somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগে ব্লগে ৫ বছর . . . . . . .

৩০ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই যে গুরু সমকালের গান বলল ব্লগ দুনিয়ায় আয় সেই থেকে চলছি। প্রথমে তাকে নিয়ে হাসাহাসি করতাম। ব্লগ লিখে কি হয়? এমনকি ব্লগ কে 'বলগ' বলে ভেংচি কাটতামও। পরে দেখলাম সারা দুনিয়ায় ব্লগ অনেক পরিচিত। একটু একটু করে লিখতে থাকলাম। নেহায়াৎ ই নিজের ইচ্ছার কারনে লিখি। কিছু বদলানোর জন্য লিখি না। কারন আমি নিজেই বদলাই না।

এমন করেই ৫ বছর চলে গিয়েছে। এখন এই ব্লগে সবচেয়ে পুরনো আমিই চলমান। আরও ২/১ জন আছে যারা প্রায় অণ্তর্ধানের কাছাকাছি। তারা কালে ভদ্রেও না যুগে একবার এখানে সাইন ইন করেন। নিজেকে মারাত্নক রকমের বয়োবৃদ্ধ মনে হয়। মনে হয় যেন আজীবন সম্মাননা পাওয়ার কাছাকাছি চলে গিয়েছি। তাই এই নতুন ব্লগারের মাঝে একটু কমই থাকতে চাই। আড়ালে আড়ালে থেকে তাদের দেখি।

ব্লগ ভাল লাগে। আমি খুব ভাল পাঠক/লেখক না। তাই শুধু সা. ইন ব্লগেই থাকি। ব্লগটাকে খুব সুন্দর একটা প্লাটফরম মনে হয়। একসাথে এতজন, তাদের সাথে যোগাযোগ আছে আরও কতজনের। যে কোন মেসেজ খুব অল্প সময়ে সবার কাছে পৌছে দেয়া যায়। আমি এলেবেলে লিখি। কিন্তু অনেকেই সিরিয়াস কিছু লিখেন যা কেবল উচ্চমানের পত্রিকায় দেখা যায়। আবার থিসিস টাইপ লেখাও অনেকেই লিখেন। ঐতিহাসিক লেখাও কম আসে না। আর ব্লগারদের ভ্রমন ব্লগ পড়লে মনে হয় যেন তার সাথেই ঘুরছি। কৌতুক পড়লে প্রচন্ড হাসি আসে আর তা সাথে সাথে কলিগদের বলতে হয়।

ব্লগ আমার কাছে খুব প্রিয় একটা মিডিয়া। আমি যে কোন আলোচনা সমালোচনা পছন্দ করি। আমার কমেন্টের নেগেটিভ বলা মানে এই নয় যে আমার নেগেটিভ বলা। একমত না হওয়া মানে বিরুদ্ধ হওয়া নয়। আমরা অনেক সময়ই 'একমত না' কথাটা লিখার সময় কিছুটা গালি মিশিয়ে দেই। একবার ভাবি না ব্লগ বলেই এভাবে গালি দেয়া সম্ভব হচ্ছে। কারন যিনি লিখেছেন তিনি হয়ত আমার চেয়ে বয়সে বড়।

এখন খুব মিস করি যাদের সাথে একসময় চুটিয়ে লিখতাম তাদের। মেসবাহ য়াযাদ নাই, মাসুম ভাই নাই, মিলটন তো মনে হয় টাইপ করাই ভুলে গেছে। জুলবার্ন তো মনে হয় গবেষনায় অনেক ব্যস্ত তাই কম লিখছে। ক্যামেরাম্যান আড্ডা হলে মিস করে না কিন্তু ব্লগে পাওয়া কঠিন। নীল ভোমড়া আবার কবে লিখবে? রাগিবের লেখা মানেই ছিল কিছু ইনফো। কালপুরুষ, আরিয়ানা, রাতমজুর আরও কত কত ব্লগার যারা না থাকলে হয়ত এত জমত না ব্লগটা। কাকভূষন্ডিকে আমি মিস করি তবে কেন করি তা বললাম না। নতুনদের মধ্যে জুন আর মেঘের ভ্রমন ব্লগ ভাল লাগে।

যে আমাকে ব্লগ ধরায় দিয়ে আর এখানে লিখে না সেই 'সমকালের গান' কে মনে পড়ছে। সে আমার বন্ধু বলে ধন্যবাদ দিয়ে ফরমালিটি করলাম না।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:২৩
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×