বিয়ে কি, কেন হয়, কিভাবে হয় তা আমরা কমবেশী জানি। একজন তার জীবনসঙ্গী বেছে নেয়ার স্বাধীনতায়ও আমরা বিশ্বাস করি। যেহেতু বিয়ে সামাজিক ও ধর্মীয় অনুশাসনে আবদ্ধ একটি রীতি তাই অনেককিছুই এখানে বিবেচ্য।
এক ধর্মের ছেলেমেয়ের সাথে অন্য ধর্মের ছেলেমেয়ের বিয়ে আমরা প্রায়ই দেখি। এমনকি আমাদের দেশের বেশ কজন সেলিব্রেটিদেরও বিভিন্ন ধর্মের মধ্যে বিয়ে হতে দেখলাম। তাদের সুখী মুখ আমাদের আশ্বস্ত করে। ব্যাক্তি স্বাধীনতায় আমরা বিয়ের পর ধর্মান্তরিত না হওয়াকেও সমর্থন করি। এপর্যন্ত সবই ঠিক আছে।
এবর আসি তাদের সন্তানদের কথায়। ত্রপা মজুমদার মানব ধর্মে বিশ্বাসী আর শাহরুখপুত্র গায়ত্রী মন্ত্র আর সূরা ফাতিহা দুইই জানে। আমরা তাদের বিশ্বাসেও বিশ্বাস রাখি।
কেউ নাস্তিক হলে কথা আর বাড়বে না। কিন্তু যারা আস্তিক তাদের সন্তানরা কিভাবে বড় হবে। সাধারনভাবে সবারই একটা ধর্মীয় বিশ্বাস থাকে। দুই ধর্মের বাবা মা হলে তাদের সন্তানরা কোন ধর্ম মেনে চলবে। আমি মুসলমান কারন আমার আব্বা মুসলমান। দুই ধর্ম পালন করা বা এই ঝামেলায় কোন ধর্মই পালন না করা কোন কাজের কথা না। দুই ধর্মই ঠিক তা হতে পারে না। সন্তানদের কি এমন কনফিউশনে ফেলা ঠিক?
দুই ধর্মের ছেলেমেয়ের বিয়ে এবং বিয়ের পর ধর্মান্তরিত না হওয়া এ ব্যাপারে আপনার কি মতামত?
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।