এই যে এইসব প্রাচীন দেয়াল অথবা শ্যাওলাধ্ররা আগ্রাসন,
আমি কাকে দেখবো তুমিই বলো হে পাতক;
যতশত মৃত্যু দেখি আর জন্ম দেখতে পাই কাছে;
ছিরে ফেলি পুরোণো লেখা,দান করে দেই যেমন পুরানো কাথা-বালিশ
তেমন করে কাউকে নয়;
সেবক যখন লিখছে নিজের কথার ব্যতিক্রম
তখন যা আসে তা ঘুম নয়,তন্দ্রাতমসার মাঝে হঠাৎ মুদ্রাপতন
সবাইকে ঘু,ম পাড়িয়েছি খুব স্নেহ,মমতায়,
শুনিয়েছি সংগীত,ভাবিয়েছি গল্পে,
শেষমেষ ক্লান্তির কোলবালিশে এলিয়ে ঘুমিয়ে পড়েছে সবাই।
এবার কি আমার পালা?
আমাকে কে নিদ্রা এনে দেবে?
সারারাত জেগে খুব সকালে
পদ্মপুকুরে হাতমুখ ধুতে গিয়ে স্বচ্ছ জলে
অদ্ভুত এক কদাকার মুখ দেখি......
স্বপ্নহীন চোখে তার ছায়ার ইশারা
জেগে থাকো গ্রহের সমস্ত পাপী
নিষিদ্ধ দুয়ার ভেঙে দাও,দুরে
তোমার ঘুম সব ছিটিয়ে দাও ঘাসে.....বন্ধ্যা জমিনে উর্বরতার প্রানত খুজে পাক।
সারারাত মাদকের আসরে
প্রসুন ছেনে নেয়া দ্রবনেরা গড়িয়ে পড়ে
চকমকি কাগজের সামান্য শরীরের উপর।
আর কাউকে মনে করার দায়িত্ব নেই,
কাউকে পাওয়ার চিন্তাও বিবর্জিত থাকে,যেখনে সংরক্ষনের প্রশ্ন রয়েছে।
দুর থেকে নক্ষত্র দেখার মতো করে ভাবালুতা পাওয়া আমাদের প্রিয় ও শ্রেয় উপাখ্যান।
নিজের ব্যক্তিগত গন্ধে বিমোহিত সেইসব প্রাণীরা
ঘুরতে বেরিয়েছে অদেখা পৃথিবীর প্রস্তরময় প্রাণগৃহে।
আবারো আমি সন্তান হবো।
ফের খুজে নেব প্রয়োজনীয় জীবণ রক্ষাকারী উত্তাপ।
এইসব মাদকের কাছে আমার যে যে সব সময় রয়েছে আলিংগণে বিজাড়িত,
তাদের কাছে আমি উইথড্রলের যন্ত্রণা চেয়েছি,
বিরহের উইথড্রল তো তারও অধিক,
তাকে তুমি কোন মাদকে করবে শান্ত?
কতটুকু পরিমাণ মানুষের সংগ বা নিঃসংগতা পেলে আমার নেশা হবে?
আমার তো ওভারডোজেও মৃত্যু ঘটেনি!
আমার তো ওভারডোজেও ক্লান্তি আসেনি!
-আমার ঘৃণা তবু উপেক্ষা করেছে কেবল একজন,সে হলো সময়।
তবুও পলাতক থাকে সে যখন তাকে ভাবি,
আর বাকি সময়টাতে দালির চিত্রকর্মের মতো টেবিল বেয়ে বেয়ে
গড়িয়ে পড়ে একটা প্রাচিন ঘড়ি,
আমার ঘৃণা তবু উপেক্ষা করেছে কেবল একজন,সে হলো সময়।
অতীত হতে এসময় পর্যন্ত আজানুলম্বিত একটি সম্বোধন,সে হলো সময়।
-এবার আমি বসত করবো আরো বহুদূর কোনো পাহাড়চূড়ায়,
ঈশ্বরের নাগালেরও বাইরে কোথাও এক চুড়া আছে,
নিজস্ব সন্তানদের ঘুম পাড়িয়ে জেগে থাকবো সারারাত,
জ্বলবে শুধু চোখের আগুন,ঘুমের উত্তাপ।
(২০০৫,নভেম্বর।গোপালগন্জে কবি সাইদ জুবেরীর বাসায়)
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


