বীজগনিতে ভয়
২৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক্লাস সেভেনে উঠে বীজগনিত নামের অংক শুরু হল। আমি ক্লাসে জয়েন করতে কয়েকদিন লেট হয়ে গেল। কারন ফাইনাল পরীক্ষার পর ছুটিতে গ্রামের বাড়ী গিয়েছিলাম।
প্রথম যেদিন ক্লাসে যাই সেদিনই ঐ স্যারের সাথে প্রথম দেখা। আগে থেকেই তার কড়া মেজাজের সুখ্যাতি শুনেছিলাম। স্যার একজন একজন করে ডাকছেন। আর জিজ্ঞেস করছেন অত নম্বর সূত্র বল। যারা পারছে ভাল আর যারা পারছে না তারা কিছু সপাং সপাং আওয়াজের বাহক হচ্ছে। তখন পর্যন্ত আমার এই সূত্র সম্পর্কে কোন ধারনাই ছিল না। আমি চটজলদি মার খেয়ে আসলাম। বাসায় বসে কিছুতেই সূত্র মুখস্থ হয় না। আবার সূত্র পারি না বলে বীজগনিতের অংকও পারি না। একটা আতংক নিয়ে ক্লাসে যাই। আমার কাছে মনে হতে লাগল বিজ্ঞানী আর্কিমিডিস আকাশ থেকে সূত্র আবিষ্কার করেছে। এইসব সূত্র কোথা থেকে আসল কিছুতেই বুঝতাম না।
হঠাৎ বুঝতে শিখি কিভাবে সূত্র হল। (a+b) এর সাথে (a+b) গুন করলেই তো (a+b)2 (স্কয়ার) বলে আর গুন করলে a2+2ab+b2 হয়। এর জন্য আবার সূত্র শিখা লাগে? সেদিন থেকে আমার বীজগনিতের স্পিড চলে এল। বীজগনিতের বড় বড় সূত্রগুলো পরে আর বুঝতে কষ্ট হয় নি। এত সামান্য কারনে কেন বেতের বাড়ি খেতাম তা এখনও মানতে পারি না। পরে যখন আমি টিউশনি শুরু করলাম তখন খুব সহজে আর মজা করে এই সূত্র শিখাতাম।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন