আর উপজেলার বাঘবেড় ইউনিয়নের কালিনগর এলাকার কৃষকদের খুশির এ উপলক্ষ্য এনে দিয়েছে সেনাবাহিনীর ডিজেল প্লান্ট ও স্প্যানিশ কোম্পানি সানকোর কারিগরি সহায়তায় বিএডিসি’র পরীক্ষামূলক সৌরবিদ্যুত চালিত সেচ পাম্প।
জানা যায়, কৃষি কাজকে সহজ, আধুনিকায়ন ও পরিবেশবান্ধব করার লক্ষ্য নিয়ে বিএডিসি সেনাবাহিনীর ডিজেল প্লান্টের সহায়তায় সানকো রিনিউঅ্যাবল এনার্জি কোম্পানি সৌরবিদ্যুত চালিত সেচ পাম্প কার্যক্রম শুরু করে। পরীক্ষামূলকভাবে প্রথম এ কার্যক্রমটি শুরু হয় নালিতাবাড়ীতে।
কালিনগরে স্থাপিত এ সৌরচালিত পাম্প থেকে ৩০ একর জমি সেচ সুবিধা পাচ্ছে, যা থেকে ৩০ জন কৃষক উপকৃত হচ্ছেন।
সানকো রিনিউঅ্যাবল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জোসেপ টমাস জানান, সানকোর সৌরবিদ্যুত চালিত সেচ পাম্পগুলো টানা ২৫ বছরেরও বেশি সময় নিরবিচ্ছিন্নভাবে চলবে। এ পাম্প চালনার জন্য কোন ব্যাটারি বা অন্য কোন জ্বালানির প্রয়োজন হবে না। সূর্যের আলোই একে সচল রাখবে।
তিনি বলেন, এটি পরিচালনার জন্য কৃষকের সারাক্ষণ নজরদারিরও প্রয়োজন পড়বে না। এতে কৃষকের অনেক মূল্যবান সময় বাঁচবে।
এ বিষয়ে বাংলাদেশ ডিজেল প্লান্টের ম্যানেজিং ডিরেক্টর কর্নেল মোহাম্মদ আলী পিএসসি জানান, ২৭টি প্যানেলে স্থাপিত এখানের পাম্প থেকে ৪ দশমিক ৬২ কিলোওয়াট বিদ্যুত উৎপাদন হচ্ছে। প্রতি ঘণ্টায় গড়ে ৫০ হাজার লিটার পানি সাপ্লাইয়ের লক্ষ্য থাকলেও সাপ্লাই পাওয়া যাচ্ছে ৬৪ হাজার লিটার। শুধু তাই নয়, ইরিগেশনের পরে এ পাম্পের উৎপাদিত বিদ্যুত দিয়ে অনায়াসে ২০/২৫টি বাড়িতে বিদ্যুতায়ন করা যাবে।
তিনি বলেন, প্রথম অবস্থায় এ পাম্প স্থাপনে যে ব্যয় হবে, তা উঠতে সাড়ে ৭ বছর সময় লাগবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



