খুব ছোটবেলায় আমরা যখন চন্দ্রঘোনা থাকতাম তখন প্রতি সপ্তাহে কাপ্তাই যেতাম। যেতে হত বাসে করে। ঐ এলাকার বাসে ঐ আমল থেকেই একটা বিশেষত্ব ছিল এই যে বাসে মহিলা উঠলে পুরুষরা সিট ছেড়ে দিত। যদিও চাকমা মহিলারা সাহস আর শক্তির দিক দিয়ে যে কোন পুরুষের চেয়ে ভাল। তবুও এই নিয়মেই বাস চলত এবং এখন তো আরও বেশী মেনে চলা হয়।
আমি যখন খুব ছোট, শিশুই বলা যায় তখন আমাকেও অনেকেই উঠতে বলত। শিশু পুরুষ বলে বা বড়দের বলতে ভয় পেয়েই হয়ত আমাকে সিট চাড়তে বলত। আমিও ছাড়তে চাইতাম কিন্তু আম্মা কন্ট্রাক্টরকে ধমক দিয়ে আমাকে বসিয়ে দিত। আম্মা তখনও মনে করত আমি ছোট যদিও তখন আমার বয়স ছিল ৫/৬!।
ড্রাইভারের পাশে ৩টা সিট থাকে। আমি দাড়িয়ে গিয়েছি কিন্তু ঐ সিটে বসেছি মনে পড়ে না। কেমন যেন নিজেকে ব্যাকুব ব্যাকুব লাগে ঐ সিটে বসলে। মনে হয় লোকে ভাববে আমি মেয়েদের সাথে বসার জন্য ঐ সিটে বসেছি।
নতুন এক রুটে এক মহিলা আমাকে আমার সিট থেকে উঠিয়ে দিয়েছিল। বলেছিল ঐটা নাকি লেডিজ সিট। পরে একজন আমাকে বলল এমন কোন নিয়ম নাই। ঐ মহিলা আমাকে ব্যাকুব বানিয়েছে। আমাকে অবশ্য ব্যাকুব বানানো লাগে না। আমি এমনিই ব্যাকুব আছি।
এখন বাসের ৯টা সিট থাকে মহিলাদের জন্য। বাসে মহিলারা না থাকলে অবশ্য পুরুষরা বসেন। কিন্তু ঐ ভয় এখনও কাটিয়ে উঠতে পারি নাই। এখনও সিট না পেলেও মহিলা সিটে বসি না। অনধিকার চর্চা করতে চাই না। এক মহিলা এসে বলবে উঠেন আর আমি উঠে পড়ব তা ভাবতেও ভাল লাগে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

