আমার প্রিয় পোস্ট

দ্য ইনভিজিবল

গল্পঃ শাদা বিবেক কালো বিবেক

২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:০৯

শেয়ারঃ
0 0 0

খুনি প্রস্তুত।

এখন শুধুমাত্র শিকার মওকা মত পাওয়ার অপেক্ষা । পুরো অফিস ফাঁকা। ছুটির পরে কেউ নেই। কেবলমাত্র লোকটা তাঁর রুমে বসে টিভি দেখছে। আমি আমার রুমে আছি মোক্ষম সময়ের অপেক্ষায়। এখনি ঢুকে পড়বো শিকার বরাবর। আর দেরি করা যায় না। কোমরের ধারালো ছোরাটা জায়গামতই আছে। আরেকবার পরখ করলাম। আমি উঠে দাঁড়ালাম।
........................................................................................................................................................................................

আমি লোকটার রুমের সামনে দাঁড়িয়ে। দরজা ঠেলে ভিতরে ঢুকবো। নির্জন রুমে 'স্যার' নামের দানবটার পেট ছিঁড়ে এফোড়-ওফোড় করে ফেলবো। দরজা হালকা নাড়িয়ে মাথা গলিয়ে প্রবেশের অনুমতি চাইলাম। লোকটা সহাস্য বদনে আমাকে অভিবাদন জানালো। তার বিস্তৃত দাঁতের পাটি প্রকাশিত হয়ে পড়েছে।
'আপনাকে অনেক কষ্ট দিচ্ছি মুশফিক সাহেব, তাই না?
'না না স্যার ইট’স ওকে, ইট’স ওকে' ! আমি যথাযথ বিনম্র হয়ে লোকটাকে আশ্বস্ত করলাম।
লোকটা খুশি হলো।
'বসেন বসেন। একটা আর্টিকেল লিখলাম দারিদ্র বিমোচনের উপর। আপনারতো ভাষা জ্ঞান টনটনে। একবার পরখ করে দেখুন তো'।
'নিশ্চই, নিশ্চই স্যার। আমি দেখছি'।
আমি নীচের দিকে হাত বাড়ালাম। ধারালো ছোরাটা বাঁটে ধরে বাম হাতে সেটা কোমর থেকে বের করে ডান হাতে হারামির অখাদ্য আর্টিকেলের পাতা উল্টাতে লাগলাম। আসল কাজটা এখনই করতে হবে। আর দেরি করা উচিত নয়। ছোরাটা কী তলপেটে মারবো নাকি ঘাড়ের দিকে, ভাবতে হচ্ছে। তলপেট খুঁজে পেতে দেরি হবে। এত দেরি করা যাবে না। বরং ঘাড়েই মারবো বলে সিদ্ধান্ত নিলাম।

'আর্টিকেলটাতো স্যার অসাধারণ হয়েছে। এত তথ্য উপাত্ত আপনার মত করে আর কে সংযোজন করতে পারবে। আপনিতো স্যার চমৎকার একটা......
বাম হাতের কবজি ঘুরিয়ে ছোরাটা উঠালাম।
এ্যাকশন।
এমন সময় দরজায় টোকা বাজলো।
'বুল শিট ! ইউ ব্লাডি হেল' !

'আসতে পারি'?
আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। মিস ইলোরা এসে পড়েছেন। এখন আর আমাকে লোকটার সঙ্গ দেবার দরকার নেই। তিনিই অন্তরঙ্গ সময় দিবেন। লোকটা অভ্যর্থনা জানালো, 'আসেন আসেন। পথে কোন অসুবিধা হয়নিতো !’
মিস ইলোরা ততটুকু মিষ্টি হেসে জবাব দিলেন।



এইম নষ্ট হয়ে গেল। শালার কাবাব মে হাড্ডি ! এত বড় সুযোগ মিস করলাম। উফ ! কুত্তাটার বয়স বেড়ে গেল।

লোকটা কুৎসিত লুইচ্চা টাইপ হেসে আমার দিকে তাকালো।
'মুশফিক সাহেব, কোন ভিজিটর আসতে দিবেন না। আমরা একটু নীরবে কথা বলবো। আপনি রুমে আপনার ডেস্কে গিয়ে বসুন'।
-'ইয়েস স্যার'।

............................................

ধুশ শালা!
শরীরটা অবসাদে ধরে আসছে। সারাদিন অনেক ধকল গেছে শরীরের উপর দিয়ে। অফিসে কাজের ভীষন চাপ। সন্ধ্যা হয়ে গেছে অনেক আগেই। সারাদিনের ক্লান্তিতে আমি টেবিলে মাথা ঢেলে ঝিমুতে লাগলাম। পাপের প্রতীক্ষা। মেজাজটা তিরিক্ষে হয়ে গেল। আচ্ছন্ন। আমার চোখ ঝিমঝিম করতে লাগলো। আর টিকতে পারছিনা। কিন্তু মিশনটাও ইনকমপ্লিট! ঘুম ঘুম ঘুম।

... ঘুম অনেক গভীর হতে লাগলো। নানান রঙ আমার চোখে খেলা করতে লাগলো। লাল,নীল শাদা,কালো, হলুদ। আমি শাদা আর কালো বাচাই করলাম। রঙের আবরণ সরাতে সরাতে আমি রঙের অতলে হারিয়ে গেলাম।

...... এবার নতুন খুনিসহ দু’জন জেগে উঠলো। শাদা বিবেক ও কালো বিবেক। দু’জনই রুম থেকে দ্রুত বের হয়ে গেল। বিলম্ব করার এতটুকু সময় অবশিষ্ট নেই।
*********************************************************************
কালো বিবেক ভয়ানক গোঙাতে লাগলো। ক্রুদ্ধ বিক্ষুব্ধ!
'শালা পুরা প্ল্যানটাই মাটি করে দিল। মাগী আসার আর সময় পাইলোনা’।

শাদা বিবেক বললো, 'এত গালাগালির কোন মানে হয় না। তুমি যে কাজটা করতে যাচ্ছো সেটা অবশ্যই একটা মোটা দাগের পরিকল্পনা। তোমার মত মাথা মোটা লোক কীভাবে এমন ভয়ানক একটা প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে আমার মাথায় ধরছেনা'।
কালো বিবেক জ্বলজ্বলে লালচোখে তাকালো শাদা বিবেকের দিকে । তার মুখ দিয়ে লালা ঝরছে। চোখগুলো দপদপ করে জ্বলছে।
'তুমি ত হলা পুণ্যের সারথি। পুণ্য লইয়া থাকো। নাক গলাইবা না। এইসব কান্ডারিগিরি আমার ভাল লাগেনা বলে রাখছি'।
'আচ্ছা, তুমি তোমার প্ল্যানটা সাজানোর পর কি একবারও ভেবে দেখেছো এর পরিণতি' ?
' পরিণতি ভেবে আমি কাজ করিনা, সেটা তুমি ভাল করে জান শাদা বিবেক। তারপরও যদি হস্তক্ষেপ কর, আমি সহ্য করবোনা।
'ধর তুমি খুনটা করলে। এরপর কীভাবে তুমি বাঁচবে ? সবাইতো জানে ছুটির পর অফিসে শুধু বস আর তুমি ছিলে'।
'হাঁদারামের বাচ্চা ! চুপ থাক। আমাকে আমার কাজ করতে দে। বেশি ভ্যাজর ভ্যাজর করবি না'।
........................................................................................................................................................................................

কালো বিবেক আবার লোকটার দরজায় টোকা দিল।

'আসেন’

মিস ইলোরা আঁচল গোছাতে ব্যস্ত হয়ে পড়লেন।

'সরি স্যার ডিস্টার্ব করার জন্য। বাসা থেকে ম্যাডাম ফোন দিয়েছেন। আপনার সেল ফোন মনে হয় বন্ধ। খুব জরুরী সম্ভবতঃ’।
'বলে দিন মিটিং এ। ব্যস্ত আছি।
.... আপনি শেভ করছেন না কেন? ক্ষ্যাত দেখাচ্ছে। আর হ্যাঁ, আমি ডাকার আগে রুমে ঢুকবেন না। যা বলার ইন্টারকমে বলবেন । ওকে......?’

'মাদারচোৎ! মুহুর্তে তোর লেঙ্গুয়েজ চ্যাঞ্জ? তোর রক্ত খলবল করতেছে। আইজ আমি তোর রক্ত ছুটামু’!



