আমার প্রিয় পোস্ট

সকাতরে ঐ কাদিছে সকলে শোন শোন পিতা

সমকালের গান - আহা বাউল সুরের গান (ইহা একটি জন্মদিনের পোস্ট)

১৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৫

শেয়ারঃ
0 0 0

ব্লগে আমি অনেক অনেক পুরান। তবে একটিভ এত ছিলাম না। প্রযুক্তি জ্ঞান অত বেশী না যে ব্লগ সাইট খুজে বের করব। একজন ধরিয়ে দিল। সে জানত কারন সামহোয়ার ইন যখন পথচলা শুরু করে তখন সে ছিল ঐ অফিসের একজন। আমি ভেবেছিলাম সেও হয়ত এর কারিগরদের একজন। আরিল/জানার পোস্টে তার নাম না দেখে বুঝলাম সে তেমন কেউ ছিল না। এই সে হল 'সমকালের গান'।

আজ বাংলাদেশের জন্য আনন্দের একটি দিন। এই দিনে বাংলাদেশের জন্ম। আর এই দিনে সমকালের গানেরও জন্ম। এ এক অদ্ভূত ব্যাপার। তার পরিবারের সব গুরুত্বপূর্ন ঘটনা দেশের গুরুত্বপূর্ন দিনে ঘটেছে। সমকালের গান এখন ব্যস্ত ব্যবসায়ী। আমি বলি ব্যশ্ত ব্যবছায়ী। তার সাথে আমার পরিচয় চট্টগ্রামে। মাঝে কিছু বিরতি দিয়ে গত ১৫ বছর ধরে পরিচয়।

আজ তার জন্মদিন। সে ভাল থাকুক। আনন্দে কাটুক তার দিনগুলো।

 

সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০৯
সায়েম মুন বলেছেন: শুভ জন্মদিন তারে
৩. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০৫
মেসবাহ য়াযাদ বলেছেন: আজ বাংলাদেশের জন্য আনন্দের একটি দিন। এই দিনে বাংলাদেশের জন্ম.... এ লাইনটিতে দ্বিমত আছে মুহিব। ১৬ ডিসেম্বর বাংলাদেশের জন্ম না। এদেশের জন্ম ২৬ মার্চ ১৯৭১। পাকী আর তাদের দোষররা স্বীকৃতি দেয়নি। ১৬ ডিসেম্বর সেটা স্বীকৃতি পায়.... এম আই ক্লিয়ার ???
১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১১

লেখক বলেছেন: তথ্যগত ভূলের জন্য দু:খিত। আসলে বিজয়ের দিন বা যুদ্ধ শেষের দিন এমন কিছু বুঝাতে এভাবে লেখা হয়েছিল।

৪. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৪
আবু সালেহ বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা.......ভালো থাকুক....
৫. ১৩ ই জুন, ২০১১ রাত ৮:০৭
সমকালের গান বলেছেন: লেখককে ধন্যবাদ। অন্য সবাইকেও ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৭০৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আনন্দলোকে মঙ্গলালোকে
বিরাজ সত্য সুন্দর।

জন্ম রাঙ্গামাটির চন্দ্রঘোনায় ।

স্কুল শুরু করতে না করতেই আব্বার ট্রান্সফারের কারনে সিলেটের ছাতকে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