দেখা হবে বন্ধু......
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেই ১৯৯৪ সালের কথা। আপনারা যখন বিশ্বকাপ ফুটবল নিয়ে তুমুল ব্যস্ত আমরা তখন সিলেট থেকে চট্টগ্রামে ট্রান্সফার হচ্ছি। বাবু তপু তালাশকে ছেড়ে যাওয়া। ছাতকের নদীর ঘাটে সেই বন্ধুদের কাছ থেকে শেষ বিদায় নেয়া। কিছুদিন কন্টাক্ট থাকলেও পরে অনেককেই হারিয়ে ফেললাম।
আমার ফেসবুক আইডি আছে। তবে এইটাতে এখনও অতটা অভ্যস্ত হইনি। দেখলাম বন্ধু সার্চ করার একটা অপশন আছে। ৪/৫ দিন আগে ফেসবুকে সার্চ করতে করতে আমার সেই সিলেটের বন্ধুদের নাম দিলাম। বাবু নামে যে বন্ধু ছিল তার নামে সার্চ দিলাম। যে কয়টা নাম পেলাম তার থেকে অনুমান করে একজনকে মেসেজ পাঠালাম। কিছুক্ষন পরই রিপ্লাই পেলাম। সে আমারই বন্ধু বাবু। বৃহস্পতিবার তার সাথে কথা হল। সাথে তপু তালাশকেও খবর দেয়া হল। ঠিক হল শনিবার টিএসসি তে ইফতার। শনিবার অফিস শেষ করে সবাই ছুট। তপু তালাশের সাথে ২/৩ বছর পর দেখা হলেও বাবুর সাথে ১৪ বছর পর দেখা! বাবু ঢামেকের ডাক্তার, তপু ফিজিও, তালাশ কম্পিউটার ইঞ্জিনিয়ার। শুধু আমিই এলেবেলে।
আমাদের বয়স বেড়েছে। কালকের আড্ডায় পুরোন স্মৃতিতে রোমন্থন করলাম। বাবুর সাথে শৈশবে খারাপ ব্যবহার করেছিলাম। কাল স্যরিও বলে দিলাম। আর............
টিএসসি তে দেখা হওয়ার পর আর কি কি হল তা আর নাইবা বললাম। ঐটা আমার আপন আধার।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন