ঈদের পরদিন সকালে আমার মামা স্বকন্ঠে ডাক দিল Bar-B-Q Tonite (Good Morning Mumbai এর সুরে)। মামা সরকারীভাবে দেশে বিদেশে কাজ করেছেন। তাই এই ব্যাপারটি ভালই শিখেছেন। আর আমরাও প্রথম এমন পার্টির জন্য উত্তেজিত ছিলাম। নানাবাড়ীর সব আত্নীয়কে এ উপলক্ষে দাওয়াত দেয়া হল।
ডাকের সাথে সাথে আমরা মামার সাথে বাজারে চলে গেলাম। হার্ডওয়্যারের দোকান থেকে জালি, বাজার থেকে মুরগী, শাহজাদপুর থকে কাঠকয়লা আর আগোরা থেকে আরও অনেক মশলা সব্জী টক দই পরোটা সস ড্রিংকস ইত্যাদি কেনা হল। একটা স্পেশাল বোতলও কেনা হল আগোরা থেকে। বাজার শেষে বাসায় এসে শুরু হল মুরগীর প্রিপারেশন।
সন্ধ্যা ৭ টায় আনম্ভ হল টিনশেড বাসার এক চিলতে উঠানে Bar-B-Q Party। চুলার জন্য কয়লা কেনা হলেও ইট ছিল না। পাশের আন্ডার কন্সট্রাকশন বিল্ডিংএ গিয়ে লোকজন ডাক দিলাম। কেউ সাড়া দিল না। অগত্যা নিজ দায়িত্বে ১২ টা ইট নিয়ে চলে আসলাম। কয়লায় আগুন ধরিয়ে জালি বিছিয়ে মুরগীর পিছ দিতে থাকলাম। ততক্ষনে চেয়ার মোড়া নিয়ে সবাই আগুনের চারপাশে গোল হয়ে বসে গেল। একটু পরপর মুরগী উল্টে দেয়া আর বারবি কিউ সস লাগানোর সাথে চলতে থাকল আড্ডা আর হাসাহাসি। সবারই নতুন কিছু দেখা আর খাওয়ার উত্তেজনা। ঘন্টা দুয়েক লাগল ৩০ জনের জন্য বারবি কিউ রেডী করতে। আমাদের বড় মামী খিচুড়ীও নিয়ে এসেছিলেন। সালাদ হিসেবে বানান হল 'রাইতা'।
সবাই মিলে একসাথে খাওয়াটাই আনন্দের। তার উপর আবার গরম গরম নতুন কিছুর এক্সপেরিয়েন্স।
এই হল সেই রাতের গরম ঘটনা। যারা বিদেশে থাকেন তাদের কাছে Bar-B-Q Party সহজাত হলেও আমরা ততটা অভ্যস্ত না। হলিউডের সিনেমায় প্রায়ই এই পার্টি দেখা যায়।
আমি দু:খিত বারবি কিউ ও রাইতার রেসিপি আমি কম জানার কারনে লিখতে পারছি না।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


