আমার প্রিয় পোস্ট
- মানুষ__নির্মলেন্দু গুণ - সবুজ পোকা
- ভাঙ্গনের ‘বাজিকরের মৃত্যু’ ও অন্যান্য গল্প প্রসঙ্গে - হানিফ রাশেদীন
- নেকরোফিলিয়া : এক ভয়াবহ মানসিক ব্যাধি ( কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য) - পল্লী বাউল
- দৃশ্যখাদকের দল এবং স্মৃতির ভাঙা দেরাজ - হাসান মাহবুব
- যে জোছনায় যুবকের ঘর ভেঙে যায়! - সুলতানা শিরীন সাজি
- ছোটগল্প: কায়েসের আত্মহত্যা পরবর্তি বিভ্রান্তি সমুহ - আকাশচুরি
- আমরা মিশেছি ভালোবেসে...গিয়েছি ফেঁসে শেষে : এক ঝলক ব্লগার ইতিহাস (চারবছর পূর্তির প্রথাসিদ্ধ না, বরং রীতিবিরুদ্ধ পোস্ট )! - আবদুর রাজ্জাক শিপন
- কবিতা :কিছু তো বুঝ না - তাশমিয়া
- জ্বলি ন’উধিম কিত্তেই- রুখে দাঁড়াবো না কেনো- - কবিতা চাকমার একটি কবিতা - খারেজি
আজ প্রিয় ভাঙ্গনের জন্মদিন
- সাদা কালো এবং ধূসর
- আজকে একজন প্রিয় ব্লগারের জন্মদিন,তিনি হলেন ভাঙ্গন।
- রাজসোহান
- শুভ জন্মদিন, ভাঙ্গন - ইমন জুবায়ের
- (গল্প) জীবন ও জলুস্তির চক্র - ম্যাভেরিক
- গেম - সাদা কালো এবং ধূসর
- কবিতা থেকে গান: ইচ্ছা - ইমন জুবায়ের
- কিছু প্রিয় পোস্ট।। - ডঃ জেকিল
- গল্প: ঝাঁপতাল - নির্ঝর নৈঃশব্দ্য
- বৃত্তবন্দী (ছবি ব্লগ) - আহমেদ রাকিব
- স্ক্রীপ্ট রাইটিং পর্ব-দুই : ফরম্যাট, হেডিং, ডিরেকশন, ক্যামেরা শট - রন্টি চৌধুরী
- স্বপ্তর্ষি - সুরঞ্জনা
- হাতুড়ে গদ্য – (একটি আত্মহত্যামূলক নোট) - বৃত্তবন্দী
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- তুমিই তবে জোনাকের ফুল - ভাঙ্গন
- বেবি এ্যালবাম - অপ্সরা
- গান চাই গান .... যত ইচ্ছা তত - সিফাতরক্স
- বন্ধুরা ভুলে গেছে,চলে গেছে দৃষ্টির আড়ালে,ঢেকেছে আঁধারে... - ভাঙ্গন
- স্ক্রীপ্ট রাইটিং পর্ব-এক - রন্টি চৌধুরী
- কৌতূহল: প্রিয় ব্লগারদের প্রথম লিখিত পোস্টটি কী রকম ছিল...! - ভাঙ্গন
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- ভালো লাগা প্রিয় কবিতারা-৩৬ ( যেতে পারি কিন্তু কেন যাবো -শক্তি চট্টোপাধ্যায়)] - আবদুর রাজ্জাক শিপন
তুমিই তবে জোনাকের ফুল
১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪২
নদীটা যেখানে বাঁক নিয়েছে
ঠিক সেখানেই ক্যাম্পাস
মফস্বলের নিরিবিলি স্নিগ্ধ ছায়া
এড়িয়ে গেছে সব কোলাহল
ডাকাতিয়া নামের সেই নদী আজো বহমান
শীতের কোন আলোছোঁয়া ভোর
একা একা হেঁটে আসা একটি নবাগত তরুণী
আড়ষ্ট চোখে মুখে অবিরাম অস্থিরতা
কালো গহীন আঁধার চোখ
হয়তো খুঁজে ফেরে চেনা মুখ
'এই যে' ডাক পেড়ে এগিয়ে এসে দাঁড়ায়
চোখে সাহসের দীপ্তি
'আমি অনিন্দিতা'-স্বপ্রতিভ উল্লেখ
-আপনাকে মনে হয় আমি চিনি
-আমারও মনে হয়
-আমাদের মহল্লার দক্ষিণে বাড়ীটাতে থাকেন,তাইনা?
ওই যে সামনে একটা ঘেরা বাগান'
উড়ে যায় একটা শালিক
একলা শালিক
দিনও চলে অবিরাম অবিরত
পরিচয় জেগে উঠে বন্ধুত্বে
আগ্রহ উদ্দীপনা আর সীমাহীন আকাংখা
অনিন্দিতা প্রতিদিনের সঙ্গী করে আমায়
ক্যাম্পাসে চলাচলে
সুখ দু:খ হাসি কান্নার সব কাহিনী জমে উঠে
বাবা নেই তার
গত হয়েছেন বিগত ক'বছর
মা এখনো শক্ত সুন্দর আর সাবলীল
অনিন্দিতা বলে উঠে 'আমরা শুধু দু'বোন
পেরে উঠছিনা আর কালো থাবার বিপরীতে
এলাকার সব'চে প্রভাবশালী লোকটার কুনজর
মাকে গ্রাস করতে চায়
সাথে বাবার রেখে যাওয়া সম্পদের কানাকড়িও'
আমি শিওরে উঠি
ক্ষোভ প্রকাশ করি
অনিন্দিতা আমাকে শান্ত হতে বলে
আমিও বলি 'আচ্ছা সব ঠিক হয়ে যাবে'
অনিন্দিতা আবার নিজেই প্রতিবাদ করে উঠে
'কিভাবে হবে? সবাই কুত্তাটার চামচা'
কুত্তাটা বাড়ী এসে মা'কে জোর করে
মা নালিশ করেছিল
কেউ এগিয়ে আসেনি
ভাবে- মা-ই নষ্টের মূল
কোথায় যাব,কার কাছে যাব'
আমাদের সমাজগুলো কুত্তায় ভরে উঠছে
চারপাশে অস্থির অসুখ
বিশ্বাস আর ভালবাসা দন্ড
একতারা ভেঙে কালসাপ হয়ে উঠে ফণা
কেউ সাহসের নেই
এক আলোছোঁয়া দিনে ক্যাম্পাসে আসি
ক'দিন আসিনি
কোথাও অনিন্দিতা নাই,ক্লাসে, নদীর পাড়ে বটগাছতলে
-শুনছিস,অনিন্দিতাকে নাকি জ্বিনে ধরেছে
আমি চমকে উঠি
-হ্যাঁ,তাই। এখন সে কাউকে চিনেনা
ওদের বাড়ীতে কেউ গেলে কামড়ে দেয়'
অবাক চাহনি দিয়ে চলে যাই
অনিন্দিতা!