'এটা করতে যেওনা । তুমি ফেঁসে যাবে। ভেবে দেখ'।
'জ্ঞান দিবি না মাদারচোৎ। তোর জ্ঞান তোর ফুটকি দিয়া মারা। আমার কাজে বাধা দিবি না। আই'য়্যাম ডিটারমাইন্ড'।
'এক রক্তপাত কতটুকু সমাধান দিবে বল ! রক্তপাত নয়; বরং অন্যভাবে অগ্রসর হও। পরিবর্তন আনো'।
'আই এম ব্লাড থার্ষ্টি নাও। তোর বিবেক তুই পকেটে পুরে রাখ। কোথায় থাকে তোর বিবেক যখন ঐ কুত্তাটা দরিদ্রে মানুষের রক্তভেজা ঘামগুলো চুষে চুষে খায়। দারিদ্র বিমোচন আর্টিকেল ! আন্ডা !
'আমি সে জানি কালো বিবেক। তাই বলে খুন কোন সমাধান নয়'।
'মাদারচোৎ! তোর বসের মাইয়ার নাম নীতি, পোলার নাম বিবেক। নিজের নীতি-বিবেক নাই, নামে বিবেক ফলাস!
শাদা বিবেক মাথা নীচু করে নিল।
হায় বাস্তবতা।

........................................................................................................................................................................................

শাদা বিবেক চুপ করে থাকে।
কালো বিবেক ছোরার ধার পরীক্ষা করে নেয়।
তারপর সে আবার উদ্যত হয়।
খুনের নেশা তাকে পেয়ে বসেছে। খুন ছাড়া সমাধান নেই। একটা কুত্তার রক্ত অন্ততঃ ঝরবে, এই তার চিন্তা। কালো বিবেক নিজেকে সর্ম্পূণ প্রস্তুত করে সামনে এগোয়। ফাইলটাতে কোনমতেই সই করতে দেয়া যাবে না। দরিদ্রের প্রকল্প। যা করার এখনি করতে হবে।
কালো বিবেক কোন শব্দ না করে কক্ষে প্রবেশ করলো। দু’টি আনন্দভারে ক্লান্ত দেহ সোফায় আরাম নিদ্রায় আচ্ছন্ন। কালো বিবেক সিদ্ধান্ত নিয়ে নিল দু’জনকেই শেষ করে দিবে। দু’জনই পৃথিবীতে বাসের অযোগ্য।

খুনি প্রস্তুত।
কোমরে অনেক্ষণ ধরে বয়ে চলা চকচকে ধারালো ছোরা। ডান হাত ঘুরিয়ে বের করে আনলো ছোরাটা। লোকটার নাক ডাকা শুরু হয়েছে। মুখটা হা হয়ে আছে। আর দেরি নয়। কালো বিবেক তার ছুরি উদ্যত করলো।

এমন সময় শাদা বিবেক প্রবেশ করলো।

'এটা করো না কালো বিবেক। ঘুমন্ত মানুষ নিষ্পাপ । কেন তুমি এমন বিবেকহীন কাজটা করছো' ?
'ইউ ব্লাডি হেল ! অনেক সহ্য করেছি তোর প্যাঁনপ্যাঁনানি। আগে তোকে শেষ করবো'।

আর কোন কথা বলার সুযোগ ছিল না। তিনবার নির্মম আর্তনাদ তুলে ছুরিকাঘাতে শাদা বিবেকের রক্তাক্ত দেহটা ঢলে পড়লো ফর্সা মেঝেতে। ঘুমন্ত দু’জন লাফিয়ে উঠলো। তারা চিৎকার করতে লাগলো। একে অপরকে ভয়ে জড়িয়ে ধরে কাঁপতে শুরু করলো। কালো বিবেক হিংস্র দৃষ্টিতে দু'জনের দিকে তাকিয়ে শাদা বিবেকের অসাড় দেহে আরো দু’বার ছুরি চালালো।
রক্তে সমস্ত কক্ষ ভেসে যাচ্ছে। বাকি দু’জন বাকরুদ্ধ হয়ে আছে। কোন কথা ফুটছে না মুখে। রক্ত গড়িয়ে যেতে লাগলো সারা মেঝেতে। কালো বিবেক গোঙাতে লাগলো। সে ঘর্মাক্ত। তার মুখ দিয়ে অমানসিক চিঁ চিঁ শব্দ বের হতে লাগলো। ছোরা উদ্যত করে এগিয়ে যাচ্ছে ভীত অপর দুই শিকারের দিকে ।

........................................................................................................................................................................................

আমি চমকে জেগে উঠলাম। আমার ডেস্ক ইন্টারকম অনবরত বেজেই চলেছে। কখন থেকে কে জানে! টেবিলের উপরে রাখা মিনারেল ওয়াটারের ছিপি খুলে পানি ছড়িয়ে পড়েছে সমস্ত টেবিলে। আমার কান,মাথা ভিজে গেছে। রিসিভার কানে তুলতে তুলতে আমি টেবিলের পানি মুছতে লাগলাম।

'ইয়েস স্যার' !

'আপনার কাছে কি আগুন আছে ? এখানে ম্যাচবক্স খুঁজে পাচ্ছি না'।
'আমার কাছে আছে স্যার'।
........................................................................................................................................................................................

আমি কক্ষে প্রবেশ করলাম। মিস ইলোরা তার চুল বাঁধছেন। শাড়ী পরিপাটি করছেন। ক্লান্ত চোখ-মুখ।
লোকটা পাপ হাতে ফাইলটা সই দিয়ে আমার দিকে ঠেলে দিলো। তার মুখ থেকে উচ্চারিত হলো 'ক্লোজড'। আমি দপ করে জ্বলে উঠলাম। আমার রক্ত কেঁপে উঠলো। চোখ দিয়ে আগুনের হলকা বের হতে লাগলো। মাথা ঘুরতে শুরু করলো। আমি কোমরের দিকে হাত বাড়ালাম। আমার কোমরে গোপনে রাখা ছুরিটার উপর। দু'টোকেই ফেলে দেবো। কিন্তু কোমরে হাত দিয়ে আমি কোন ধারালো ছুরি পেলাম না।
'ইউ শি...ট'!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গল্প ;
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:১১ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২৫
হাসান মাহবুব বলেছেন: এ্যাঁ...আপনি কি আমার নিক নাকি! নাকি আমি আপনার! মানুষের কার লেখা বেশি ভালো লাগে? যার সাথে সে নিজের চিন্তাভাবনা, লেখনীর মিল পায়। তবে কালো বিবেক আর সাদা বিবেকের কথাবার্তাটা আরেকটু এ্যাবস্ট্রাক্ট হলে বেশি ভালো লাগতো।

গল্প পড়ে স্বাদ পাইছি।
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৩

লেখক বলেছেন: হেঁহ!
আপনি অসাধারণ লেখেন তো কি হইছে?
আর আমি আপনের লেখার ভক্ত তো তাতেই বা কী হইছে।
আর আপনের লেখার হাত অনন্য তাতেই বা কী কী কী হইছে?

.......
আর এ্যাবস্ট্রাক্ট করতে পারি নাই।
নভীসদের ভুলত্রুটি ক্ষমা করে দিতে হয়:):)
আসলে গল্প লিখতে এত সময় দিচ্ছিনা মনে হয়।
সময় আরো বেশি দিয়ে ভাবা দরকার।
..............

২. ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২৬
ম্যাভেরিক বলেছেন: টানাপোড়েন টানাপোড়েন
এই জীবন, এ-ই জীবন।

বিবেক শব্দটি সংখ্যায় আরো কম থাকতে পারে। :)
২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:০৫

লেখক বলেছেন: শিরোধার্য....
কিন্তু আমি পারি নাই।
টানাপোড়েন টানাপোড়েন....


.....

৩. ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২৭
শ্রাবনের ফুল বলেছেন: আমি বুঝছি না কি কমেন্ট পড়ব, এত চমৎকার গল্প অনেকদিন পড়ি নি.. অসাধারন একটি গল্প, প্রতিটা দৃশ্য যেন চোখের সামনে ভাসছে!! রিয়েলি অ-সাম
২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:১৭

লেখক বলেছেন: শ্রাফু....আমার বুকের ছাতি কয়েক ইঞ্চি বাইড়া গেছে গা।
আমি অনেক অনেক খুশি হয়েছি এই মন্তব্যে ....

৪. ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩২
নস্টালজিক বলেছেন: মুখ ও মুখোশ এর ভীড়ে নিয়ত নিজের সাথে দ্বন্দ্ব!

আবহটা চমৎকার তুলে আনসেন লেখায়।।

অভিনন্দন।।
২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২৯

লেখক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।


....অনেক ভাল থাকবেন।

৫. ২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:১৮
শিরীষ বলেছেন:


ভাঙ্গন, পড়ছি। জানাবো।
২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪২

লেখক বলেছেন: ইয়া....
আমি অপেক্ষায় থাকবো শিরীষ।
আমি অবশ্যই সে মূল্যবান মন্তব্যের অপেক্ষায় রইলাম।

৬. ২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৩
কালপুরুষ বলেছেন: গল্প খুব কম পড়ি। তবুও পড়াল শুরু করলাম। শেষ করতেই হলো। ভাল লাগলো।
২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০৭

লেখক বলেছেন: আমার ভয় লাগে দীর্ঘকায় গল্প দিতে।
যদি কেউ না পড়ে দায়সারা মন্তব্য দেয় আমার ভাল লাগে না।
আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১২

লেখক বলেছেন: আপনাকে পেয়েই আমার ভাল লাগছে:)

২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১৯

লেখক বলেছেন: কী বলবো????
অনেক অনেক ধন্যবাদ দিলাম।
আর কিছু না।

ভাল থাকবেন।

৯. ২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২৪
রাজসোহান বলেছেন: উরে খাছে এই পোস্ট কখন দিলেন?????

এমন টেস্টিং গল্প :) :) আর আমি কিনা মিছ করছি?? /:) /:)

৯নং প্লাস আমার

পুত্তুম পিলাচ আবার মিছ :(( :(( :((
হামা ভাই কইছে আমার পারফরম্যান্স খারাপ হয়া গেছে :(( :((

২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৪২

লেখক বলেছেন: হুমম
বাংলাদেশ ক্রিকেট দলের মতন পারফরম্যান্স নিম্নমুখী।
গতি আরো দ্রুত করতে হবে।
..........নইলে পরথম পেলাস দেওন কঠিন হপে ।

...........
অনেক ধইন্যা রাজ!

১০. ২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩২
আশরাফ মাহমুদ বলেছেন: ভালো লাগল। চমৎকার লেখা।
============================
সাদা বিবেক আর কালো বিবেকের মধ্যের ঘটনাগুলোকে পুরোপুরি কথোপকথনে সাজাতে পারেন। যেমন ধরেন:
"আসলেই কি করা উচিত?"
"অবশ্যই। জোঁকের প্রতি আমার খেদ না থাকলে-ও জোঁকের নৃত্য পছন্দ নয়।"

এরকম টাইপ। বর্ণনা না দিলে-ও চলে। তাছাড়া, পাঠকের বুঝতে অসুবিধে হবে না, কারণ শিরোনামে একটা দিকনির্দেশনা আছে।
ভেবে দেখতে পারেন। কিংবা পরবর্তী সম্পাদনায় কাজে লাগতে পারেন।

আরো লেখেন।
২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৪৩

লেখক বলেছেন: আপনার মন্তব্য আমার ভাবনার বিষয়।
মনে হয় আরো কিছু চটুল সংলাপ হতে পারতো।
তবুও আমার মনে হয়েছে এর চেয়ে সংলাপ বাহুল্যতা বৃদ্ধি করে।
তাই থেমে গিয়েছি।
...........
অনেক অনেক ভাল থাকবেন কবি।

১১. ২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ২:১৩
রাজসোহান বলেছেন: সত্যিই একটা টেস্টিং গল্প হইছে

আবারও প্লাস
২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: আমি কি বলে মন্তব্যের জবাব দেব রাজ?
চুপ থাকি আমিও:(

১২. ২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ২:১৪
রাজসোহান বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++
২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন: থেংককককককককককককককককককককস...:):):)

১৩. ২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:১০
ইমন জুবায়ের বলেছেন: ভালো লাগল ভাঙ্গন।
২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: ইমন ভাইয়ার ভাল লাগাতে আমি মুগ্ধ।
ভাল থাকবেন ইমন ভাই!

১৪. ২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:২৫
জুল ভার্ন বলেছেন: তোমার প্রচলিত লেখার ধারা ভেংগে অন্যরকম লেখায় ভিন্ন স্বাদ পেয়েছি।
২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ জুল ভার্ন ভাইয়া।
ভাল থাকবেন....



ভাঙ্গন

১৫. ২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪১
শিরীষ বলেছেন: মুশফিক সাহেবের একদম শেষে এসে ছুরি খুঁজে না পাওয়াটাই আমি মনে করি ফোকাল পয়েন্ট অফ দ্যা স্টোরি। তাঁর ভিতরের মনুষ্যত্ববোধই তাঁকে সেটা হয়তো খুঁজে পেতে দেয়নি। মুশফিক শুনেছে শাদা বিবেকের কথা; কালো বিবেকের উপস্থিতি তাঁকে একজন মানুষই করে তুলেছে।

কালোর মৃত্যু হোক - শাদার জয় হোক। আমরা যেহেতু মানুষ তাই কালোরা থাকবেই, কিন্তু ঐ যুদ্ধটাই হচ্ছে বড় কথা। আর যুদ্ধটা চললে 'স্যার' নামের দানবগুলোও ভয় পাবে। আমি নিশ্চিত।

গদ্য লেখা অনেক কঠিন কাজ ভাঙ্গন। আপনি আরো লিখুন। আপনার অনায়াস ভঙ্গি খুব ভাল লাগছে।

অনেক ভাল থাকবেন ভাঙ্গন।
২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: আপনার এইটুকুন মন্তব্য আমাকে অনেক প্রেরণা দিবে।
আমি খুবই প্রীত হয়েছি আপনার সার্বিক মূল্যায়ন পেয়ে।
আশা করছি এগিয়ে যাবো....!


অনেক অনেক ভাল থাকবেন শিরীষ!

১৬. ২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৬
চন্দ্র কথা বলেছেন: এক নিশ্বাসে পড়লাম। এক কথায় -অসাধারণ।
২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৫

লেখক বলেছেন: আমি কৃতজ্ঞ চন্দ্র কথা।
.............
আপনাকে অনিয়মিত পাই যে?
হুমম...আপনার ব্লগ বাড়ীতে নিশ্চয় যাবো।
একটু দৌড়ের উপর আছি আসলে ।

১৭. ২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৩
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: হেই ভাঙ্গন স্যার, তোমার এই লেখাটা অনেক ভালো হয়েছে। অনেক অনেক ভালো। তোমার আগের লেখাগুলোয় বেশ খানিকটা অগোছালো ভাব ছিলো যা এই লেখাটায় একেবারেই নেই (এটা আমি আগেও বলতে চেয়েছিলাম কিন্তু লজ্জার মাথা খেয়ে বলতে পারিনি) :``>>

গুড জব ম্যান। থাম্বস আপ! :)
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১১

লেখক বলেছেন: ইয়া মেঘুজী.....লজ্জা পাবার কিচ্ছু নাই।
ভাঙ্গন এভরিথিং টেকস....ফ্রাংকলি.......।

আমি আসলেই অনেক আনন্দ পেয়েছি মেঘুজী'র এমন উদ্দীপ্ত মন্তব্য পেয়ে:)

১৮. ২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৮
পল্লী বাউল বলেছেন: দারুন লাগলো ভাঙ্গন স্যার।

৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১৩

লেখক বলেছেন: ইয়েস স্যার!
থেংখু স্যার:)


..........
ভাল আছেন স্যার?

১৯. ২৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৭
আকাশনীল বলেছেন: বেশ অসাধারন একটা গল্প পড়লাম।
ভাঙ্গন আপনি দারুন লেখেন।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৭

লেখক বলেছেন: নীল???
হোয়াটস আপ?
.......
অনেক অনেক ধন্যবাদ জানাই।

২০. ২৯ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৯
মেহেরুবা বলেছেন: এমন চমৎকার পরিণত গল্প সচরাচর চোখে পড়েনা।
অসাধারণ!
খুব ভাল!!
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৩২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মেহরুবা।
ভাল থাকবেন।:)

২১. ৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৩
ডঃ জেকিল বলেছেন: মন্দ বলা যাবেনা আবার খুব ভালো-ও বলতে পারছিনা। কোথায় যেন কি একটু বেশি বা কম পরে গেছে। তবে খুব ভালো না লাগলেও ভালো লেগেছে।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৬

লেখক বলেছেন: হুমম
বেশ গুছিয়ে মন্তব্য।
ডিপ্লোমেটিক।
তবু শুভেচ্ছা নিরন্তর :)

৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:০৩

লেখক বলেছেন: আরে প্রসূন'দা যে?
:):):)
থেংকস...বিনম্র।

২৩. ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কাল এসে পড়বো রে ভাঙ্গন.........
অনেক রাত জাগলাম আজ.........নতুন লেখার খোঁজে এসে ঘুরে গেলাম।
শুভকামনা।
৩১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন: শুভ কামনা আপু'র জন্যও।
আমি অপেক্ষায় থাকবো....

২৪. ৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৩
পাপতাড়ুয়া বলেছেন: যাপিত জীবনের আক্রোশ আর চিরায়ত অসহায়ত্ব.....দুর..এত ভাব নিয়া লাভ নাই.........এটা কোন গল্পই হয় নাই.......


কি বলব,বুঝতে পারছি না.........শোকেজে ভরলাম।
৩১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৩

লেখক বলেছেন: ফাপর কীরে.........?
আমি ত মন্তব্যের প্রথমাংশে পুরা ভয় পাইয়া গেছি!:(

২৫. ৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩১
সমুদ্র কন্যা বলেছেন: বিবেক বলে সত্যিই যে কিছু আছে, হোক সে সাদা কি কালো, মনে করিয়ে দিলেন ভাঙ্গন। অন্যরকম হয়ে গেলাম পড়তে পড়তে।
ভাল লাগল, অনেক ভাল লাগল।
৩১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সমুদ্র কন্যা।
সাদা বিবেক নাকি কালো বিবেক, কে আসলে সঠিক এখানে?
কার পথ এগিয়ে গেছে সত্যের দিকে?

