আমার প্রিয় পোস্ট

সকাতরে ঐ কাদিছে সকলে শোন শোন পিতা

নৌকাডুবি

০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪৪

শেয়ার করুন:                   Facebook

লিখতে লজ্জাই লাগছে যে আমি সাতার জানি না। তাই পানিতে মারাত্বক ভয়। ১৯৯৭ সালের দিকে ফেনীর মুহুরী প্রজেক্টে গেলাম পিকনিকে। এইটা একটা জলবিদ্যুৎ প্রকল্প। স্লুইস গেট দিয়ে নদীর পানি আটকে বিদ্যুৎ উৎপাদন করা হত।সে পিকনিকে ;সমকালের গান'ও ছিল।

আমরা ১০/১২ জন বন্ধু এক নৌকায় উঠলাম। নদীতে ঘুরতে ঘুরতে খুব মজা করছিলাম। নানা গল্পে সময় কাটছিল নদীতে। নৌকা যখন মাঝনদীতে আমাদের এক সাতারু ছেলে দাড়িয়ে নৌকায় দোল দেওয়া শুরু করল। এও এক মজা! নৌকা যেকোন সময় উল্টায় যেতে পারে। আমরা অনেকেই ভয়ে শেষ। ঐ ছেলেকে যতই চিল্লায় মানা করছি সে কানেই তুলছে না। সে ধরেই নিয়েছে নৌকা উল্টাবে না আর উল্টালেও সবাই মোশাররফের মত সাতার জানে। আল্লাহর দয়ায় তার দুষ্টামি থামল। আমরা তীরে আসলাম।

তীরে নেমে তাকে শুধু বললাম নৌকা উল্টালে তুমি কি সবাইকে বাচাতে পারতে, নাকি নিজে সাতরিয়ে তীরে উঠতে? আজও তার জবাব পাওয়া যায় নাই।

 

 

  • ২১ টি মন্তব্য
  • ১২৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪৯
comment by: শফিকুল বলেছেন: ঐ হারামজাদারে জোরে চর মারেন নি কেন।
এরকম হারামিদের বাচার অধিকার নাই।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৭

লেখক বলেছেন: ঠিকই বলেছেন

২. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১১
comment by: চাচামিঞা বলেছেন: আমি একবার পিকনিকে গিয়ে মেঘনায় ডুবে মরতে বসেছিলাম। এমার এক বন্ধু আমাকে রেসকুউ করে, তা না হলে আজ আর ব্লগাতে হইতো না।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৭

লেখক বলেছেন: আল্লাহর রহমত

৩. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৯
comment by: নুশেরা বলেছেন: ভাইরে আমিও তো জানিনা :(
সাঁতারটা আসলে ছোটবেলায় না শিখলে আর হয়না।
ছোটবেলায় আমি ভাবতাম, ডুবে গেলে কী আর হবে, হামাগুড়ি দিয়ে তীরে উঠে যাব ;)
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৫

লেখক বলেছেন: হাহাহাহহা

৪. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৪
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: রক্ষা পাইছেন
৫. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৪
comment by: মিলটন বলেছেন: গোপন কথা মুহিব আমিও আপনার দলে।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৫

লেখক বলেছেন: হিহিহহিহহি

৬. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪০
comment by: কঁাকন বলেছেন: সাতার জানেন না?
আপনার জীবনের ষোল আনাই যে কোনো নৌকা ডুবিতে ডৃথা হয়ে যাবে ;)
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৫

লেখক বলেছেন: হ, ঠিক কথা

৭. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৫
comment by: হুমায়ুন বলেছেন: আগুন, পানি,বাতাস কাউকেই নাকি ক্ষমা করে না।

অনেক লোক নৌকায় চরে ইচ্ছা করে দোল দেয়। যার ফলে প্রায় দুর্ঘটনা ঘটে।
৮. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫০
comment by: সমকালের গান বলেছেন: হ... সে সময় আমিও সাতার জানতাম না। সে এক আতংকের সময় ছিল।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: হ রে

৯. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:০৫
comment by: হাসিব মাহমুদ বলেছেন: লুহিব্রে মিস্কৈরা এগ্জন এই পুস্ট দিছে -

Click This Link
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: কপিতো দিলো না..........

১০. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২৯
comment by: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আমিও হাতর জানি না ...
আমার কি হইব ...?
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: শিখে নাও

১১. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৩
comment by: জেরী বলেছেন: আমি যখন হোষ্টলে ছিলাম সেখানে সবাই পুকুরে নেমে গোসল করতো আর আমি বাধানো পুকুর ঘাটে বসে বালতি দিয়ে পানি তুলে পুকুরে নেমে গোসল করতাম।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৮

লেখক বলেছেন: আমি সমুদ্রে গিয়ে বালতি দিয়ে পানি তুলে গোসল করতাম।

১২. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৮
comment by: জেরী বলেছেন: আমি যখন হোষ্টলে ছিলাম সেখানে সবাই পুকুরে নেমে গোসল করতো আর আমি বাধানো পুকুর ঘাটে বসে বালতি দিয়ে পানি তুলে গোসল করতাম।

@মুহিব আগেরটা মুছে দিবেন প্লীজ।

 



 


আনন্দলোকে মঙ্গলালোকে
বিরাজ সত্য সুন্দর।

জন্ম রাঙ্গামাটির চন্দ্রঘোনায় ।

স্কুল শুরু করতে না করতেই আব্বার ট্রান্সফারের কারনে সিলেটের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৫৫৬৩৮