-দেখতো বাবা! মেয়েটার কেন এমন হল(কেঁদে উঠেন অনিন্দিতার মা)
আমি এগিয়ে যাই
-'কত ডাক্তার,কবিরাজ বৈদ্দ শেষ'
সরল হাসি দিয়ে আমায় বলে উঠলো অনিন্দিতা 'গো টু হেল'
আমি হাত রাখি তার মাথায়
চুপ করে থাকি
বিশ্বাস হয়না টলটলে দু'টি চোখের ভিতরের দিকে তাকালে
চলে আসার আগে
ঠিক বারান্দার শেষ কোণে
অনিন্দিতা ডেকে উঠে 'শোন'
দৌড়ে যাই
'আমায় ভয় পাসনে
এছাড়া আমাদের কোন উপায় নাই
গল্পটা ছড়িয়ে পড়েছে সবখানে
চায়ের কাপে,মুদির দোকানে
এখন কুত্তাটা আমাদের বাড়ীমুখী হয়না
জ্বীনের ভয়,খোদার নয়'
দিন যায় পাখির পালকের মত উড়ে উড়ে
অনিশা'র বিয়ে হয়
দুরে কোথায়
আবার আরো বেশি একা হয়ে পড়ে অনিন্দিতা,মা
সাহস সঞ্চার করে 'কুত্তাটা'
আমাদের সময়গুলো ব্যস্ত হয়ে উঠে
চলে আসি শহুরে ব্যস্ততায়
পড়াশোনা....ইত্যাদি
অনিন্দিতা লড়াই চালায়
তারা এখানের কেউ নয়
লোকে বলে 'ভাসানি'
কেউ এগিয়ে আসেনি
একদিন শুনা যায়
পাখিদের মুখে আর প্রজাপতির ডানায়
অনিন্দিতা নেই
অপমানিতা হয়ে,সব হারিয়ে
সে উড়ে গেছে অন্য কোথায়
খুন হয়েছে একটি লালগোলাপ
এখন সারাবেলা নি:সঙ্গ ডাকাতিয়া পাড়
বাঁকা আমগাছটার নীচে দোলনাটা
এবং একটা অথর্ব
যে লিখে যায় কাহিনী
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১০ দুপুর ২:১৯ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বৃত্তবন্দী বলেছেন:
প্রিয়তে...
লেখক বলেছেন: শ্রদ্ধা কবি...!
কবি...স্মৃতি কখনো কি জেগে উঠেনা?
কালপুরুষ বলেছেন:
অসম্ভব, অসম্ভব সুন্দর! চমৎকার দৃশ্যকল্প আঁকা হয়েছে শব্দের নিপূণ টানে। থীমটা কষ্টের হলেও খুব ভাল লাগলো। প্রিয়তে রেখে দিলাম।
লেখক বলেছেন: দাদা, সাহস দিয়ে গেলেন।
ইমন জুবায়ের বলেছেন:
ভাঙ্গন কে +
লেখক বলেছেন: ইমন ভাই,থেংকস
কঁাকন বলেছেন:
এটাতো মহাকব্য হয়েগেসে
লেখক বলেছেন: কাঁ্কনের চোখে...
কঁাকন বলেছেন:
এটাতো মহাকব্য হয়েগেসে
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: কি...?
ভেটকি মাইরা কি বুঝাইলা,বুঝাইয়া কও!
লেখক বলেছেন: থেংস...
আহমেদ রাকিব বলেছেন:
অসাধারন হইছে। চমৎকার। লোকগাঁথা গুলোঠিক এভাবেই লেখা হতো। আরো একটা দুর্দান্ত ভাঙ্গনের কবিতা। খুব ভাল লাগলো।
লেখক বলেছেন: রাকিব ভাই থাকবে অথচ কবিতা কাঁটাছেড়া হবেনা-তা কি হতে পারে গো?
বৃত্তবন্দী বলেছেন:
জানিনা কেনো কিন্তু যে কয়বার তোমার এই কবিতাটা পড়লাম প্রতিবারই গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে...
লেখক বলেছেন: কবি...
এইসব উৎসাহ আমাকে এগিয়ে নিবে।
আমি আসলে অস্থিরচিত্তের লোক।
বেশি আবেগ ধরে রাখতে পারিনা।
গড়িয়ে পড়ে...
লেখক বলেছেন: ভাই আপনাকে ধন্যবাদ।
কঁাকন বলেছেন:
আকার দেখে বলছি মহাকাব্যলিখাটা আসলেই খুব ভালো হইছে;
পড়ার সময়---
চলে আসার আগে
ঠিক বারান্দর শেষ কোণে
অনিন্দিতা ডেকে উঠে 'শোন'
দৌড়ে যাই
'আমায় ভয় পাসনে
এছাড়া আমাদের কোন উপায় নাই
গল্পটা ছড়িয়ে পড়েছে সবখানে
চায়ের কাপে,মুদির দোকানে
এখন কুত্তাটা আমাদের বাড়ীমুখী হয়না
জ্বীনের ভয়,খোদার নয়'--- এই অংশটুকু চোখের সামনে ভেসে উঠলো
লেখক বলেছেন: ধন্যবাদ কঁাকন।
কাহিনী কাব্য টাইপ হৈয়া গ্যাছেগা।
কি করুম।
অনেকদিন গল্প লেখিনা।
তাই...