....
অনেক ভাল থাকুন:)

৩১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: হামমমম:(:(

৩১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: হুমম
আমি দ্বিধান্বিত!

.......
অনেক অনেক ধন্যবাদ রইল।

২৮. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:০১
ডঃ জেকিল বলেছেন: অস্বীকার করার কোন উপায় নেই ডিপ্লোমেসীর আশ্রয় নিয়েছি। গল্পটায় কথা বা ভাবনার প্রকাশ পাঠককে কম ভাবিয়েছে। আমার মতে গল্পে অনেক না বলা কথা থাকবে, পাঠক নিজের কল্পলোকে বা ভাবনায় বুঝে নেবে তার নিজের মত।
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:০৮

লেখক বলেছেন: আসলে এই গল্পটা আমাকে ভাবিয়েছে কম।
কেননা, আমি চেয়েছি দু'টি সাংকেতিক চরিত্র রূপায়ন করতে।
সাদা বিবেক আর কালো বিবেক।
পাঠক হয়তো বিচার করবে যে কে আসলে সঠিক!
শাদা বিবেক নাকি কালো?
কারণ কালো বিবেক তার বস্কে খুন করতে উদ্যত। কারণ, বস নামের লোকটি পাপাচারী, ঘুসখোর আর দু:শ্চরিত্রের।
অন্যদিকে শাদা বিবেক কালো বিবেককে নিরুৎসাহিত করতে চাইছে।
আমি চরিত্রকে প্রাধান্য দিয়ে ঘটনা এগিয়ে নিতে চাইছি। তবে ইচ্ছা করলে বাহুল্য ডায়লগ পেশ করা যেত না,এমন না।
আমিই চাই নি। চেয়েছি চরিত্রপ্রধান।
..........
আমার বক্তব্য নির্ভর গল্প লিখতেও ভাল লাগে ।
আপনি যদি আমার 'অপেক্ষায় অনিন্দিতা' গল্পটা পড়েন। আশা করি কিছুটা আঁচ করতে পারবেন।

........
তবুও সব মিলিয়ে যা এই গল্পে নেই, আমি ভবিষ্যতে সম্পাদনায় সেটা করে নেব।
আশরাফ মাহমুদের কথাই ধরে নিলাম।
আর আপনার কথা কী বলবো?
প্রতিদিনই আপনি আমার কাছে কৌতুহলের বিষয় হয়ে উঠছেন।

২৯. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:১৮
ডঃ জেকিল বলেছেন: আমি কিন্তু গল্পের লেখককে কিছু বলছিনা, লেখকের স্বাধীণতায় হস্তক্ষেপ করা আমার মতে পাপ। আমি সমালোচনা করছি আপনার গল্পের বুনটের। গল্প হচ্ছে একটা নকশী কাথাঁ, তাকে বুনে যায় লেখক, ছোট-ছোট ফোঁড়ে ফুটিয়ে তোলে একটা চিত্র।

আমি আসলে আগের গল্পটায় এত বেশি ডুবে গিয়েছিলাম যে এই গল্পের প্রতি প্রত্যাশা বেড়ে গিয়েছিল খুব স্বাভাবিকভাবেই। এখন এখানেই মূল প্রশ্ন- পাঠকের প্রত্যাশার দায় মেটানো লেখকের কাজ নয়।
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:২৫

লেখক বলেছেন: আমি আপনার সুরটা ধরতে পারছি। ঘটনা ঘটতে যেয়ে বিশ্লেষনের চেয়ে ঘটনার গুরুত্বই উঠিয়ে দিতে সচেষ্ট হয়েছি। হতে পারে এটা আমার নিজের খোঁড়া যুক্তি।
তবে ডঃ জেকিলের মতন নিবিষ্ট পাঠক পেলে রক্ষে নাই:)
যতই যুক্তি ঘর সাজাই বালূচরে.....

............

৩০. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:১৮
পারভেজ বলেছেন: আগের গল্পটার একটা রেশ যেন এখানেও পেলাম।
ভালো হয়েছে অনেক।
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৫

লেখক বলেছেন: পারভেজ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে পড়েছেন বলে!

ভাল থাকবেন অনেক অনেক।

৩১. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৪
ডঃ জেকিল বলেছেন:

হা হা হা।

আপনি আমাকে একটা গল্প লিখতে বললে আমি পারবোনা কিন্তু সমালোচনা করতে পারবো। ভাবছি একটা গল্প লিখবো।
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৬

লেখক বলেছেন: অবশ্যই অবশ্যই,অতি অবশ্যই লিখবেন।
আমি পড়তে অধীর থাকবো।
..........
অবশ্যই লিখবেন কিন্তু!

৩২. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০০
নাজমুল আহমেদ বলেছেন: হ, তুমি ঘুড়ার আন্ডা লেখচ এর চেয়ে ভালো আমাগো রুকচানা ম্যাঠাম লেখে B:-/ B:-/







(মন্তব্যে লেখক অখুশি হইলেও যাহা সত্য তাহা আমাকে প্রকাশ করিতেই হইবে)
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২১

লেখক বলেছেন: চুকচুকচুক।
এই গল্প লেখকের জইন্য বড়ই করুণা অয়।
বেচারা কুন সাবাসে এমত লেখতে সাবাস করে?





(নাজুপা ভালু?)

৩৩. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৫
নাজমুল আহমেদ বলেছেন: কোনমতন



.........................
তুমি ভালো?
তোমার কাছে একটা জিনিস চাইছিলাম দিলা না :( এইরাম পাষান কেম্তে হইলা তুমি
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৮

লেখক বলেছেন: আমায় প্রশ্ন করে নীলধ্রুবতারা
আর কতকাল আমি রব দিশাহারা?


.........
ক্ষমা কি তোমার ডিস্কোনারীতে নাই হে পাষান নাজু আপা?:(

৩৪. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৮
ঘাসফুল বলেছেন:
মন নিড়ীক্ষন চলছে...(?)

আফ্টারল- কালো বিবেক জিততে না পারায় কিছুটা স্বস্তি বোধ করছি...

লেখা আগেই পড়েছিলাম... কিন্তু পরীক্ষার ব্যস্ততায় কমেন্ট দিতে পারিনাই... আফসুস :(
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৮

লেখক বলেছেন: হেলো ...ভাইয়া

....
কালো বিবেক কী আসলেই খুবই অ ন্যায্য কাজ করছিলো?
কালো বিবেক চাইছিলো পাপ বিদায় করতে।
সেখানে পন্থা হয়তো বিবেচ্য বিষয়। খুন কখনোই সমাধান নয়।

....
তবে আমারও মনে হয়েছে এভাবেই শাদা বিবেকেরা প্রতিনিয়ত খুন হয়ে চলে।
..............

৩৫. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:০২
চতুষ্কোণ বলেছেন: ভালো লাগল ভাঙ্গন :)
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:০৭

লেখক বলেছেন: চতুষ্কোণ যে?
কী অবস্থা আপনার?
গল্প ভাল লেগেছে জেনে আমার ভাল লাগলো !

৩৬. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:০৪
ঘাসফুল বলেছেন: জীবনটা হচ্ছে গিয়ে কাদা- পানির মতো... যেখানে যেখানে দরকার ইট বিছিয়ে লাফ দিয়ে পথ পাড়ি দিতে হবে...


(স্যরি- কেমন কঠিন কৈরা ফেল্লাম ব্যপারটা)
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:১১

লেখক বলেছেন: কঠিন কিচ্ছুনা।
তবে কঠিন একটা জীবন দর্শন হইছে :)
এত এত সুগভীর ভাব!
আসলেই .....

.........
আমি বেশিরভাগ সময় অ-সিরিয়াস!

৩৭. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৬
সাকিরা জাননাত বলেছেন: পোষ্ট এ +,ভাঙ্গন মাইনাচ,বিকজ "আমি বেশিরভাগ সময় অ-সিরিয়াস!"



মজা করলাম।ভালো থাকুন।:)
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫০

লেখক বলেছেন: ভাঙ্গন এই ক্ষুদ্র অপরাধে মাইলাস খাইলো?
জাতির বিবেকের কাছে প্রশ্ন রইলো।


....
মজা উপাদেয় হয়েছে সাকিরা:):)

৩৮. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪০
তায়েফ আহমাদ বলেছেন: দুই বিবেকের দ্বন্দ্ব সংঘাত খুবই ভাল পাইলাম।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৫

লেখক বলেছেন: তায়েফ ভাই, অনেক অনেক কৃতজ্ঞতা।

৩৯. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৫
আকাশ অম্বর বলেছেন: কালো বিবেক প্লাস দিলো।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: হুমম
কালো বিবেক?
....
অনেক অনেক ধন্যবাদ আকাশ অম্বর!

