আমার প্রিয় পোস্ট
- আসুন ভূমির পরিমাণ পদ্ধতি জেনে নিই - েখারেশদ আলম
- বিভিন্ন পিকনিক স্পট ও রিসোর্টের ঠিকানা - ***হাফিজ***
- সৌদি আরব ডায়েরি – ২৮ (তায়েফ শহরে কয়েকদিন-৩...) - মধুমিতা
- ইউরোপে ২৮ দিন >> জার্মানীতে প্রথম দিন - সিউল রায়হান
- বুফে : ঢাকায় বুফের হালচাল এবং আমার অভিজ্ঞতা থেকে ঢাকার বিখ্যাত বুফে রেস্টুরেন্ট(বিস্তারিত) - ইশতিয়াক আহমেদ চয়ন
- আমার ভ্রমণ-কাহিনী ও ছবি ব্লগ গুলোর কালেকশন - পয়গম্বর
- আমার যত ভ্রমণ ও ছবিব্লগ - কাঊসার রুশো
- আমার যত ভ্রমন ব্লগ... - মুহাম্মদ জহিরুল ইসলাম
- কক্সবাজার ভ্রমনের জন্য কিছু হোটেল ও বাসের যোগাযোগ নম্বর - রঙ্গিন স্বপ্ন
- ট্রাভেল গাইড::বান্দরবান:: কি ভাবে যাবেন,কি দেখবেন? কত খরচ? - মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
- ঘুরে এলাম বাংলার স্বর্গ তিন্দু, নাফাখুম - রাতুল রেজা
- ভ্রমন বিষয়ক আমার কিছু পুরানো পোষ্টঃ শুধু মাত্র যাহারা পড়েন নাই তাহাদের জন্য। - রোবট ভিশন
- ছবি ব্লগঃ হিমালয় কন্যা নেপাল – কাঠমান্ডু (দ্বিতীয় পর্ব) - ত্রিনিত্রি
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া... - শাহেদ খান
- ক্রিকেট স্লেজিং! মজার মজার সেইসব বিখ্যাত উক্তি - নিস্প্রান আমি
- সান্দাকফু ট্রেকিং + শিলিগুড়ি + দার্জিলিং + কলকাতা ভ্রমণ - ভ্রমণ বাংলাদেশ
- সন্ধ্যার স্যুভনির - হাসান মাহবুব
- আহাদিলের ভ্রমণ ব্লগ সমগ্র
- আহাদিল
- থাইল্যান্ড ভ্রমণ (শেষ পর্ব) - প্রাগৈতিহাসিক
- সিঙ্গাপুরের পথে কিছু ছন্নছাড়া বোহেমিয়ান (ছবি ও ভ্রমণ ব্লগ) - নুভান
- মালয়েশিয়া ভ্রমণ গাইড- ০০৭ - সত্যচারী
- মালঞ্চে'র সে রাতে মনে হয়েছিলো 'আহা জীবন এতো ছোটো ক্যানে?' - অর্ফিয়াস
- ঘুরে এলাম শিমলা, মানালি আর লাদাখ (দ্বিতীয় পর্বঃ মানালি) - আহাদিল
- নাফাখুম...... বাংলাদেশের নায়েগ্রা! - নীল ভোমরা
- আবারও ইতালী - এবারের শহর ফ্লোরেন্স এবং পিসা। কিছু ছবি ১৮+ - সীমন্ত ইসলাম
- তেলের ব্যাবহার শিখতে এই কবিতা (মোসাহেব: কাজী নজরুল ইসলাম) পড়ুন - শরিফ নজমুল
- অসম আসাম (শেষ পর্ব) - জুন
- বাংলার ভূ-স্বর্গ (ছবি ব্লগ) - দুখী মানব
- IELTS EXAM ( পরামর্শমূলক ) - েচতনা
- মেঘালয় রাজ্যে মেঘকন্যা - মেঘ
- স্বর্গীয় কথোপকথন................ - রেজোওয়ানা
- বিনা ভিসাতে বিদেশ ভ্রমন - মঈনউদ্দিন
- সাজেক ট্যুর! কিছু ছবি, কিছু তথ্য! - নীল ভোমরা
- কেওকারাডং অভিযানের গল্প... .......ছবি সহ.............. - সত্যাশ্রয়ী
- নীলগিরি বান্দরবানঃ শেষ পর্ব - মুনশিয়ানা
- ✿জার্নি টু মাদ্রিদ~স্পেন✿ - হাশেম
- প্যারিস ভ্রমনকারী'দের জন্য একটি গাইড পোস্ট - শাওন
- চিম্বুক, নীলগীরি, বগা লেক - নীল ভোমরা
- বান্দরবানঃ যাবার আগে জেনে নিন দরকারী কিছু তথ্য : পর্ব ২ - জুহো.
