এই নৃশংসতা কোনভাবেই মেনে নিতে পারছে না কেউ। এর বিচার কিভাবে হবে জানি না। যারা স্বজন হারাল তারা কিভাবে এই শোক কাটিয়ে উঠবে বলতে পারছি না। তাদের স্বান্তনা দেয়ার ভাষাও আমাদের জানা নেই।
নিকট আত্নীয়ের কারনে সেনানিবাসে কিছু প্রোগ্রাম আমার দেখা হয়েছে। আমার সেই আত্নীয়ও এখন এই দূর্ভাগ্য বরন করতে হতে পারত। আমিও হয়ত নিহত গেস্টের মত ভাগ্য বরন করতাম। তাহলে আমাকে আর রং মেখে এই ব্লগ লিখতে হত না।
নিহতদের স্বজনদের আমি চিনি না। চিনলে হয়ত তাদের গিয়ে বলতাম, আমরা সারা দেশের মানুষ আজ স্বজন হারানোর বেদনায় আছে। আপনাদের মত এত না। কিন্তু আমরাও ভাই হারানোর বেদনায় আছি। সন্তানদের বলতাম তোমাদের বীর বাবার জন্য আমরা গর্বিত। রাষ্ট্রীয় শোকে আমরাও আজ অংশ নিচ্ছি। আমরাও পতাকা আজ অর্ধনমিত রেখেছি। নামাযে দাড়িয়ে দোয়া করছি বিদেহী ভাইয়ের আত্নার জন্য্। আমাদের অনেক ভাই তো বিভিন্ন দেশের শান্তির জন্য কাজ করেছেন। আজ আমরা তার কবরের শান্তির জন্য 'সূরা ফাতিহা, ইখলাস, দূরুদ আর আয়াতুল কুরছি পড়ছি। আগামীকাল রোযা রাখার কথা ভাবছি।
আল্লাহ নিহতদের পরিবারকে এই শোক সহ্য করার ক্ষমতা দিক। সন্তানদের সুখে রাখুক।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


