বহুজাতিক নাম
১০ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক এলাকায় একই নামের কয়েকজন থাকলে তাদেরকে আলাদাভাবে চিনার জন্য কিছু বিশেষন যোগ করা হয়। এই শব্দ বা নামকে 'খেতাবী নাম' বলা হয়। আমাদের সময়ও এমন নামের কিছু ছেলে ছিল। খেলার মাঠে যাদের আলাদা আলাদা কিছু খেতাব দেয়া হত।
'বাবু' নামটা মনে হয় বাংলাদেশের সবচেয়ে কমন নাম। অনেক সুন্দর নামের লোকদেরও দেখেছি কোন কারনে এই নামটা ছাড়তে পারে নি। রওনক নামে আমার এক বন্ধুকে সবাই বাবু নামে ডাকত। বাবু নামে অনেক লোক থাকাতে তাদের বিভিন্ন বিশেষন নামের আগে থাকত। আমি নিজে যতরকম বাবু দেখেছি তারা হচ্ছে - মোটা বলে মোটা বাবু, শর্ট বলে পিচ্চি বাবু, স্টাইলিশ বলে পাংক বাবু, বাপের তেলের আরত আছে বলে তেল বাবু, মিষ্টি করে কথা বলে তাই মধু বাবু ইত্যাদি। মোটা বলে মোটা রাজিব আর চিকন বলে চ্যাংরা রাজিব এমন কত নাম। বেশী মিথ্যা কথা বলে তাই চিটিং মামুন আর অল্পতেই ক্ষেপে বলে কাচা মামুন।
যার এমন নাম আছে তার যে খুব খারাপ লাগত তা না। তারাও কিছুদিন পর এই নামই মেনে নেয়। তবুও কেউ কেউ নিশ্চয়ই কষ্ট পেত।
এখন মনে পড়লে খারাপই লাগে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন