আমার প্রিয় পোস্ট

সকাতরে ঐ কাদিছে সকলে শোন শোন পিতা

মেঘের দেশে পাহাড়ের দেশে (দার্জিলিং) - যেতে চান?

১১ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩১

শেয়ারঃ
0 5 0

পর্ব - ৬
Click This Link

দেশের বাইরে দেশ দেখার শখ অনেকেরই। কেউ অন্য দেশ বলে ইতস্তত করেন আবার কেউ খরচের ভয় পান। কেউবা ইনফোর অভাবে যেতে পারেন না। তাদের জন্য এখানে কিছু তথ্য দেয়ার চেষ্টা করছি। আগে বলুন আপনার পাসপোর্টের মেয়াদ আরও ৬ মাস আছে তো?

প্রথমে ভিসার কথা বলে নেই। ভারতীয় ভিসা পাওয়াটা সহজ হলেও নেয়াটা একটু ঝামেলার। আগে আগেরদিন সকাল ১০টা থেকেই লাইন শুরু হয়ে যেত। এখন ই-টোকেন নেয়া লাগে। সাধারনত ই-টোকেনের জন্য এপ্লাই করলে ৮/১০ দিন পর সিরিয়াল পাওয়া যায়। আর যেদিন আপনি এপ্লাই করবেন (Click This Link) সেদিন থেকে ১ মাসের জন্য ভিসা পাবেন। তাই এমন সময় এপ্লাই করবেন যেন কিছুতেই ভারত যেতে ১ মাস ক্রস না করে। আপনার সাথে যদি আপনার স্পাউস থাকে তবে ই-টোকেনের নির্ধারিত দিনে ভিসাপ্রতি ৩০০ টাকা সার্ভিস চার্জসহ সকালবেলাই তাকে ফিমেলদের লাইনে দাড় করিয়ে দিন। কারন ফিমেলদের লাইনটা একটু ছোট থাকে আর সিরিয়াল শুরুও হয় আগে। আবেদনপত্র নিজেই পুরন করুন। আর সকল প্রকার আইডি কার্ডের কপি (না চাইলেও) জমা দিন। অফিস থেকে অবশ্যই NOC নিয়ে জমা দিবেন। আর ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটির কপি, টিকেটের কপি সবই জমা দিয়ে দিন। ভারতীয় ২জন ব্যাক্তির রেফারেন্স দরকার হয়। সেখানে হোটেলের নাম লিখে দিতে পারেন।

ঢাকা থেকে দার্জিলিং যেতে হলে বুড়িমারী বর্ডার দিয়েই সবচেয়ে কাছে হয়। ঢাকা থেকে অনেক বাসই বুড়িমারী বর্ডার পর্যন্ত যায়। এখন পর্যন্ত শুধুমাত্র শ্যামলী বাস শিলিগুড়ি পর্যন্ত যায়। তাই বাসের টিকেট যত আগে সম্ভব করে নিন। শ্যামলী বাস মতিঝিল থেকে ছেড়ে কল্যানপুর হয়ে যায়। ফোন নং ৮৩৬০২৪১, ০১৭১৬-৯৪২১৫৪, ০৪৪-৭৪৭০০১১৯। ভাড়া শিলিগুড়ি পর্যন্ত ১০০০/- টাকা। বর্ডারের ট্রাভেল ট্যাক্স ৩১০/- টাকা। বর্ডারের সব ফরমালিটি বাসের লোকজন ফ্রি করে দিবে। এমনকি আপনার লাগেজ ওপারের কানেক্টিং বাসে তারাই তুলে দিবে। এছাড়া রেস্ট নেয়ার জন্য আছে বাস কাউন্টারের খুবই ভাল ব্যবস্থা। বুড়িমারী বর্ডারে বিডিআরের জওয়ানদের কড়া চেকিং এ ঘাবড়ে যাবেন না। আবার নিজেকে স্মাগলারের সাথে তুলনা করে মনও খারাপ করবেন না। আপনার সাথের মোবাইল আর ক্যামেরা এখানে এনডোর্স করে নিন। তবে বিএসএফের ব্যবহারে আশা করি আপনি ভাল ফিল করবেন। ভিসা নেওয়ার সময় ভারতে অবস্থানের যে এড্রেস দিবেন তা মনে রাখবেন। ট্যুরিষ্টদের জন্য 'এনি হোটেল' লিখে দিতে পারেন। বর্ডারের ঐপারেও টাকা রুপি করতে পারবেন। ভারতের ভিতরের চেয়ে একটু বেশী রেটে। তবে বড় বড় নোটে সিল মেরে নিন। এতে টাকা জাল হলে ঐ দোকানদার আবার ফেরত নিবে।