-
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য
- নিরব হাসি
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- প্রবাল দ্বীপে ভরা পূর্নিমায় বর্ষা যাপন... - রাব্বি !
- আপনার একুরিয়াম- শেষপর্ব - মিলটন
- শতবর্ষ আগের ঢাকা - মামুনুর রহমান খাঁন
- টাইগার হিলে একদিন। - তারার হাসি
- সিয়াম রিপ অ্যাংকর ওয়াট - আরিয়ানা
- ছবিব্লগ: সোমেশ্বরীর বিরিশিরি - যীশূ
- কাপ্তাই এর রুপ - স্বপ্নশিকারী
- ভার্জিনিয়ার পথে - শাহরিয়ার নির্জন
- মেঘের রাজ্য দার্জিলিং ঘুরে এসে... - মেসবাহ য়াযাদ
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১০০ ব্লগারের তথ্য - ফিউজিটিভ
- ছবি চাই, ছবি। দিন না একটা ছবি। - রাগিব
- আজ মুহিবের জন্মদিন - মিলটন
- ইউটিউব ওয়েবসাইট থেকেই ভিডিও ডাউনলোড - স্বপ্নশিকারী
- বুটের তলায় দেখি ছাপ্পান্নো হাজার বর্গমাইল - সামী মিয়াদাদ
পাসপোর্ট
১২ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০০
পাসপোর্ট যে শুধু বিদেশ যেতেই লাগে তা না। যারা ব্যাংকিং করেন বা এমন অনেক গুরুত্বপূর্ন কাজে আইডেনটিটি বুঝাতে এই পাসপোর্ট খুব কাজে লাগে। কমিশনার সার্টিফিকেটে অনেক সময় কাজ হয় না। পাসপোর্ট অফিসে নানারকম ঝামেলা মনে করে অনেকেই ঐ পথ মাড়ায় না। কিন্তু সুবিধাজনক সময়ে পাসপোর্ট করে রাখাই ভাল। আইডি কার্ডের মধ্যে পাসপোর্টই সবচেয়ে গুরুত্বপূর্ন। আমি কিভাবে পাসপোর্ট করলাম তা একটু বলছি।
পাসপোর্ট ফরম
পাসপোর্ট ফরম বা এর ফটোকপি দিয়েই আবেদন করা যায়। http://www.ektabangladesh.com বা http://www.forms.gov.bd এই ওয়েব সাইটে বাংলাদেশের সব সরকারী অফিসের ফরম পাওয়া যায়। আমি অবশ্য আমার অফিস থেকেই ফরম পেয়েছিলাম।
ফরম ফিলাপের সময় খামখেয়ালী না করে সচেতনভাবে ২ কপি ফরম ফিলাপ করতে হয়। কারন এই তথ্য পরিবর্তন করা ঝামেলার। বিশেষ করে নামের বানান যেন ভুল না হয়। আর সিগনেচার সুন্দর করে করবেন। কারন এই সিগরেচারই স্ক্যান করে পাসপোর্টে লাগানো হবে। পুরো ফর্মটা ইংরেজীতে লিখলেই মনে হয় ভাল।
নিয়ম হচ্ছে আবেদনকারীর বর্তমান ও স্থায়ী ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন করা। তাই যাদের এই দুটি ঠিকানা এক তাদের কিছুটা সুবিধা হয়। তবে যিনিই এটাস্টেট করুক তা ভেরিফাই করা হয় না।
পাসপোর্টের সময় ও স্থান
পাসপোর্ট ১ দিনেও পাওয়া যায়। আবার ৭ দিন ও ২১ দিনেও করা যায়। টাকার কিছু কম-বেশী তো আছেই। সাধারনভাবে ২১ দিনেরটা করলেই সুবিধা। ১ দিনের পাসপোর্টে বানান ভুল হতে পারে। তাছাড়া টাকা লাগে ৭০০০/-। ২১ দিনের জন্য লাগে ২৫০০/-।
পাসপোর্ট অফিস, পোস্টঅফিস বা ট্রাস্ট ব্যাংকে আবেদনপত্র জমা দেয়া যায়। পোস্টঅফিস বা ট্রাস্ট ব্যাংকে এ ২০০/- টাকা বেশী লাগলেও আগারগাও পাসপোর্ট অফিসে বা অন্য আঞ্চলিক অফিসে যাতায়াত ও ঝামেলা অনেক কমে। তবে আর্জেন্ট মানে ১ দিনের মধ্যে করতে হলে টাকা পাসপোর্ট অফিসে জমা দিতে হয়। অন্য কোথাও এই পাসপোর্ট করা যায় না। স্থায়ী ঠিকানা অনুযায়ী পাসপোর্ট অফিস নির্ধারিত হয়।
ফরমের সাথে জমা দেওয়ার কাগজ
পাসপোর্টের আবেদন ফরমের সাথে কি কি কাগজ লাগবে তা ফরমের পিছনেই লেখা আছে। ছবির সাইজ স্টুডিওর লোকজনই জানে। তবে রিসেন্ট তোলা ছবি দিবেন। এতে বিদেশের ইমিগ্রেশনে ঝামেলা কম হয়। সাথে সব রকমের আইডেনটি কার্ড দিয়ে দিলেই ভাল হয়। আইডেনটি কার্ড বলতে ন্যাশনাল আইডি, অফিস আইডি, কমিশনার/চেয়ারম্যান সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট, ইউটিলিটি বিলের কাগজ এমন আর যা কিছু আছে দিলে ভাল হয়। বিবাহিত হলে কাবিননামাও দিয়ে দিতে পারেন। কম কাগজ দেয়ার চেয়ে বেশী কাগজ দিলে ক্ষতি কি?
পাসপোর্ট করার জন্য কোন রকম 'দালাল' ধরার দরকার নেই। ধরেও কোন লাভ নেই। কারন যার আবেদন তাকেই জমা দিতে হয়। আর ফরম ফিলাপ করা এমন কোন কঠিন কিছু না। আর পুলিশ ভেরিফিকেশনে যখন আসবে তখন সকল তথ্য পাসপোর্টের ফরমের সাথে মিলিয়ে বলবেন। আপনার অন্য ঠিকানায়ও বলে রাখবেন এই পুলিশ ভেরিফিকেশনের কথা। আর ন্যায়-অন্যায় নিয়ে না ভাবলে পুলিশের লোককে ৫০০/- টাকা দিয়ে দিবেন। পাসপোর্ট আনার জন্য যে স্লিপ দিবে তা যত্ন করে রাখবেন। এবং অবশ্যই যার পাসপোর্ট তাকেই তুলে আনতে হবে। অন্য কেউ স্লিপ নিয়ে গেলেও হবে না।
(এই পোস্ট নিয়মিত আপডেট করার ইচ্ছা আছে।)
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নতুন বলেছেন:
ঁঁআর ন্যায়-অন্যায় নিয়ে না ভাবলে পুলিশের লোককে ৫০০/- টাকা দিয়ে দিবেন।
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
লেখক বলেছেন: আমি এভাবেই পাসপোর্ট করেছি।
আখসানুল বলেছেন:
কাজে লাগল।
ফালতু মিয়া বলেছেন:
কি যে করি...........@নিশাচর: কিছুই করতে হবে না। বসে বসে রবীন্দ্র সঙ্গীত চর্চা করুন।
মিলটন বলেছেন:
খুব ভালো লিখা মুহিব। আমার পাসপোর্ট গত অক্টোবর মাসে এক্সপায়ার করেছে। আমি কিভাবে এটা রিনিউ করতে পারি? ব্যাংকের মাধ্যমে রিনিউ করা যাবে? কত ফি লাগবে? কত দিনের মধ্যে রিনিউ করতে হবে? জানালে খুশি হবো।
লেখক বলেছেন: ট্রাস্ট ব্যাংকের গুলশান ব্রাঞ্চে ফোন করে ডিটেইল জেনে নিতে পারেন।
রােশদ সুলতান তপু বলেছেন:
আজকে সকালেই একটা পোস্ট দিয়েছিলাম পাসপোর্ট সংক্রান্ত ব্যাপারগুলো জানতে চেয়ে- সেই কারণেই কিনা তা জানিনা- তবে এই মুহুর্তে আপনার ডিটেইলস পোস্টটা পেয়ে অনেক অনেক উপকারে আসলো- আপনাকে অনেক ধন্যবাদ। আমি খুবই উপকৃত হলাম। ভাল থাকবেন।
লেখক বলেছেন: আপনার পোস্ট পড়েই ডিটেইল লিখলাম।
রন্টি চৌধুরী বলেছেন:
পাসপোর্টের ভেরিফিকেশন করতে আসা পুলিশকে কিছু টাকা দিতে আমার কোন প্রকার সংকোচ হয় না, কেননা তারা কিন্তু ওই ভেরিফিকেশন এর খরচ সরকার থেকে পায় না। তাহলে আমার গ্রামের বাড়ি পর্যন্ত যে আসল তার যাতায়াত খরচ কে দিবে? আমি জানি আমার দেবার কথা না, তবু দিতে আপত্তি নেই।
একদিনে পাসপোর্ট হবার সিসেস্টমটা হওয়াতে দারুন উপকার হয়েছে।
বেয়াকুফ বলেছেন:
ভোটার আইডির কাম কি? ওইটা দিয়া কাম চালানি যায় না?
লেখক বলেছেন: যায়।
অচেনা সৈকত বলেছেন:
আমি টাকা দেয়ার সিস্টেম না জানায় অনেক পরে পাসপোর্ট পেয়েছি।
লেখক বলেছেন: দালাল ধরার দরকার নাই। আর আমি এই রাইনের দালালি করি না। আমি অন্য লাইনে দালালি করি।
লেখক বলেছেন: ওয়েব এড্রেসে টাইপ করে দেকুন।
কন্টক বলেছেন:
পাসফুট দালালীতে লাইগা যান লুহিব্বাই, ভাগ্য সুপ্রসন্ন
পারভেজ বলেছেন:
অনেক সহজ । মাগার আমি চিপা খাইছিলাম। ফার্ষ্ট ক্লাস গেজেটেড অফিসার দিয়া এটেষ্টেড করাইছইলাম না।পরের দিন আবার যাইতে হইছে।
http://www.forms.gov.bd/eng/default.aspx
আরেকটা ভাল সাইট। প্রায় অনেক দরকারী ফরম, যেমন পাসপোর্ট, ট্যাক্স, ড্রাইভিং লাইসেন্স; এসবেরই বাংলা-ইংরেজী দুই ভার্সনই আছে।
লেখক বলেছেন: ধন্যবাদ। কোলের বাচ্চাটা খুবই কিউট। কি নাম?
বাবুয়া বলেছেন:
আপনার এই পোস্ট খুব প্রয়োজনীয় তথ্য সমৃদ্ধ।অনেকের কাজে লাগবে।
আমি বর্তমানে ৫ম নম্বর পাসপোর্ট ব্যাবহার করছি। তবে কোন দিন পাসপোর্টে সিগ্নেচার ছারা কিছুই করিনি-পাসপোর্ট ঠিক মত পেয়েছি।
Click This Link
Click This Link
এটা ওর মা ওকে নিয়ে লিখেছে।
ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















বস- আমার পাসপোর্ট টা নবায়ন করতে হবে। মেয়াদ আছে নেক্সট ফেব্রুয়ারী-২০০৯ ইং পর্যন্তু। কি যে করি.......... !