পাপ শুধু মানুষের জন্য প্রযোজ্য,
তাই,ভুল বোঝাবুঝি আমার প্রিয় উপাখ্যান,জীবনের।
অথবা মৃত্যুই কি আমাদেরকে কোনো কর্মে প্রবৃত্ত করেনি,কোনোদিন?
যীশুকে ক্রুশকাঠে ঝোলাবার দিন আমি ছিলাম,
আমি নিজের হাতে সেই মহানের হাতে ঠুকেছি জং ধরানো পেরেক,
উল্লাস,উল্লাস হোক চারদিকে....গ্যাংগ্রিন,গ্যাংগ্রিন!
পচে যাক হাত প্রতিদিন মরফিন,প্যাথেডিনের নতুন প্রবেশে।
যীশুকে আজও আমি দেখেছি মানুষ ঝুলিয়ে রেখেছে ক্রুশকাঠে,রাস্তায়।
রাস্তায় উতসব
একঝাক নিরানন্দ মানুষের শরীরে
পাপ থাকেনা,শুধু শোকগাথা নয়,বিজয়ী ভাবও থাকে।
আহ্ ,গ্যাংগ্রিন.....পচন।
(পোস্টের ছবিটি সালভাদর দালির একটি চিত্রকর্ম)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