শিলিগুড়ি থেকে পাহাড়ী পথে দার্জিলিং যেতে জীপ (টাটা সুমো ) লাগবে। জনপ্রতি প্রায় ১০০/- টাকা ভাড়া। এক্ষেত্রে আপনার গ্রুপ থাকলে বা বাসের সহযাত্রীদের সাথে গ্রুপ করলে খরচও কমবে আবার জার্নীও কমফোর্ট হবে। গ্রুপ করতে হেজিটেট করবেন না। কারন বাসে আপনার সহযাত্রীরা আপনার জন্যই অপেক্ষা করছেন। সর্বোচ্চ ৮ জনের গ্রুপ করতে পারেন। জীপ গাড়ী শিলিগুড়ি কাউন্টারেই পেয়ে যাবেন। শিলিগুড়ি নেমে বাস থেকে লাগেজ নেয়ার আগে রিটার্ন টিকেট কনফার্ম করে নিন। আবারও বলছি গ্রুপ ছাড়া দার্জিলিং ঘুরে আনন্দ পাবেন না।

শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে টুম পেরিয়ে কুরসেং-এ যাত্রা বিরতি করে নিন। মোমো আর পাহাড়ের পানি খেয়ে ফ্রেশ হতে পারেন। পানি ঠান্ডাটা খাওয়াই ভাল। দার্জিলিং পৌছে কোন হোটেলে থাকবেন তা দেশ থেকে ঠিক করার দরকার নেই। তবে দেশ থেকে হোটেলের কিছু নাম জেনে নিতে পারেন। গুগলে সার্চ দিয়েই আপনি অসংখ্য হোটেলের নাম পাবেন। তবে বুকিং দেয়ার দরকার নেই। কারন ইন্টারনেটে হোটেলের ছবির সাথে বাস্তবের মিল নাও থাকতে পারে। হোটেলে খুব একটা রাশ থাকে না। গান্ধী রোডেই আপনার পছন্দের হোটেল পেয়ে যাবেন। ভাড়া ৫০০-৭০০ রুপি। তবে একবার চৌরাস্তা পেরিয়ে বিবি স্মরনীর 'সেইলাঙ্গ হোটেল' দেখে নিতে পারেন। ফোন নং ৯৮৩২০৪১১৩০, ইমেইল: .

খাবার বা খাবার খরচ নিয়েও খুব একটা টেনশন করবেন না। ৪০-৭০ রুপি দিয়ে সবজী, মুরগী বা খাসী দিয়ে সেরে নিতে পারবেন। প্রথম দিনই টাইগার হিল না গেলেই ভাল। ভাল একজন টাটা সুমো জীপের ড্রাইভার ঠিক করে নিন যে গাইডের মত সব জায়গা ঘুরিয়ে দেখাবে।

শপিং যা করবেন মহাকাল মার্কেটের কলাকেন্দ্র (শাল) আর বিগ বাজার থেকেই করুন। দার্জিলিং বা শিলিগুড়ি দুই জায়গাতেই বিগ বাজার আছে। ফেরার পথে বিএসএফ চেকিং এ কিছুটা ঝামেলা করতে পারে। তাই আপনার শপিং প‌্যাকেট খুলে ব্যাগের নিচের দিকে রাখুন। দার্জিলিং ২/৩ দিন থেকে একটু কষ্ট করে কলিমপং চলে যান। নয়ত ট্যুর অর্ধেক বাকিই থেকে যাবে। আর তা সম্ভব না হলে মিরিক হয়ে শিলিগুড়ি ফিরুন।