৪০. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫০
ঘাস্‌ফুল বলেছেন: আমার ২৬ দিনের ব্লগীয় জীবনে খুব একটা গল্প পড়া হয়ে ওঠেনি ভাঙ্গন।
যথেষ্ট ভাল লাগলো তোমার
"শাদা বিবেক কালো বিবেক" ....
শুভকামনা ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
ব্লগে আপনার সপ্রতিভ বিচরণ অনেক ভাল লাগে।
ভাল থাকবেন।

৪১. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৮
তাজা কলম বলেছেন: গল্পটা দারুণ হয়েছে ভাঙ্গন। পাঠককে চৌম্বক ক্ষমতায় টেনে রাখতে পারছে গল্পটি। সম্ভবত: এখানেই তোমার মুন্সীয়ানা। কালো বিবেক, সাদা বিবেক চরিত্র দুটো এসেছে খুবই প্রাসঙ্গিক হয়ে। তোমাকে অভিবাদন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: অভিবাদন নিলাম।
আপনি খুব চমৎকার লেখেন।
অনেক সুচিন্তিত!

৪২. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৪
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
এইটা প্রথমদিনই পড়সি, কমেন্ট দিতে পারি নাই।
আজ আবারও পড়লাম। তাও কমেন্ট দিতে পারলাম না।
তবে আপনার লেখা আপনার মতোই অনন্য, প্রিয় ভাঙন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন:

'অনন্য
অনন্য
অনন্য, নির্ঝর নৈঃশব্দ্য নিজেই!:)

৪৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪০
পাপতাড়ুয়া বলেছেন: আপু,ভয় পাওনের কি আছে?

গল্পে মজছি,বগলদাবা করছি,যাওনের সময় একটা ভাব ও মারছি।;)
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: এ্যাই এ্যাই, আপু মানে???
আমি আপু?
খাইছে.....



(হুঁহ)....?

৪৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালো লিখেছো ভাঙ্গন..................
মনে হচ্ছিল এমন হতে পারে শেষে...........
বিবেকের তাড়নায় পড়ে যায় যারা, তারা কিছু করতে পারেনা.........

যখন এমন সব ঘটনা ঘটে ,খুব চকিত সিদ্ধান্তেই ঘটে......
সাধারন মানুষদের ক্ষেত্রে......।
তবে ব্যতিক্রম তো আছেই......

ভালো থেকো.......লেখা চলুক।
শুভকামনা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৫

লেখক বলেছেন: হ্যাঁ আপু।
বিবেকের তাড়নায় পড়ে যায় যারা, তারা কিছু করতে পারে না।
তাদের করা হয়ে উঠে না।
..............
আমি কৃতজ্ঞ আপু।
অপেক্ষায় ছিলাম বিশ্লেষিত মন্তব্যের । পেয়েছি।
অনেক ধন্যবাদ আপু।

৪৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪২
তারার হাসি বলেছেন:
শাদা বিবেক কালো বিবেক, ভাল লাগল সব দিক থেকেই।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫১

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তারার হাসি।
শাদা বিবেক কালো বিবেক, জেগে উঠুক সত্য,সুন্দর।


ভাল থাকবেন আশা করি ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: স্যালুট বস্!:)

৪৭. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩৬
মিআমি বলেছেন:
আপনি ছুপা রুস্তুম ।

হিরুরা এরকমন বেছে বেছে ফ্লিম করলে দর্শকের মনে চিরদিন থাকবে ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০২

লেখক বলেছেন: হা হা হা:):):)
আমি ছুপা রুস্তম?
আচ্ছা, আপনার যা মন চায় বলেন।
...
...
...
শেষেতো প্রশংসা ঝেড়ে গেলেন ভাই?

৪৮. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৪
হানিফ রাশেদীন বলেছেন: স্যার, এইসব কী লিখেছন! অসাধারণ, বাস্তবমুখী! মেদ নেই, মানে বাড়তি কোনো কথা নেই, কোথাও ঝুলে পড়ে নি।

বসের চরিত্রটি যেভাবে আঁকছেন : নারী, দারিদ্র বিমোচনের উপর প্রবন্ধ; ওরা তো এমনই, দারিদ্র দূর করতে নিজের প্রাণ পর্যন্ত দেয়, কিন্তু আমরা বুঝি না, ওদের শোষনের ফলে যে দারিদ্রের সৃষ্টি। ছেলে-মেয়েদের যে নাম, তাই তো, ওদের মুখে মুখে আমরা নৈতিকতার বানী শুনতে শুনতে প্রতিদিস শহীদ হয়ে যেতে হয়।

নিজের/কথকের ভেতরে যে অন্তর্দন্দ, বিবেক। শোষিত শ্রেনী, এবং বিবেকের কাছে দায়বদ্ধ মানুষ তো এমনই।

ছোড়াটি দিয়ে একসময় নিজের এক স্বত্ত্বাকে আঘাত করা, (কিন্তু অবচেতনে মনে সামনের পানির বোতলে আঘাত করা) এই শ্রেনী তো তাই, নিজে নিজেই কেবল ক্ষতবিক্ষত হওয়া, ক্ষতবিক্ষত হওয়া কেবল।

শেষে আবিস্কার করা যে, ছোড়া, যা দিয়ে সে প্রতিরোধের কথা ভাবছে , আসলে তা-ই তার নেই, এটি আরো তাৎপর্যর্ম, এই শ্রেনীর প্রতিরোধের না আছে কোনো হাতিয়ার, না আছে ফিলোসফিকাল পয়েন্ট।

ধন্যবাদ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:১২

লেখক বলেছেন: আপনার মনোযোগি পাঠ এবং অসাধারণ বিশ্লেষন আমাকে আপ্লুত করেছে।
প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে অনেক নিরীক্ষিত কমেন্ট।
আসলেই এখানে আমরা প্রতিদিন অসৎ বিবেকের কাছে সৎ বিবেক খুন হয়ে চলি। কেউ খবর রাখে, কেউ রাখে না।

............
তবে টেবিলে মিনারেল ওয়াটারের বোতল থেকে পানি পড়ে টেবিল ভেসে যাওয়াটা আমি যে অর্থে বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে, যখন শাদা বিবেকের রক্তে ভেসে যাচ্ছিল পুরো মেঝে, তখন রক্তের এই স্রোতধারা যেন গল্প কথককেও ভাসিয়ে দিলো।
আসলে ঐটা ছিল একটা ঘোর। যে ঘোরের ভিতর খুনি এখানে রক্ত আর মিনারেল ওয়াটার মিলিয়ে ফেলেছিল। যখন পানি তার কান,মাথা ভিজিয়ে নিচ্ছিল।
বিবেক ভাবছিল এটা রক্তের স্রোত।
আসলে ছিল পানি...!
ঘোর
সবি ই ঘোর।


.....
স্যার???
................
আপনি অনেক ভাল থাকবেন ভাই।

৪৯. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১২
মিআমি বলেছেন:
স্বচেতনার জন্য জানালাম

Click This Link
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:২১

লেখক বলেছেন: পড়লাম।
সচেতনতা দরকার আসলেই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ অপরাজিতা ০০৭
ভাল লাগলো আপনার মন্তব্য পেয়ে।:)

৫১. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৬
অপরাজিতা ০০৭ বলেছেন: এটা কেমন কথা বললেন, আপনার পাড়ায় আমার নিত্য পদার্পন, কিন্তু আমার পাড়ায় আপনার পদধূলি সে তো কালেভদ্রে :((
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: বিরাট অভিযোগ হয়ে গেছে কিন্তু।
আমি যাই,পড়ি কিন্তু সব সময় হয়তো কিছু বলি না।
.............:):)
ভাল থাকবেন অনেক অনেক।

৫২. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৩
অপ্‌সরা বলেছেন: খুনী খুনী গল্প!!!!


:P
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১২

লেখক বলেছেন: মায়া দিয়ে গড়া!:):):)


ইয়াপ ....

৫৩. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৪
অপরাজিতা ০০৭ বলেছেন: এবার অভিযোগ প্রত্যাহার করা হলো :)
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: জোঁ হুকুম মহামান্য!!:):):):)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৮

লেখক বলেছেন: আহারে ...
মাতাত কুচ্ছু নাই ।
নতুন ক্যামতে ডেলিভারি দিই?
:):):)

৫৫. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৭
শত রুপা বলেছেন:
কোন ভাঙ্গনের পথে এলে
আমার সুপ্ত রাতে................
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩০

লেখক বলেছেন: ভাঙতে ভাঙতে একদিন ফুরিয়ে যাবো নিশ্চয়।
..........
thanks.....:):)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪০

লেখক বলেছেন: এইতো আমি:):)

৫৭. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩৯
শাওন৩৫০৪ বলেছেন: ধুর, তোমার অনেকগুলান লেখা জৈমা গেছে, ধীরে ধীরে পড়তে হবে...তোমার লেখা হুড়াহুড়ি কোরা পড়তে মন চায় না.........
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৮

লেখক বলেছেন: জ্যাডা, তুমার আগমনে আবার ধন্য ধন্য পড়বে সামুতে ।
আবার রির্স্ট্যাট দ্যান নাডামি।


...........
আমি চাপ্পুতে আসলেই খেয়াল করি নাই।
আর সিন্দা' নিকটার কথা মনে ছিলো না:(

৫৮. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৮
বোহেমিয়ান কথকতা বলেছেন: গল্প জটিল লাগছে । এই রকম লেখা লিখতে এট্টু বুকের পাটা লাগে !

আচচছা গালি গুলাকে না দিলে কি চলত ?
ব্যক্তিগত ভাবে আমি গালির পরিবর্তে ঁ&*ঁ& টাইপ অথবা অশ্লীল কথা বলল ব্যবহারে আগ্রহী ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৩

লেখক বলেছেন: হুমম
আসলে গালি দিয়ে আমি কালো বিবেকের কালো দিকটা স্পষ্ট করতে চেয়েছি।
গল্পে স্ল্যাংয়ের ব্যবহার গল্পকে আরেকটা গতি দিয়েছে মনে করছি ।

তবু মতামত নোটেড:)

৫৯. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৫
সুস্মিতা শ্যামা বলেছেন: ভাষা, বর্ণনা--দুই-ই অসাধারণ লাগল। অত্যন্ত স্বচ্ছন্দ গতিতে পড়ে যাচ্ছিলাম। বোঝাই যায়, সে কৃতিত্বটা পাঠকের নয়, পুরোটাই লেখকের। তার চমৎকার স্টাইলের কারণেই আমার পড়ার গতি বাধা পাচ্ছিল না।

কিন্ত গালির জায়গাগু্লোতে এসে হোঁচট খাচ্ছিলাম। কাল বিবেকের চরিত্র ফুটিয়ে তুলতে গালিগালাজ যদি ব্যবহার করতেই হয, তবে অন্যরকম গালিগালাজও বোধহয় ব্যবহার করা যেত। রুক্ষ কিন্ত অশ্লীল নয়, এমন গালাগালি কিন্তু ভুরি ভুরি আছে. তাই না?
কাল বিবেকের এক্সপ্রেশনটা যেমন তার চারিত্রক দিকটি প্রকাশ করছে েতমনি েগাটা গল্পের শব্দচয়নের দায়ভারটাও কিন্ত লেখকের উপরই বর্তায়। তাই না?

বোদ্ধারা কি বলবেন, আমি জানি না। সাধারণ পাঠক হিসেবে আমার ভাল লাগার কথাটা জানাতে এসে খটকার জায়গাটাও খোলা মনে জানিয়ে গেলাম। :)

খুব ভাল থাকবেন। এরকম লেখা আরো পড়বার প্রত্যাশায় থাকলাম।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪০

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুস্মিতা শ্যামা।
বোঝা যাচ্ছে বেশ মনোযোগি পাঠক আপনি।
সাধুবাদ এবং শ্রদ্ধা আপনাকে।

আপনার দৃষ্টিভঙ্গি চমৎকার। অত্যন্ত স্পষ্টও বটে। গালিগালাজ বড়ই খারাপ জিনিষ। সাধারণত: বিরক্তি প্রকাশে আমরা এধরনের হীন ভাষা ব্যবহার করে থাকি।
ভাষা আসলেই বয়ে চলে নিরবিচ্ছিন্ন।
তবে আপনার মতামতে শ্রদ্ধা। আমার কেন জানি মনে হয়েছে গালিশব্দগুলো ব্যবহার করে কালো বিবেকের প্রতি পাঠকের একটা ধারনা স্বচ্ছ করতে পারবো। তাই।

....
বোদ্ধা কী?
আপনি নিজে এত সুন্দর করে গুছিয়ে বললেন, বোদ্ধাশ্রেণী কী এর চেয়ে ভাল করে গুছাবে?
আপনিই বরং বোদ্ধা!

আপনিও অনেক অনেক ভাল থাকবেন।
রিয়েলি ভাল লাগলো:)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।

....
পাহাড়ের কান্না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৩

লেখক বলেছেন: চমৎকার' শব্দটা অনেক অর্থবহ আপু।
আমি আসলেই কৃতজ্ঞ হয়েছি আপনার মনোযোগি পাঠশেষে এমন ছোট্ট অথচ দারুন মন্তব্যটি পেয়ে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: :P

৬৩. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১২
রাজসোহান বলেছেন: আপনে নতুন পোস্ট না দিলে আমিও আর দিতাম না
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৭

লেখক বলেছেন: হায় হায়
সোহান, এধরনের অভিমান কীভাবে তৈরী হলো?
আমি ব্যস্ত আছি কিছুটা।
ঘুচিয়ে উঠতে পারছি না।
কিছু লিখাও হয়ে উঠছেনা।

....
আপনি অবশ্যই নতুন পোস্ট দ্যান।
:):):)

৬৪. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২১
রাজসোহান বলেছেন: খাড়ান চিন্তা কইর‌্যা লই :-0 :-0
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০১

লেখক বলেছেন: :P

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ দিদি ।
ভাল থাকবেন।

৬৬. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৮
রাজসোহান বলেছেন: দিন বাকী আছে ১৮
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২৫

লেখক বলেছেন: সোহানB-)

.....
ভাল থাকা হয় যেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: ক্লিকড:)

৬৮. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৩
সালমান খান বলেছেন:
ধুশ শালা! ,,,,,,,,,,,,

ওরে বাপরে,ও দাদি কেমন আছেন,আমি ধুশ শালা শুনে তো ভয় পাইছি,
মনে হইছে আমারে কইছেন,
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪০

লেখক বলেছেন: সালমান খান, আপনি আমাকে ভুল বুঝবেন না।
আমি কোন দাদী নই; হতে পারি দাদা।
আমি একজন ছেলে।:)
.........
কী কারণে আপনি আমাকে দাদী মনে করছেন?
একটু ক্লিয়ার করে বলুন।
আমি আশা করি আপনার ভুল ভেঙে দেবো।

৬৯. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৯
শ্রাবনসন্ধ্যা বলেছেন: ভাঙ্গন রে.......... এত ভাল গল্প কেমনে লেখে !
আমি কেন কিছু লিখতে পারি না।:(

ভাল থেকো।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০২

লেখক বলেছেন: আপু, আমার এই গল্প কিন্তুক 'বসের গুষ্টি উদ্ধার করি, মনটা হালকা করি....B-)'....থিমের গল্প।
কারণ, কালো বিবেক তার বসকে খুন করতেই উদ্যত হয়েছিল।




..আপু, পিচ্ছিটা সুস্থ্য আছে নিশ্চয়?

৭০. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪২
রাজসোহান বলেছেন: দিন বাকী আছে ১৭
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: COUNTD.TIMER:P

৭১. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪০
রাজসোহান বলেছেন: দিন বাকী আছে ১৬
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৩

লেখক বলেছেন: খাইছে:)
সোহান কি প্রতিদিনই কাউন্ট ডাউন করবে?
এত ধৈর্য্য?
খোদা সহায় হোক।

৭২. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১৪
আহমেদ রাকিব বলেছেন: ভালো লাগলো। অনেক লেখা জমে গেছে। তাই বড় কমেন্ট দিলাম না।
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৯

লেখক বলেছেন: কৃতজ্ঞতার ইমো হইবেক:)

৭৩. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২৮
এইচ, এম, পারভেজ বলেছেন: পড়লাম।
ভালো লাগল +
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ এইচ,এম পারভেজ!

৭৪. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪৯
তাশমিয়া বলেছেন: অসাধারণ!অনেক দিন পর এমন ভালো লেখা পড়লাম।সাদা বিবেক কালো বিবেকের ব্যাপারটা একটু আরোপিত মনে হলেও অসাধারণ সমাপ্তি টেনে আপনি সবকিছুকে ছাড়িয়ে গ্যাছেন।ভাল থাকবেন :) :) :) :) :)
২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪১

লেখক বলেছেন: আমি জানিনা কেন আপনি বিবেকদ্বয়কে আরোপিত মনে করছেন। এদেরকে গল্পের পরতে আনতে হলে এর চেয়ে ভালো কোন আইডিয়া আমার মাথায় আসেনি।
যা হোক.....
আপনার মন্তব্যে অত্যন্ত প্রীতিবোধ করছি।
আপনিও অবশ্যই ভালো থাকবেন:):):)

৭৫. ০১ লা মার্চ, ২০১০ রাত ৯:৫৪
হিমালয়৭৭৭ বলেছেন: গল্পটা ম্যাড়মেড়ে লাগল।।। কারণ অতিরিক্ত বর্ণনার গুণে অথবা প্রভাবে ফাস্র্ট প‌্যারাতেই বোঝা যাচ্ছিল আর যা-ই হোকম খুনের ব্যাপারটা ঘটবেনা। কাই এখান থেকেই গল্পের পারদ নিচে নামতে শুরু করেছে। এরপর ডঃ জেকিল আর মিস্টার হাইন্ড অথবা এন্জেল-ডেমনস টাইপ কনফ্লিক্টটা সেভাবে প্রবল লাগেনি। এবং যখনই শাদা বিবেককে কালো বিবেককে ছুরি মারার পরও কালো বিবেক ছুরি নিয়ে বাকি দুজনের দিকে এগিয়েছে, ঘুমের ব্যাপারটা তখনই অনুমান করা গেছে। সেক্ষেত্রে পারদের আবারো অবননমন।।। শাদা বিবেককে ছুরি মারার এখানেই গল্পটা শেষ হতে পারত, দুজনকে মারতে গিয়ে নিজের সত্তার দ্বন্দ্বে নিজেই লাশ হওয়া, এই মোটিভটা তুলে আনলে গল্পটা অনেক বেশি আনপ্রেডিক্টেবল এবং দৃঢ় হওয়ার একটা অবকাশ ছিল।।।
০১ লা মার্চ, ২০১০ রাত ১০:৩৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনার একেবারে খোলামেলা সমালোচনা আমাকে সত্যি মুগ্ধ করেছে।
আমি আসলে নভীস পর্যায়ের লেখক। এখনো শিখছি।
আমি জানি অনেক কিছু সমালোচক এবং প্রকৃত যেকোন সমালোচকের চোখে পড়বে। এবং সেটা পড়েছেও।
আপনার এত অসাধারণ করে বলাটাকে আমি গ্রহণ করছি।
আশা করছি কোন পাল্টা যুক্তি না দেখিয়ে ভবিষ্যতে শাণিত হবো।

৭৬. ০৬ ই মার্চ, ২০১০ রাত ৯:০৪
অমিত চক্রবর্তী বলেছেন: সোজা শোকেসে।আগে একবার পড়তে চেয়েছিলাম কিন্তু কেন জানি পড়া হয় নি।এটা আরো অনেকবার পড়তে হবে ভাঙ্গন মহাশয়।

আপনার এই গল্পটি পড়ে আমার বিশেষ ইচ্ছার উদ্রেক হচ্ছে একটা গল্প লেখার,কিন্তু দুঃখ আমি গল্পকার নই এবং যা পারিনা তা করার চেষ্টা থেকে বিরত থাকি।

গল্পের দেহ নিয়ে কিছু বলা থেকে বিরত থাকলাম।কিছু মুগ্ধতাকে শব্দরুপ দিতে নেই।

আপনাকে অনেক অভিবাদন ভাঙ্গন মহাশয়।

পাঠমুগ্ধ
অমিত চক্রবর্তী।
০৭ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৪০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ অমিত সম্ভাবনাময় কবি!

৭৭. ০৯ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৪
দন্ডিত বলেছেন: গল্পটা পড়ে আমি কনফিউজড হয়ে গেছি।

বস লোকটার প্রতি কর্মচারীর ক্ষোভের কারন গল্পে ঠিকভাবে আসে নাই। সে অনৈতিক?সে পরকীয়া করছে?নাকি ব্যক্তিগত ক্ষোভ?নাকি কর্মচারীটা মানসিক ভাবে অসুস্থ?কেন কর্মচারী বসকে হত্যা করতে চাইছে এই মোটিভ গল্পে অনুপস্থিত। বসের চরিত্র ডেভেলপ হয় নি মোটেও। তাকে আমি গল্প শেষে বসলোকটাকে চিনতে পারলাম না। তার মারা যাবার ব্যপারে প্রধান চরিত্রের সিদ্ধান্ত(বা তার বিবেকের সিদ্ধান্ত) এর সাথে কেন একমত বা দ্বিমত হব কোন কারনই খুজে পেলাম না। বরং মনে হল পাঠক হিসেবে আমার স্বাধীনতা কৃত্রিম আরোপের মাধ্যমে হত্যা করা হয়েছে।

ঘুমের সিকোয়েন্স বহুল ব্যভৃত এবং এখানে খুবই দুর্বল ভাবে প্রকাশ হয়েছে। গল্পটা ঘুম থেকে ওঠার পর শেষ হয়ে গেলে তাও অন্তত চমকের বিষয়টা আসত। কিন্তু এরপর সত্যিকার অর্থে গল্পে আর কোন সম্ভাবনা অবশিষ্ট ছিল না।

আর বিবেকের কথোপকথনের সিকোয়েন্স অনাবশ্যক বড় এবং অন্তসারশূন্য। তাদের কথা শুনে চরিত্রের মাঝে বিশেষ কোন দ্বন্দ অনুপস্থিত।
০৯ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫৬

লেখক বলেছেন: প্রথমে ধন্যবাদ জানাই এমন খোলামেলা প্রাণময় মন্তব্য দেবার জন্য।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
গল্পে বসের চরিত্রকে প্রধান করে নয়; বরং একজন অধঃস্থনের সিদ্ধান্তের বলে গল্পে খুন এসেছে। কারণ অধঃস্থন তার বস সর্ম্পকে যে দৃষ্টিভঙ্গি পোষন করে সেটা আমি গল্পে তুলতে চেষ্টা করেছি। কিন্তু দু:খজনক সেটা আপনার দৃষ্টি আর্কষনে সমর্থ্য হয়নি।
মূল কেন্দ্রবিন্দুতে একটি 'বিশেষ ফাইলে'র কথা উল্লেখ করা হয়েছে। যেখানে দরিদ্র্য মানুষের রুটিরুজির ভার রয়ে গেছে। এছাড়া আরো অনেক কারণের ইঙ্গিত দেবার চেষ্টা হয়েছে। একজন পাঠকের দায় রয়েছে গল্পের অনুভাবনাটাকেও প্রসারিত করে দেখার। জানি না সেটা কতখানি হয়েছে।
আর গল্পে বিবেকদ্বয় হলো একটা আভাস চরিত্র। যেখানে সেটা অবয়বে ধরা না দিয়ে কার্যক্রমে এসে দাঁড়ায়। আপনার উল্লেখমতে ঘুম বিষয়টা ব্যবহার অনেক পুরোনো।
হতে পারে। কিন্তু গল্পে বিবেকদ্বয়ের প্রবেশের জন্য এরচে' যুতসই কী পদ্ধতি দেয়া যেত, আমার মাথায় ধরেনি।
গল্পে বিবেকদ্বয়ের প্রবেশের জন্য এটাই আমার কাছে মোক্ষম মনে হয়েছে।
আর অধঃস্থনের ঘুম না ভাঙ্গালে সেখানে বিবেকদ্বয়ের গল্পের চরিত্রে প্রবেশ 'অর্বাচীন-অনুপ্রবেশিক' হয়ে পড়তো বলে আমার মনে হয়। কারণ হুট করে 'অনাকাঙ্খিত বিবেকবোধ' কীভাবে জাগবে-যদি ঘোর না থাকে!
.....................
বিবেকদ্বয়ের রচীত সংলাপগুলো অন্তঃসার শূন্য কী না বুঝতে আমিও চাইছি। অথচ কিছু বিদগ্ধ পাঠক থেকে এমন পরার্মশও এসেছে যে, বিকেদ্বয়ের সংলাপ কম হয়েছে। প্রাসঙ্গিকতার বাইরে আমি গল্পে সংলাপের আধিক্য রাখি নি। ঝুলে যাবার আশংকায়।
তথাপি....
.........
আপনার মত একজন মনোযোগি পাঠককে ভাঙ্গনের লাল সালাম!

৭৮. ২১ শে মার্চ, ২০১০ রাত ১:০৪
শূন্য আরণ্যক বলেছেন: গল্পটা পড়ে খুবই মজা পেলাম । বিশেষ করে ফিনিশিংটা তো একটা তো কড়াভাজাপরোটা হৈসে ।

সংলাপে একটু বাহুল্য ছিলো ঠিকই -- তবে যারা সমালোচনা করছেন (ইনক্লুডিং মি) তাদের মাথায় এই গল্প আসতো না ।

ডায়মন্ড ইন দ্য রাফ । +++++
২১ শে মার্চ, ২০১০ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: ইউ অলয়েজ উইটি.....!
কড়াভাজাপরোটা??????
হা হা হা

.......
হ্যাঁ, ইনক্লুডিং ইউ- সকল সমালোচককে শুভেচ্ছা! :):):)
অনেক ভাল থাকবেন।

৭৯. ২২ শে মার্চ, ২০১০ রাত ১১:৪৪
সাদা কালো এবং ধূসর বলেছেন: একসময়ে এই ধরনের লেখা অনেক প্রিয় ছিল, শব্দে আরো কিপটে হওয়া দরকার ছিল মনে হয়।
কেউ বলেছেন বিবেক শব্দটা আরেকটু কম ব্যব হার করে অথবা আরেকটু অ্যাবস্ট্রাক্ট করে কথোপকথন লিখে। তুমি বলেছ এরচে কম ব্যব হার করতে পারছিলে না। আমি তাহলে আরেকটা জায়গা দেখাই -
বিলম্ব করার এতটুকু সময় অবশিষ্ট নেই -> এই লাইনটা আরেকটু কষে বাধলে মজা হতো,

আসলে এসব টুকিটাকি জিনিস নিয়ে সারা দিন ক্যাচ ক্যাচ করা যায়, কিন্তু এসব এখানে আমার কাছে খুব বড় জিনিস না যেহেতু গল্পটা আমাকে টেনে রাকতে পারছে। যতসময় আমি একটা জিনিস মন দিয়ে পড়তে পারছি, তত সময় এত খুতখুত করার কিছু দেখি না।


টেবিলের উপরে রাখা মিনারেল ওয়াটারের ছিপি খুলে পানি ছড়িয়ে পড়েছে সমস্ত টেবিলে। আমার কান,মাথা ভিজে গেছে। রিসিভার কানে তুলতে তুলতে আমি টেবিলের পানি মুছতে লাগলাম।

এই জায়গাটার একটা মজা পেলাম, আমি চোখে দেখছি পানি যেন নিজে নিজে উথলে ছিপিটাকে ফেলে দিলো, আর তারপর আরো বেড়ে উঠে বোতল থেকে বের হয়ে হয়ে টেবিলটা ভেজাতে লাগলো। প্রায়ই মজা পাই এরকম লাইনে।

সব মিলে ভালো লাগছে :)
২৩ শে মার্চ, ২০১০ রাত ৯:২৪

লেখক বলেছেন: সশ্রদ্ধ।
মাথা পেতে নিলাম!

