somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক হতাশা ভরা জীবনের কথা (স্যরি আব্বা-আম্মা)

০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব ছোটবেলাতেই কেন যেন আমার আব্বা-আম্মা মনে করেছিলেন তাদের ছেলে আইনস্টাইন হবে। আমি যখন স্কুলে পড়া শুরু করি তখন কেমন করে যেন রেজাল্ট ভাল করে ফেললাম। এতে আমার আব্বা-আম্মার আশা আরো শক্ত হল। কিন্তু দিন যায় আর স্বপ্নভঙ্গের বেদনা তাদের ঘিরে ধরে।

ক্লাস ফাইভে তাদের আশা ছিল আমি বৃত্তি পাব। অল্পের জন্য (!) পাইনি। সিক্সের পর মনে করল আমি ক্যাডেট কলেজে চান্স পাব। সেখানেও আমি তাদের হতাশ করলাম। ঐ বছরেই আবার এক মেয়েকে দেখে আমার মনে প্রেম জেগে উঠল। ঐ মেয়ে তো আর পাত্তাই দিত না। তবুও সারাদিনরাত ওখানেই শেষ। এভাবে যখন এইটে উঠলাম তখন আবারও তারা স্বপ্ন দেখল আমি বৃত্তি পাব। আহা! আবারও তারা কষ্ট পেল। তারা আবারও আশা করল আমি এসএসসি তে ভাল করব। কারন স্কুল ফাইনালে আমার রেজাল্ট খুব ভাল হল। তবুও আমার এসএসসি মার্কস খুব একটা ভাল এল না। মার্কসের ভিত্তিতে ভর্তি হওয়া ঐ বছরে আমি চট্টগ্রাম কলেজে ভর্তি হতে পারলাম না। এইচএসসি আমি কোন রকমে পার হয়ে এসেছি তবে ভাল ভার্সিটিতে ভর্তি হওয়া আর আমার হল না। আর্মিতে ট্রাই করেও যেতে পারলাম না। কারন ততদিনে আমার মিনিমাম কনফিডেন্স চলে গিয়েছিল। আমার শুধু মনে হত আমাকে দিয়ে কিছুই হবে না। ঢাকার একটি কলেজে কোনমতে অনার্স-মাস্টার্স করে বের হলাম। ততদিনে আমার বাবা-মায়ের আর কোন স্বপ্নই বেচে নেই।

এখন প্রায়ই ভাবি স্টুডেন্ট হিসেবে খুব একটা খারাপ ছিলাম না। এভারেজ একটা রেজাল্ট সবসময় করে যেতাম। আমার পরিবারে পড়াশোনার উপরই সবকিছু নির্ভর করত। আর সব বাবা-মায়ের মতই আমার আব্বা আম্মা আমাদের কাছে শুধু এতটুকুই চাইত। আমার এক ক্লাসমেট এইচএসসি তে ২য় বিভাগ পাওয়ায় তার সে কি আনন্দের চিতকার। আমি ভাবছিলাম আমার যদি এ রেজাল্ট হয় তাহলে আর বাড়ি ফিরতে হবে না।

কোন কারখানায় বা মোটর গ্যারেজেই আমার দিন কাটানোর কথা ছিল। কোন একভাবে পথে পথে ফেরি করার মত একটা চাকরী পাই। সেখান থেকে আমার এক বড় ভাই আমাকে আরেকটা চাকরীতে নিয়ে এল। এখনও ঐ চাকরীই করি আর ভাব মারি।

এখন ভাবলে খুব খারাপ লাগে। আমি আমার আব্বা আম্মাকে এতবার হতাশ করেছি। আমার আব্বা রেগুলার তার প্রেশার মাপান। আমি কখনই মেপে দেই না। কারন আমার মনে হয় আমি স্টেথিস্কোপটা কানে লাগালেই আমার আব্বার মনে পড়ে যাবে একদিন তার আমাকে ডাক্তার বানানোর স্বপ্ন ছিল। তাই এখনও বাসায় পড়াশোনার কথা উঠলে আমি চুপ থাকি। প্রতিবছর যখন এসএসসি বা এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেয় আমি ভয়ে ভয়ে থাকি।

এক লুকিয়ে থাকা পরাজিত মন নিয়ে আমি থাকি অবিরাম। এখন আমি কোন রকমে একটা চাকরী করছি যা দিয়ে আমার আব্বা আম্মার কিছুটা কেয়ার নিতে পারি। তবুও তাদের যে স্বপ্নভঙ্গের বেদনা আমি দিয়েছি তার জন্য কোনকালে আমি নিজেকেই ক্ষমা করতে পারব না। পুরোপুরি একটা অপদার্থ আমি।

আপনার পড়লেন এক অপদার্থ মানুষের কথা।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
২৩টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×