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
চমৎকার হয়েছে.. কালেকশানে রেখে দিলাম..
লেখক বলেছেন: ধন্যবাদ আল মনসুর ভাই।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
এই কবিতার পড়ার পর জবার যে কি হতে পারে তা আমার জানা নাই। যতবার পড়ছি গায়ের লোম খাঁড়া হয়ে যাচ্ছে।
অনিন্দিতার মত এ রকম শত শত গোলাপ অকালে ঝরে পরছে আমাদের সমাজে..........
প্রিয়তে রাখলাম
লেখক বলেছেন: চিটি'পু..
এভাবে ভেঙে পড়ে কাঁচের সমাজ।
......
আপনার দেয়া উৎসাহ আমাকে এগিয়ে নিবে,বিশ্বাস!
লেখক বলেছেন: বাউল, ভাল থাকা হয় যেন!
নাজমুল আহমেদ বলেছেন:
ভেটকি মাইরা বুঝাইছি- যে রুকচানা ম্যাডামের এই কবিতা পড়িয়া আমি রুকচানা ম্যাডামের আরো গভীর প্রেমে নিমগ্ন হইয়া গেলুম
চমৎকার এক কথামালার গাঁথুনি ............
আর ডাকতিয়া নদীর পারে আগে কার প্রেমে গো পরছিলা রুকচানা
লেখক বলেছেন: ওরে তরা নাজুপা ধর।
মাথায় পানি ঢাল।
...
ডাকাতিয়া নদী কুতায় যেন?
লেখক বলেছেন: ধন্যবাদ তাজা কলম।
কলমটা সবসময়ই তাজা থাকুক।
জেরী বলেছেন:
আপ্পি,কয়দিন ধরে আমার মনে নয়া ভাব জাগলো তাই কবিতা লেখার ব্যর্থ চেষ্ঠা করেছি হয় নাইলেখক বলেছেন: কবিতা....!
জেরী ভাইয়া...আপনেতো ছড়া ভাল লেখেন।
আমারে এক্টা ছড়া লিইখ্যা দ্যান।
ঐ যে
"আমি হলাম জেরী
সাম.ইনে আসতে তাই হলোনা দেরী'
..........
দিবেন?
লেখক বলেছেন: বোনগুলো ভাইদের ব্যাপারে এভাবেই উদাসীন থাকে।
এক লহমায় বুঝে নিলাম।
আমি কিন্তু পঁচা লিখি।
হাসান মাহবুব বলেছেন:
দুর্দান্ত লেখা। অন্যরকম। গল্পকবিতা। ব্লগে শেষ কবে এরকম লেখা পড়েছি মনে নেই।
লেখক বলেছেন: কবি হাসান মাহবুব...
ভাল লাগতেছে।
ভেবে ভেবে বলি বলেছেন:
বড় যন্ত্রণাময় লিপি, অস্বীকার করার কোনও উপায় নেই... অনিন্দিতার মত মেয়েদের বুকে যে জ্বালা, আমাদের কি সাধ্য তার নাগাল পাই?কবিতা খুব সুন্দর হয়েছে ভাঙ্গন স্যার। খুব ভালো লাগলো।
লেখক বলেছেন: এইইই....ভেভেব আমাকে স্যার বলে রে!
অনিন্দিতা'র জন্য সব শোক...!
ভেবে ভেবে বলি বলেছেন:
আরে জটিল অবস্থা দেখি! ম্যাডাম বললে ভালো লাগে না, স্যার বললেও ভালো লাগে না... যাবো কোথায়??? লেখক বলেছেন: ওক্কে ওক্কে ভেভেব...
খেক খেক ..![]()
![]()
'স্যার'ই তবে সই!
মুনিয়া বলেছেন:
মন বেশি খারাপ করে দিলেন...
