প্রথম কনডম ব্যবহারের গল্প
২০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এইটা আমার বিয়ের বেশ কিছু আগের কথা। একথা আমার বৌ কে আজও বলা হয়নি। ঘটনাটা বলতে খুবই লজ্জা লাগছে তবুও বলি।
তখন শীতকাল ছিল। স্বাভাবিকভাবেই শরীরে কিছু উত্তাপও দরকার ছিল। বাসায় বেশ কিছু আত্নীয় আসল গ্রাম থেকে। পরদিন বাসার বড়রা গেল আরেক চাচার বাসায়। আমি এই সুযোগে আমার সমবয়সী কাজিনকে বললাম 'হবে নাকি'। ও জানতে চাইল কি? আমি বলার পর দেখলাম সেও খুব খুশি আর উত্তেজিত। শরীরে শিহরন চলে এল। মাথায় তখন ড্রাম বাজতে লাগল। কিন্তু শারীরিক নিরাপত্তার কথাও মনে থাকল। আর যে কাজের কথা বলেছি তার জন্য তো জিনিসও দরকার। আমি সাথে সাথেই চলে গেলাম দোকানে। ৫০ পয়সা পার পিস করে ২০ টা 'রাজা কনডম' কিনে আনলাম। তারপর সব কাজিন মিলে ফুলিয়ে সারা ঘরে টাঙালাম। বড়রা বাসায় আসার পর ধরা খেয়ে কি ঘটেছিল তা আর নাইবা বললাম।
এই হল প্রথম কনডম ব্যবহারের গল্প। ও বয়সটা বলা হয় নি। তখন আমার ৬ বছর বয়স।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন