ছেলেবেলার সিলেটের তপু তালাশ বাবু এই বন্ধুদের ছেড়ে যখন চট্টগ্রাম গেলাম তখন মনে হত জীবন কাটবে কিভাবে। কিছুদিন পর চট্টগ্রামে দিদার টিপু আরিফ মেহেদীদের পেয়ে পুরান বন্ধুদের ভুলেই গেলাম। আবার যখন চট্টগ্রাম ছেড়ে ঢাকায় আসি তখন কিন্তু এই বন্ধুদের সাথে যোগাযোগ ছিল। তবুও দিদার হটাৎ করে হারিয়ে গেল। বহুকাল পরে দেখা হল অস্ট্রেলিয়ান ডিগ্রি নিয়ে ফেরৎ আসা দিদারের সাথে। মনে আছে প্রথম প্রথম অনেকটা অভিমান চেপে কথা বলতাম। আমার অজান্তে তার অস্ট্রেলিয়া গমন কিছুটা বেদনার ছিল আমার জন্য।
এখন আমি দিদার আরিফ খুব কাছাকাছি থাকি আর ছুটি পেলেই দে দৌড় কোন এক দিকে।
অফিসের কাজ, ব্লগের ব্লগ ব্লগানিতে আরও কিছু বন্ধু জুটে গেল। আমি ফিল করি আমার এই বন্ধুরা না থাকলে জীবনার একটা অংশ অসম্পূর্ন থাকত।
এই বন্ধুরা আমার সাথেই থাকুক, ভাল থাকুক।
সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



