'মুভেন পিক' মনে হয় এই প্রযন্মের ছেলেমেয়েদের খুব পছন্দের জায়গা। রাত ২ টা পর্যন্ত এই আইসক্রিম পার্লারে ভিড় থাকে। আমি যখন নিরিবিলি পরিবেশে গুলশান এভিনিউতে হাটি তখন হটাত হটাত কোথা থেকে যেন তুমুল গর্জনে কিছু গাড়ি ছুটে আসে। তারা এই ছোট রাস্তাতেই যে স্পিডে গাড়ি হাকায় তাতে আমাদের পিতৃ প্রদত্ত প্রান খাচাছাড়া হয়ে যায়। গাড়ি নীরবে চললেই ভাল দেখায়। কিন্তু তাদের দেখে মনে হয় গাড়ি চলার সময় আশপাশের লোকজন চমকে না উঠলে কোন মজাই নেই।
১৮+ বয়সের ছেলেদের আনন্দে বাধা দেয়ার মত আচ্ছা বা সাহস কোনটাই আমার নেই। আমিই তাই দূরে থাকি। যেন তাদের আনন্দের বলি আমি না হই। আমাকে ধাক্কা দিয়ে যেন তাদের গাড়ি চালানোর হাতে খড়ি না হয়।
সৃষ্টিকর্তা দ্রুতগামী এই যুবকের অবুঝ গাড়ী ড্রাইভিং থেকে আমাদের হেফাযত করুক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