লেখক বলেছেন: এমনভাবে মন খারাপ হলেও ভাল লাগে।
আহমেদ রাকিব বলেছেন:
এইটার একটা সমালুচনা পোষ্ট দিতে গেলে আমার কিরাম টাইম লাগপে সেটাই হিসেব করতেছিলাম। এই কবিতা তুমি কত সময় ধরে লিখছগো রুখসানা??
লেখক বলেছেন: রাকু ভাই,মাথার মইধ্যে লেখাটা ঘুরছিলো অনেক আগে থেইক্যা।
জন্ম নিতে সময় নিসে ১৫ মিনিট।
,,,,,,,
ভাল থাইকোগো ভাই!
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কি যে অসাধারন ভাঙ্গন................
সাথে নিয়ে গেলাম।
অনেক ভালো থেকো।
শুভকামনা।
লেখক বলেছেন: আপু,শুভকামনা আপনার জন্যও!
আপনার কাছে তো নস্যি...!
তবুও আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো।
চাচামিঞা বলেছেন:
ওসম+++++
লেখক বলেছেন: চাচামিঞা ভাতিজার বাড়ীতে আইসে তো শুভেচ্ছা।
ধন্যবাদগো চাচা!
লেখক বলেছেন: ওগো নাডুনুডুবুডুনাজু'বু...
ডাকাতিয়ার কোন পাড়ে কুতায় তুমার বসতগো?
লেখক বলেছেন: কাউকে কাউকে পড়িয়েছেন???
"আহা মরি মরি!.ক'ন কি???
.....
শুভেচ্ছা!
লেখক বলেছেন: ছুন্দরী নার্কেল কি গো?
ঝাতি ঝান্তে চাহে!
লেখক বলেছেন: ডাকাতিয়া,হ্যাঁ,নদীর নাম এমনই হওয়া উচিত।
সব ভাঙ্গনে নিয়ে যায়।
আর কবিতাটি রসু খাঁ'র প্রভাবমুক্ত!
রাতের বৃষ্টির শব্দ বলেছেন:
প্রিয়তে রাখলাম
লেখক বলেছেন: রাতের বৃষ্টির শব্দ....
ধন্যবাদ আপনাকে অন্তর থেকে।
প্রচ্ছদ বলেছেন:
++
লেখক বলেছেন: থেংকস প্রচ্ছদ।
লেখক বলেছেন: থেংকস দিদি।
আপনার শরীর ভালো?
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
কোথাও অনিন্দিতা নাই, ক্লাসে, নদীর পাড়ে বটগাছতলে
কোথাও অনিন্দিতা নাই, ক্লাসে, নদীর পাড়ে বটগাছতলে
লেখক বলেছেন: একদিন শুনা যায়
পাখিদের মুখে আর প্রজাপতির ডানায়
অনিন্দিতা নেই
অপমানিতা হয়ে,সব হারিয়ে
সে উড়ে গেছে অন্য কোথায়
........
ধন্যবাদ কবি!
লেখক বলেছেন: নাজুপা।
কাইফা হালুকা?
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
আরে আমি কেন আপনার লেখা আগে পড়ি নাই !!!!!!! আশ্চর্য ! ----------------------------------
অদ্ভুত জীবনবোধ - আবার পড়ার জন্য শোকেসে তুললাম ।
লেখক বলেছেন: আরে...আপ্নি এমন করে বলেন যে?
.....
হা হা হা
.......
আপ্নার অনেকগুলো পুরোনো লেখা পড়েই আমি আপ্নের ভক্ত।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
"আমাদের সমাজগুলো কুত্তায় ভরে উঠছে চারপাশে অস্থির অসুখ বিশ্বাস আর ভালবাসা দন্ড একতারা ভেঙে কালসাপ হয়ে উঠে ফণা কেউ সাহসের নেই"
অসাধারণ !
এরকমই জ্বলে উঠুক কবিতারা, কেবলই পুতুপুতু প্রেম নয় !
লেখক বলেছেন: থেংকস আরাশি ভাইয়া।
কেমন যাচ্ছে আপনার দিনকাল?