৮০. ০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৫
রেজোওয়ানা বলেছেন: সুন্দর একটা গল্প এতদিন মিস করেছি, আমকে মাইনাস।

গল্পটা পড়ে প্রথমে মনে হয়েছিল, মিস ইলোরা মনে হয় মুশফিকের বউ বা প্রেমিকাবা বোন। তাই তার এত রাগ বসের উপরে।
কিন্তু শেষ পর্যন্ত কোন রাগের কারণ টা বুঝতে পারলাম না।
আমি একটা মোটা মাথা B:-)
০৬ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: আপু, আসলে গল্পের মধ্যখানে লক্ষ্য করলে বুঝবেন হয়তো। বসের উপর রাগের অনেক কারণ রয়েছে। উপরওয়ালারা দরিদ্র মানুষের ভাগ্য নিয়ে খেলছে। এমন একটা সরকারি প্রজেক্ট,যেটা সমাপ্ত হয়ে গেলে অসংখ্য গরিবের ভাগ্য ঝুলে যাবে। আরো আরো বিস্তর কারণ।
৭৭ নং কমেন্টের রিপ্লাই দেখতে পারেন আপু!

৮১. ০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৭
রেজোওয়ানা বলেছেন: খালি বানন ভুল হয়, যত্তোসব।
০৬ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫১

লেখক বলেছেন: আপু,কীবোর্ডে ভুলভাবে চাপ পড়তেই পারে।
ব্যাপার না।

২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪১

লেখক বলেছেন: আহ শাদা বিবেক।
তুমি কালো বিবেকের কাছে পরাজিত।

৮৩. ২১ শে মে, ২০১০ রাত ৮:৪৭
প্রতীক্ষা বলেছেন: গল্পটা অনেকক অনেকক ভাল হয়েছে!
তোমার আর সব লেখা থেকে আলাদা!



++++++
২১ শে মে, ২০১০ রাত ৮:৫১

লেখক বলেছেন: কি খবর তোমার? :(
.........
ভাল থেকো!
অনেক ধন্যবাদ জেনো।
এত এত কষ্ট করে আমার পুরোনো ব্লগগুলো পড়ে তুমি যে ঋণী করছো,সেটা কঠিন হয়ে যাচ্ছে।

৮৪. ২১ শে মে, ২০১০ রাত ৯:০৫
প্রতীক্ষা বলেছেন: ইশ ! ঋণী কেন!
আমার যাকে ভাল লাগে তার ভাল খারাপ সব লেখাই পড়ি!
এখানে অল্প দু' একজন আছে যাদের সব লেখা আমার পড়া!
২১ শে মে, ২০১০ রাত ৯:১৩

লেখক বলেছেন: ইশ!---এ শব্দটা কি তুমি 'পেটেন্ট' করে নিলা নাকি?
তোমার অন্তত: ১৫০ মন্তব্যে দেখলাম এই শব্দটা।
বেশ,ওকে:)

.........
ভাল থেকো।

৮৫. ২১ শে মে, ২০১০ রাত ৯:১৯
প্রতীক্ষা বলেছেন: হুমম আমার পেটেন্ট! :P
অন্য কেউ আমাকে এটা বললে মনে হয় ভেংচাইতেছে! /:)
২১ শে মে, ২০১০ রাত ৯:২৬

লেখক বলেছেন: আমার কাছে এই শব্দটা শুনতে কেমন যেন লাগে।
আশেপাশের কাজিনদের দু'একজনকে দেখেছি এমন ইশ ইশ করতে।
ঐগুলা বদের হাড্ডি।
আর সবকিছুতেই 'ইশ!,ওকে ফাইন বা সরি সরি বলে সারাদিন।
:)


...........
ঠিকাছে,তোমার ইশ' বহাল থাকুক।
প্রতীক্ষা!

৮৬. ২১ শে মে, ২০১০ রাত ৯:৩২
প্রতীক্ষা বলেছেন: সবার তো একই রকম হয় না! :P আমার টা আলাদা! একদিন শুনে দেখো!! :)

আমাকে সবাই খুব ভাল বলে!!! এত বেশি ভাল ভাল বলে যে আমি বিরক্ত!
আমার একটা নামই আছে লক্ষ্মী! :P

২১ শে মে, ২০১০ রাত ৯:৩৬

লেখক বলেছেন: লক্ষ্মী.....সুন্দর নামতো!
তোমারটা আমি শুনবো কিভাবে?







(তুমি ফন্দি করতেছো?????????????????)
হা হা হা

৮৭. ২১ শে মে, ২০১০ রাত ৯:৪৪
প্রতীক্ষা বলেছেন: হুমম তোমার কিন্নর কন্ঠের গান শুনালেই শুধু আমার ইশ শুনতে পারবে !


কিন্নর কথাটা কেন মনে হল জানো! আজকেই পড়ছিলাম স্বর্গের অপ্সরাদের আরেক নাম কিন্নর!
কিন্নরদের আছে ত্রিকাল ভুলানি কন্ঠ!
২১ শে মে, ২০১০ রাত ১০:০০

লেখক বলেছেন: ........
তোমার প্রো.পিকটা অনেক সুন্দর।
সেখানে প্রতীক্ষার একটা নিদারুন আর্তি আছে।:)

৮৮. ২১ শে মে, ২০১০ রাত ১০:০৬
প্রতীক্ষা বলেছেন: ইশ! কোন ব্যাপার না!! তুমি যেরকম আমার সেরকমই ভালো লাগে!
তোমার ব্লগে আসা ছেড়ে দিব এরকম উলট পালট চিন্তা একদম বাদ দাও!
আমি সবার নিজ নিজ মত কে , স্বাধীনতা কে, পছন্দ অপছন্দকে অনেক অনেক শ্রদ্ধা করি আর অনেক গুরুত্ব দেই!

আরে কিন্নর কন্ঠ তো এমনি বললাম মজা করে! মন খারাপ করো না তো! একটি হাসি দাও! :)

আর আবারও বলছি তুমি ঠিক যেরকম.....দুষ্টু টাইপ! বিনয়ী টাইপ! লুকানো টাইপ! আর তোমার কন্ঠ যতই বাজখাই টাইপ হোক.....আমার তোমাকে সেভাবেই পছন্দ! :) :)


২১ শে মে, ২০১০ রাত ১০:১৬

লেখক বলেছেন: কি বলবো,বুঝতেছিনা:)

৮৯. ২১ শে মে, ২০১০ রাত ১০:২৮
প্রতীক্ষা বলেছেন: কিছু বলতে হবে না! নৈঃশব্দ্যের ভাষা আমি বুঝতে পারি কারণ খুব ছোট থেকেই শব্দহীন নীরব নিস্তব্ধ জগতের সাথে আমার মিতালি!
তুমি এরকম হাসি খুশি থাকো! মন খারাপ থেকো না তাহলেই হবে!
২১ শে মে, ২০১০ রাত ১০:৩৬

লেখক বলেছেন: নৈঃশব্দ্যের ভাষা আমি বুঝতে পারি কারণ খুব ছোট থেকেই শব্দহীন নীরব নিস্তব্ধ জগতের সাথে আমার মিতালি!

উফ! তুমি এত সুন্দর করে বলতে পারো?

৯০. ১৩ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৮
আহাদিল বলেছেন: :) :)
সাদা বিবেকের জয় হোক সব সময়!
৯১. ০১ লা জুন, ২০১১ রাত ১১:৪৭
সায়েম মুন বলেছেন: আপনার লেখনীতে বিবেকের দ্বন্দ্ব ভালই এগিয়েছে। শেষাবধি মনোযোগ আটকিয়ে রাখার মত গল্প। বসদের বোধোদয় হলে অধঃস্তনদেন বিবেকের লড়াইটা কম হতো। সেক্ষেত্রে প্রজেক্টের ফাইলের ফলাফল ভোগীরা উপকৃত হতো।

 

মোট সময় লেগেছে ১.৩৩২৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এ শুধু ভুলের পরে ভুলের পাহাড় গড়া.......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই