একদা এক রূপসী যাইতেছিল বিমানে চড়িয়া।
তাহার পার্শ্বেই উপবিষ্ট ছিল এক অতি বুদ্ধিমান উকিল।
প্রচুর পরিমানে মিথ্যা বকবকানোর কারনে উকিলরা প্রকৃতিগতভাবে বাচাল হইয়া থাকে এবং মক্কেলদিগকে প্রচুর ঠকাইয়া নিজেদের অতিশয় স্মার্ট ভাবিয়া খাকে।
তো সুন্দরীর সঙ্গে ভাব করিবার মানসে উকিল বলিল-
"এসো আমরা একপ্রকার খেলাখেলি। উহাতে আমি তোমাকে একখানা প্রশ্ন করিব যদি তুমি উহার উত্তর দিতে না পার তাহা হইলে তুমি আমাকে ৫ টাকা দিবে। আর আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিতে না পারি তাহা হইলে আমি তোমাকে ৫ টাকা দিব।"
সুন্দরী উহাতে আগ্রহ না পাইয়া তাহার প্রস্তাব প্রত্যাখান করিল।
কিন্তু উকিল উহাতে দমিবার পাত্র নহে।
সে এইবার বলিল-
" ঠিক আছে আমি তোমাকে একখানা প্রশ্ন করিব যদি তুমি উহার উত্তর দিতে না পার তাহা হইলে তুমি আমাকে ৫ টাকা দিবে। আর আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিতে না পারি তাহা হইলে আমি তোমাকে ১০ টাকা দিব।"
সুন্দরী ইহাতেও কোনরূপ আগ্রহ না পাইয়া কিঞ্চিৎ বিরক্তিসহকারে তাহার প্রস্তাব প্রত্যাখান করিয়া পাশফিরিয়া ঘুমের আয়োজন করিতে লাগিল।
তাহার সকল চেষ্টা বৃথা যাইতেছে দেখিয়া উকিল তাহার প্রস্তাব আরো লোভনীয় করিয়াদিল।
সে এইবার বলিল-
" ঠিক আছে আমি তোমাকে একখানা প্রশ্ন করিব যদি তুমি উহার উত্তর দিতে না পার তাহা হইলে তুমি আমাকে ৫ টাকা দিবে। আর আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিতে না পারি তাহা হইলে আমি তোমাকে ৫০০ টাকা দিব।"
সুন্দরী এইবার আগ্রহ বোধ করিয়া খেলায় রাজি হইল।
উকিল জিজ্ঞাসিল-
"পৃথিবী হইতে চন্দ্রের দূরত্ব কত?"
রুপসী কোন বাক্যব্যয় না করিয়া ৫ টাকা বাহির করিয়া দিল।
উকিল বলিল এইবার তোমার পালা।
রুপসী জিজ্ঞাসিল-
"কোন জীব ২পায়ে পাহাড়ে গিয়ে ৩ পায়ে ফিরে আসে?"
উকিল তাহার যথাসাধ্য চেষ্টা করিল। সে তাহার ল্যাপটপ ঘাটিল, নেট হইতে দুনিয়ার তাবৎ তথ্যভান্ডার ঘাটিল, বন্ধুদের বৈদ্যুতিক বার্তা পাঠাইল। অবশেষে ব্যার্থ হইয়া ১ঘন্টা পর রুপসীর ঘুম ভাঙ্গাইয়া তাহাকে ৫০০ টাকা প্রদান করিল।
রুপসী ধন্যবাদ প্রদান করত ঘুমের আয়োজন করিল।
দ্বিধাগ্রস্ত উকিল তাহাকে জিজ্ঞাসিল-
"তোমার প্রশ্নের উত্তরটি কী?"
রুপসী কোন বাক্যব্যয় না করিয়া ৫ টাকা বাহির করিয়া দিল এবং পূনরায় ঘুমাইয়া পড়িল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