২ জন দার্জিলিং, কলিমপং/মিরিক ঘুরে আসতে প্রায় ১৫,০০০/- টাকা লাগে। আপনি এর চেয়ে কমেও করতে পারেন। তো সাহস করে তৈরী হয়ে নিন প্রায় ২৪ ঘন্টার এক আনন্দময় জার্নীর জন্য। জানুয়ারী-মার্চ খুব শীত থাকে। আপনি মার্চের শেষে বা পরে যেতে পারেন। যখনই যাবেন শীতের কাপড় নিয়ে নিবেন। সাথে কানটুপি, মাফলার এবং হাত মোজা নিয়ে নিবেন। যাওয়ার আগে আরও কিছু জানতে ক্লিক করুন । আপনার জন্য অগ্রিম শুভকামনা।

*নিয়মিত আপডেট করা হচ্ছে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): দার্জিলিং ;
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১০ সকাল ১০:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩৮
জুল ভার্ন বলেছেন: এই পর্বটা পড়ার জন্যই এতোক্ষন অপেক্ষা করছিলাম।খুব সুন্দর এবং বিস্তারিত ভাবে লেখার জন্য নতুন যারা ভ্রমনে যাবেন-তাদের অনেক প্রয়োজনে আসবে।
১১ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: তারা আবার চার্ম হারায় ফেলবে না তো?

২. ১১ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩৮
মিলটন বলেছেন: যাই হোক একজন দার্জিলিং ঘোরা পাব্লিক পাওয়া গেলো। কখনও গেলে আপনার কাছ থেকে পরামর্শ নিবো।
৩. ১১ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৯
মেসবাহ য়াযাদ বলেছেন: যাই হোক একজন দার্জিলিং ঘোরা পাব্লিক পাওয়া গেলো....। মানে কী, মিস্টার মিলটন ???
১১ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫২

লেখক বলেছেন: মেসবাহ য়াযাদও তো দার্জিলিং ঘুরা মানুষ।

৪. ১১ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৪
মিলটন বলেছেন: @ মেসবাহ য়াযাদ

এই কথাতো দার্জিলিং ঘোরা পাব্লিকই বুঝবে আপনি বুঝবেন না। তবে আমরা পাবনা ঘোরা পাব্লিকের কাছ থেকে পাবনা সফর সম্মন্ধে জানতে চাই।
৫. ১১ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:১১
বুলবুল আহমেদ পান্না বলেছেন: আহারে...
দার্জিলিং যাইতে মুন্চায়...
১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৫৬

লেখক বলেছেন: গেলেই হয়।

৬. ১১ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৮
পারভেজ বলেছেন: মিলটন ভাইয়ের মত আমি ও পরামর্শ নেবো।
৭. ১১ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩১
নিশাচর বলেছেন: বিগবাজারে কেনাকাটার কুনু মানে হয় না। দ্বি-মত আছে। কেনাকাটার জন্য বিগবাজার মোটেই ভালো নয়। ওখানে মানের চাইতে দাম অনেকখানি বেশি।
১১ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৩

লেখক বলেছেন: হতে পারে। কেউ যদি বার্গেনিং এভয়েড করতে চায় তার জন্য হয়ত ভালই হবে।

১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০. ১১ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৯
কেএসরথি বলেছেন:

ভালো লাগলো তথ্যগুলো।
১১. ১১ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৭
সানি জামান বলেছেন: তথ্যপূর্ণ লেখা... কাজে লাগবে...প্রিয়তে রাখলাম..
১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: মনে হয় এই প্রথম কেউ সেভ করল। ধন্যবাদ।

১২. ১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:০৯
মুনীর উদ্দীন শামীম বলেছেন: পড়ছি. ...............চলুক। শেয়ার করবার জন্য ধন্যবাদ। ++++
১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৩

লেখক বলেছেন: এইই শেষ।

১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: বুঝলা........

১৫. ১৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
জেরী বলেছেন: মেঘের দেশে পাহাড়ের দেশে (দার্জিলিং) - সবকটা পর্বই পড়লাম। চলুক.....
১৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:২৭

লেখক বলেছেন: আর চলবে না।

১৬. ০৬ ই মে, ২০০৯ রাত ৩:৫৬
প্রীটি সোনিয়া বলেছেন: হুমমম খুব ভাল করেছো এইটা লিখে...অনেক কিছু জানার আছে....ভাল লাগলো।
০৬ ই মে, ২০০৯ সকাল ১০:০৯

