somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন নেত্রীর দেশপ্রেম এবং হাইকোর্টের মন্তব্য!

০৭ ই আগস্ট, ২০১১ ভোর ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পশ্চিমা বিশ্বে মানুষের মন পরিমাপের জন্য নাকি অনেক অাগেই যন্ত্র বের হয়েছে। সে যন্ত্র দিয়ে অাসামিদের বিবৃতির সততা যাচাই করা হয়। যন্ত্র যে পুরোপুরি নির্ভুল ভাবে তথ্য প্রদান করে তা জোর দিয়ে বলা কঠিন। তবে সম্পূর্ণ ত্রুটি মুক্ত করার চেষ্টা অব্যাহত অাছে।
অামরা পশ্চিমা বিশ্বকে তথা উন্নত বিশ্বকে অনেক পিছন থেকে অনুসরণ করি। যেমনটা অামরা করেছি কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট, জাতীয় পরিচয় পত্র বা এম.অার পাসপোর্ট ব্যবহারের ক্ষেত্রে। এগুলো অনেক দেরীতে ব্যবহার শুরু করেছি অামরা। অনেক ক্ষেত্রে অাবার বহির্বিশ্বের চাপে পড়ে যখন পালানোর কোন পথ পাইনি তখন বাধ্য হয়ে ব্যবহার করেছি।
তবে কিছু কিছু ক্ষেত্রে অামরা যে জাতিগত ভাবে অন্য সব জাতির সামনে চলে অাসিনি তা নয়। উল্লেখ করার মত অনেক অগ্রগতি অামাদের অাছে! অামাদের অাছে (দূর্ণীতির মত) অনেকগুলো চ্যাম্পিয়নশীপ! অামাদের অাছে গণতন্ত্রের পর্দার অাড়ালে অগণতন্ত্রীক সব কার্যকলাপের অভিজ্ঞতা। অামাদের বিছানার নিচে টাকা রাখার, পুকুরের পানিতে ত্রানের টিন রাখার, জননেতা/নেন্ত্রীদের দিবালোকে মিথ্যা বলার, মিথ্যা ওয়াদা দেওয়ার, সভা সমাবেশে অার সংসদে বসে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, দেশপ্রেম বলে গলাফাটানোর অনেক অভিজ্ঞতা অামাদের অাছে। দেশের জন্য না হলেও দলের জন্য নিজের জীবন দিতে এবং অন্যের জীবন নিতে অামরা খুবই পরিপক্ক। অামরা দলের জন্য সব করতে পারি।
অাসলে অামরা কী পারি না। অামাদের যেগুলো দরকার নেই! সেগুলো করিনা। অনেকে মনে করে যে অামরা পারি না। অাসলে অামরা করি না। যেমন অামাদের স্বাধীনতার সঠিক ইতিহাসের দরকার নেই তাই তা করিনা। লোকে বলে অামরা পারি না… অামাদের দেশেপ্রেমকে সবার উর্ধ্বে তোলার দরকার হয় না তাই দলপ্রেমকে সবার উর্ধ্বে তুলে অানি। লোকে বলে অামরা পারি না। হা হা হা…
অামরা অাইনের মাধ্যমে কোন কিছু সমাধান না করতে পারলে অাইনজীবিদের পেশী শক্তির মাধ্যমে তা সমাধান করার চেষ্টা করতে পারি।
অামরা পরিমাপ করতে পারি কার দেশ প্রেমে কতটুকু ঘাটিত অাছে বা নেই তা। তবে সে জন্য উন্নত বিশ্বের মত কোন যন্ত্রের প্রয়োজন হয়না। অামাদের অাইনজীবিদের পেশী শক্তি যেমন প্রচন্ড তাদের মগজের শক্তিও তেমন তীক্ষ্ন। তারা বলে দিতে পারেন কোন নেত্রীর দেশ প্রেমে ঘাটতি অাছে।
এটা অাসলে অামাদের জন্য বড় একটা অর্জন। অামাদের সুপ্রীম কোর্ট খালেদা জিয়ার দেশ প্রেমে ঘাটতি অাছে বলে মন্তব্য করেছেন।
খুবই চমৎকার একটা অর্জন। অার কিছু না হলেও দেশপ্রেম পরিমাপ করার কিছু বিজ্ঞ লোককে অামরা তৈরি করতে পেরেছি গত চল্লিশ বছরে।
এদেরকে যদি অারও কয়েক বছর দুধ কলা দিয়ে বা গ্রামীন পুষ্টি খাইয়ে মোটাতাজা করন প্রক্রিয়ার মাধ্যেম লালন পালন করা যায় তাহলে হয়ত অাগামী কয়েক মাসের মধ্যে অারও উন্নত মানের ফল পাওয়া সম্ভব হবে। তখন হয়ত তারা বলতে পারবেন কোন কোন মন্ত্রীর দেশপ্রেমে ভেজাল নেই অথবা কোন রাজাকারের দেশদ্রোহীতার পরিমান কত! এভাবে এই প্রযুক্তিকে অামরা রপ্তানীও করতে পারব! অার তখন বিশ্ব চিনবে এক নতুন বাংলাদেশকে!
আমার ওয়েব সাইটে থেকেও ঘুরে আসতে পারেন
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১১ ভোর ৬:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×