ঘাসফুল বলেছেন:
পদ্য বেশ চমৎকার লাগলো... (ভদ্দনোকের এক্কথা)
অটঃ আচ্ছা- বিল্ডিং না দিয়া বাড়ি দিলে কেরুম হৈতো... যেহেতু ঘেরা বাগান হ্যাজ... (এইটা ব্যাক্তিগত পারসেপশন)
লেখক বলেছেন: ওপারেশন সাখসেস বস...!
বিষয়ডা আমিও ভাবতেছিলাম। 'বাড়ী' হৈলে বাক্যটা সুন্দুর হয়।
থেংকস মেনি...
......
তাড়াতাড়ি নয়া পুষ্ট ঝাড়েন (ফাপর...!!!)
লেখক বলেছেন: খান খান কইরা দিসি...?
নাকি ভাইঙ্গা দিসি....?
লেখক বলেছেন: হ্যাই...নাজুপা
তুমার খপর কি?
তুমারে খুপ সন্দুর লাগতেছে।
মুক্তি মণ্ডল বলেছেন:
কবিতা পড়ে মৌনতায় ডুবে যাচ্ছি যেন। চলুক..
লেখক বলেছেন: হায়...কবি!
ধন্যবাদ
শাওন৩৫০৪ বলেছেন:
জ্যাডা, দিওয়ানা হৈয়া গেলাম....এইটা এতদিন পরে দেখলাম, মাফ করো.....
প্রথমে ভাবছিলাম কবিতা গল্ল হয়তো ভালো লাগবেনা...
কিন্তু অন্য কোথাও নিয়া গেলো কবিতাটা...
তোমারে স্যলুট জ্যাডা...
লেখক বলেছেন: স্যালড দিলা জেডা?
.......
কাব্য কাহিনী টাইপ।
তুমগো ভাল্লাগসে জাইনা হাঁফ ছাড়ি।
লেখক বলেছেন: ওহ! ধন্যবাদ,ধন্যবাদ।
আপনি তাহলে ব্লগে আসলেন?
আশরাফ মাহমুদ বলেছেন:
অনেক ভালো লাগল। এরকম আরো আসুক।
লেখক বলেছেন: কবি....
ধন্যবাদ!
লেখক বলেছেন: ভাঙ্গা পা???
জেডা তুমার ঠ্যাং ভাঙ্গমু।
তাইলেই আমার ভাঙ্গন নাম স্বার্থুক হপে!
আহমেদ রাকিব বলেছেন:
রুকু হেল্লু।
লেখক বলেছেন: হাই রাকু!
আহমেদ রাকিব বলেছেন:
ডিস্কাও ডিস্কাও রুকু তুমি কুথায়?
লেখক বলেছেন: ঢাক ঢাক ঢাকডুম
রাকু জেডা যায় ঘুম।
লেখক বলেছেন: মুন্নিং নাজুপা।
আইচ্ছা নাজুপা তুমও কি স্বপ্বের হাকিকত বুঝ?
ধরো আমি এক্টা স্বপ্ন দেখসি।
কেমন ব্যাখ্যা দিমু?
আহমেদ রাকিব বলেছেন:
আমি ভ্যাক রুকু নাজু।
লেখক বলেছেন: ভ্যাককককক...
লেখক বলেছেন: কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ পিংকী আপু।
রিমি (স. ম.) বলেছেন:
+
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রিমি (স. ম.)![]()
লেখক বলেছেন: ব্যাপারস্না জেডা!
লেখক বলেছেন: ধন্যবাদ বোহেমিয়ান কথকথা!
ভাল থাকবেন।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
অনিন্দিতা নেই
লেখক বলেছেন: নেই নেই নেই!
আনহা বলেছেন:
চমৎকার
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আনহা।
অনেক অনেক ভাল থাকবেন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সাদাত ভাই।
আপনার ভাল লাগাতে আমি স্বার্থক।
লেখক বলেছেন: এক অর্থেতো ভাল লাগাই বহন করে।
মন খারাপ কি আর এমনে এমনে হয়?
![]()
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
চেক ইউর মেইলবক্স!
..........