লেখক বলেছেন: কমেন্টগুলো সিরিয়াললি পড়ে একটা মজার ব্যাপার দেখলাম।

১৭. ০২ রা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫০
মোহাম্মদ জিয়াউর রহমান বলেছেন: তথ্যপূর্ণ লেখা... কাজে লাগবে...প্রিয়তে রাখলাম..আশা করি অনেক কাজে আসবে। ধন্যবাদ।
০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:১৪

লেখক বলেছেন: এই প্রথম কেউ আমার লেখা প্রিয়তে রাখল।

১৮. ০২ রা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
এস মাহবুব বলেছেন: যদি কখনো কাজে লাগানো যায় ... ... ...
প্রিয়তে।
০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:১৫

লেখক বলেছেন: কারও কাজে লাগবে জানলে ভাল লাগে।

১৯. ০৫ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৫
ময়ুরবাহন বলেছেন: দার্জিলিঙে গোলমাল ৷ তার থেকে সিকিম ঘুরে আসুন ৷
০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৮

লেখক বলেছেন: সিকিম যাওয়া যেতে পারে। তবে দার্জিলিংএ মনে হয় তেমন েকান সমস্যা নেই।

২০. ০৬ ই জুন, ২০১০ রাত ১১:২০
বন্ধন ১৯৮৩ বলেছেন: কোনো একদিন যদি দরকার হয়, তাই আমার প্রিয়তে রাখলাম। অনেক ধন্যবাদ। অনেক ইচ্ছা ওইদিকে যাওয়ার। +
০৭ ই জুন, ২০১০ সকাল ৯:৫২

লেখক বলেছেন: আমার পোস্ট যে কারও লিস্টে থাকতে পারে তাই ভাবতে পারি না। ধন্যবাদ।

২১. ০৭ ই জুন, ২০১০ সকাল ১০:০২
স্বপ্নশিকারী বলেছেন: ভাই সিকিম যাইয়া দার্জিলিং যাবার শখ আর নেই।
২২. ১৬ ই আগস্ট, ২০১০ সকাল ১০:০৫
সুবিদ্ বলেছেন: আপনার সবগুলো পর্ব পড়েছিলাম, কিন্তু এটা মিস করে ফেলেছিলাম...

ধন্যবাদ ডিটেইলের জন্য, যারা যাবেন নিশ্চয়ই একটা চমৎকার গাইডলাইন পাবেন এখানে থেকে

আমার আবার নোট রাখার অভ্যাসটা নেই, খুবই খারাপ ব্যাপার, তাই লেখায় অনেক গুরুত্ত্বপূর্ণ বিষয় অনেকসময় মিস করে যাই
১৬ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

২৩. ১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৪৮
বাকেরভাই বলেছেন: সিকিম জাবার পারমিসন কি পাওয়া যায় এখন ?
১৭ ই আগস্ট, ২০১০ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: মনে হয় না।

২৪. ২৮ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫১
রোদেলা বলেছেন: জুলাইতে কি বূষ্টি বেশী দার্জিলিং এ ?নীলগিড়িতেতো ইলেকট্রিসিটি নাই।ওখানে কাআছে ?কতো ফিট উপরে ?অইখানের রাস্তা কি খারাপ ?
৩০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:২২

লেখক বলেছেন: সেখানে লোডশেডিং হয় না। রাস্তা দুর্গম হলেও ভাল। ৮০০০ ফিট উপরে।

২৫. ৩০ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:১৩
রোদেলা বলেছেন: আমার হাইট ফোবিয়া আছে।নীলগিড়ি উঠেই মাথা ঘুরেছে।কিযে করি! যাইতে মন চায়।
০৪ ঠা মে, ২০১১ সকাল ১০:৫০

লেখক বলেছেন: আরে বাদ দিন। দুনিয়াতে আরও কত জায়গা আছে দেখার। হাইটে না গেলে কি হয়?

২৮. ১২ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫০
কাঊসার রুশো বলেছেন: একটা বিজ্ঞাপনী পোস্ট :P
সময় পাইলে দেইখেন একটু :D
আমার যত ভ্রমণ ও ছবিব্লগ

 

মোট সময় লেগেছে ১.০৪৯২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আনন্দলোকে মঙ্গলালোকে
বিরাজ সত্য সুন্দর।

জন্ম রাঙ্গামাটির চন্দ্রঘোনায় ।

স্কুল শুরু করতে না করতেই আব্বার ট্রান্সফারের কারনে সিলেটের ছাতকে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