষ্ট করে দিয়েছে।
গুলেন জামাত: তুরস্কের সব চেয়ে বড় ইসলামী গ্রুপ গুলেন জামাত। ফেতহুল্লাহ গুলেনের প্রতিষ্ঠিত গুলেন জামাত রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ডরমেটোরি এবং ওয়াকিফ এর ক্ষেত্রে সবচেয়ে বড় গ্রুপ। শুধু দেশেই নয় বিদেশেও আছে শত শত স্কুল এবং বিশ্ববিদ্যালয়। জাতীয় এবং আন্তর্জাতিক (তুরস্কের সাথে সম্পর্কিত বা দিপাক্ষিক) ব্যবসায়ী সংগঠনগুলোর অধিকাংশই গুলেন জামাতের কব্জায়। তুরস্কের সবচেয়ে বড় আলেমদের একজন ছিলেন ওস্তাদ সাঈদ নূরসী। আর ফেতıহুল্লাহ গুলেন হচ্ছেন তাঁরই একজন ছাত্র। রিসালে-ই নূরকে মূল করে তিনি ইসলাম প্রচার শুরু করেন। "গুলেন আন্দোলন" এবং "সাঈদ নূরসী" ও "রিসালে-ই নূর" সম্পর্কে আসলে অনেক আলোচনা করা দরকার। আজকের বিষয় যেহেতু নির্বাচন। তাই ওগুলো আলোচনা করলাম না।
১. গুলেন জামাত বিভিন্ন সময়ে বিভিন্ন দলকে সাপোর্ট দিয়ে আসছে। তবে ২০০২ সাল থেকে এই পর্যন্ত প্রতক্ষভাবে ক্ষমতাসীন আক পার্টিকে সমর্থন করছে। অন্যান্য ইসলামী দলগুলোর সাথে সমান দূরত্ব বজায় রাখার ক্ষীণ যে চেষ্টা ছিলö "এরগেনেকন" মামলার পরে তাও শেষ হয়ে গেছে। "এরগেনেকন" মামলায় সেনাবাহিনীর অনেক বড় বড় অফিসারকে জেলে নেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে সরকারকে গুলেন জামাত তাদের প্রচার মাধ্যমগুলো দিয়ে সরাসরি সমর্থন দিয়েছে। এবারের নির্বাচনেও গুলেন জামাত আক পার্টিকে সমর্থন দিয়েছে। বিদেশে শিক্ষক হিসেবে অথবা ব্যবসায়ীক কাজে যে সব তুর্কী আছেন, জামাতটির পক্ষ থেকে তাদেরকে দেশের "গণতন্ত্রের" জন্য ভোট দেয়ার আহ্বান জানানো হয়েছে। শত শত লোক বিমান ও বাস ভাড়া করে ভোট দিতে আসছে।

নূর জামাতের আরো অনেকগুলো ছোট গ্রুপ আছে। যারা সবাই সাঈদ নূরসী এবং রিসালে-ই নূরকে ভিত্তি ধরে কাজ করছে। শুধু মাত্র ধরণ ভিন্ন হওয়ার কারণে তারা আলাদা হয়েছেন।
২. ইয়েনি এশিয়া পত্রিকা ভিত্তিক গ্রুপটি সবসময়ই ডেমোক্রাট পার্টিকে সমর্থন দিয়ে আসছে। তবে এবার তারা আক পার্টির দিকে ঝুকছে বলে মনে করা হচ্ছে। তাদের একটা অংশের ভোট আক পাটির বাক্সে পড়বে। কারণ বর্তমান ডেমোক্রাট পার্টি প্রধান গ্রুপটিকে যথেষ্ট মূল্যায়ন করেননি।
৩. নেসিল পাবিলিশিং গ্রুপ সহ আরো চারটি নূর জামাত সরাসরি আক পার্টিকে সমর্থন জানিয়েছে। গ্রুপগুলোর প্রধান হিসেবে সাঈদ নূরসীর যে চারজন ছাত্র আছেন তারা যৌথ প্রেস ব্রিফিং এর মাধ্যমে বর্তমান সময়ে "দেশ, জাতি এবং ইসলামের জন্য" আক পার্টি কে সমর্থন দেয়া দরকার বলে ঘোষনা দিয়েছেন।
৪. তরিকত জামাতেরও এক অংশ আক পার্টিকে তাদের সমর্থনের কথা জানিয়েছে।
তবে বিভিন্ন তরিক জামাতের ভিতর থেকে
৫. হায়দারবাশ জামাত: ডেমোক্রাট পার্টিকে
৬. এস্কান্দার পাশা জামাত: মেহেপে শভঢ় ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টিকে
৭. মুসতাজ'আফ দের এবং হিজবুল্লাহ: কুর্দি গেরিলাদের সমর্থনপুষ্ট পিস এন্ড ডেমোক্রাসি পার্টি (BDP) কে
৮. ‌'তুর্কিয়ে‌‌' পত্রিকা ভিত্তিক গ্রুপটি: আক পার্টিকে
৯. মন্জিল জামাত (অন্যতম প্রধান তরিকত জামাত): আক পার্টি
১০. সাফা ওয়াকিফ ভিত্তিক নূর জামাত: 'দাত পার্টি, হাছ পার্টি এবং আক পার্টি
১১. এরেনকোই জামাত: আক পার্টিকে।
১২. আহমেদ হোজা জামাত (তরিকত জামাত) সাদেত পার্টিকে ভোট দিবে।

এছাড়াও নির্বাচনের আগের মূহুর্তে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিশেষ করে কলাম লেখরাও কে কাকে ভোট দিবেন তা স্পষ্ট করছেন।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১১ বিকাল ৫:২৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×