চেম্বার জজ বলেছেন:
sb]ব্লগে ঢূঁ মারি বহুদিন যাবত। নিজের পিসি ছিলনা-কাজেই ইন্টারনেট থাকারতো প্রশনই আসেনা। তারপরেও বন্ধুদের ইচ্ছার বিরুদ্ধে পিসি-নেট ইউজ করতাম বেহায়ার মত! কখনো কখনো সাইবারে যেতাম সামু ব্লগ পড়ার জন্য। এখন আমার একটা নিজের সেকেন্ড হ্যান্ড পিসি হয়েছে। মাঝে মাঝে জিপি নেট ইউজ করছি। প্রিয় সামু ব্লগে রেজিস্টেশন করেছি-আপনাদের সুন্দর লেখা পড়ার জন্য। আপনার লেখা পড়ি যখন আপনি প্রথম ব্লগে লিখতে শুরু করেন। এই কবিতাটাও সেই তখনই পড়ে মুগ্ধ হয়েছিলাম। আজ মন্তব্য করার সুযোগ কর্তিপক্ষ আমাকে দিয়েছে-তাই মন্তব্য করলাম। কিন্তু এখনো রেটিং করার সুযোগ আমাকে দেয়া হয়নি-তাই রেটিং করতে পারলামনা।নিরন্তর শুভ কামনা আপনার জন্য।
লেখক বলেছেন: অনেক অনেক ভাল লাগলো।
এতদিন আপনি কবিতাটা মনে রেখেছেন, এবং এসে অসম্ভব ভাল লাগা জানিয়ে গেলেন। আপনাকে অভিবাদন।
...........
ব্লগে আপনার সময়গুলো অনিন্দ্য সুন্দর কাটুক।
প্রত্যাশায়____
অমিত চক্রবর্তী বলেছেন:
ইয়্যু আর ইম্পসিবল!আপনি যে এই জিনিস আমি জানতাম না!একেবারে আমার মনের মত ,একেবারেই।এরকম কবিতা পড়লেই আমার মনে হয় আরে এটাতো আমি লিখছিলাম মনে মনে কোন এক সময়।অনেক থ্যাংক্স ভাঙ্গন মহাশয় এই কবিতাটা শেয়ার করার জন্য।সোজা শোকেসে তুললাম।
এই দূর্দান্ত কবিতার উপহার হিসেবে আমার টুপি আজ আপনার।
ইয়্যু হ্যাভ এনলাইটেন্ড মি!হ্যাটস অফ!
লেখক বলেছেন: এই কবিতাটা আমার অদ্ভূত ভাল লাগে। বাস্তবানুগ তাই হয়তো। অনেক বিনীত ধন্যবাদ অমিতজী!
টুপি আপনার মাথায়ই মানায়![]()
অনেক ভাল থাকা হোক![]()
লেখক বলেছেন: হা হা হা
বলিনি বলে কী খুঁজে দেখা যায় নাকি? ![]()
.........
অনেক বেশী ধন্যবাদ তাশমিয়া।
লেখক বলেছেন: শুভ অপরাহ্ন!![]()
লেখক বলেছেন: কিছু সত্য,কিছু কল্পনা।
মিলিয়ে...!
...........
এই কবিতাটায় আমার অনেক আবেগ জড়িত রে!
![]()
...........
আমি নিজেই মাঝে মাঝে পড়ি।
ভাল লাগে।
সুবিদ্ বলেছেন:
এখন কুত্তাটা আমাদের বাড়ীমুখী হয়নাজ্বীনের ভয়,খোদার নয়..........
অনন্য
কিন্তু আমাদের অসহায়ত্বের দিন কি শেষ হবে কোনদিন???
লেখক বলেছেন: শেষ হোক প্রার্থনা,সুবিদ।
.........
ভাল আছেন আশা রাখছি।
সোমহেপি বলেছেন:
সুরঞ্জনা দির পছন্দ আছে।+
লেখক বলেছেন: কি খবর সোম?
লেখক বলেছেন: কি খবর সোম?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






























