এককালে ল্যান্ড টেলিফোনে প্রেম হত। রাত ১০/১১ বাজলেই শুরু হত গুনগুন। চলত যখন মুয়াজ্জিন কিছু বলত। টেলিফোনে কথা টেলিফোনেই প্রেম। সামনা সামনি দেখা হওয়ার বালাই নেই। দেখা কর - দেখা কর বলে বলে মুখে ফেনা উঠে গেলেও অনেক সময়ই দেখা হত না।
আমার বাসায় ফোন না থাকায় আমি এই সৌভগ্যবঞ্চিত। এরকম এক কালে আমার খুব কাছের এক আত্নীয়া প্রেমে পড়ল। ঐ ছেলে তাকে খুব পছন্দ করত। সকালে অফিস যাওয়ার সময় ফোন করে বলত 'অফিস যাচ্ছি'। অফিসে গিয়ে ফোন করে বলত 'অফিস আসলাম'। লাঞ্চে যাওয়ার সময় বলত 'লাঞ্চে যাচ্ছি'। এসে বলত 'লাঞ্চ করে আসলাম'। ৫ টায় বলত 'বাসায় যাচ্ছি'। গিয়ে বলত 'বাসায় আসলাম'। আর রাতে তো চলতই বাক বাকুম।
ঐ ছেলে যদি ব্লগে লিখত তাহলে পোস্টের সংখ্যা যে কত হত। অফিস যাচ্ছি, অফিস আসলাম এই জাতীয় পোস্টে ভরে যেত। আবার তার সাথে কথা হল সে সুস্থ আছে সে চট্টগ্রাম যাচ্ছে ইত্যাদি ইত্যাদি পোস্টও অনেক দেখা যেত।
বলাবাহুল্য এখন এই ফোন অন্য কেউ করে।
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।