আমার প্রিয় পোস্ট
- পল সেজাঁ - মাহবুব রশিদ
- দ্য সিকার । The Seeker :: প্রিয় কিছু গানের ভিতরে প্রবেশের চেষ্টা। - শূন্য আরণ্যক
- ২০০৯ এর সুরগুলোঃ এলবাম কালেকশন ০১ (মেটাল ও রক) - প্রিয়তমেষু
- রাগ শিবরঞ্জনী - সজল শর্মা
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- আর্টস (http://arts.bdnews24.com) -এর দু বছর । কিছু বাছাই লেখা - ব্রাত্য রাইসু
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- আধুনিক ও উত্তরাধুনিক : সলিমুল্লাহ খান - জ্ঞানদাস
- নিজেই বানান ফেসবুক অ্যাপ্লিকেশন - 'লেনিন'
- বিজয় থেকে বাঁচান ৪,০০০+ কিলোবাইট !! (বিজয়ের সকল সুবিধা অক্ষুন্ন সত্তেও) - এস.কে.ফয়সাল আলম
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- ব্লগের ESET NOD32 Antivirus ও ESET Smart Security ব্যবহারকারীদের উদ্দেশ্যে....... - নাফিস ইফতেখার
- বাংলাদেশে একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার না হওয়ার অন্যতম কারণ: ওয়াহাবী কানেকশন। - ইমন জুবায়ের
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- মুভি ডাউনলোড করুন ইচ্ছেমতো - ৬০০ মুভির লিস্ট - মিডিয়াফায়ার - মইন
- ফিল্মমেকার জ্যঁ রেনোয়ার সাক্ষাৎকার ঃ মানুষের প্রতি শ্রদ্ধাবোধ পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় - রুদ্র আরিফ
- ফ্রি মুভি ডাউনলোড!!! (১০০% ঝামেলাবিহীন এবং ওয়ান ক্লিক ডাউনলোড) - মুভি পাগল
- ব্যাপক মেটাল ক্লাসিফিকেশন আর তদ অনুযায়ী ডাউনলোড লিংক- রোজার মধ্যে মেটালগানের বস হইয়া যান সবাই-২! - উদাসী স্বপ্ন
- ঘুম - মাঠশালা
- হিমঘরে ধূসর কিশোর - হাসান মাহবুব
- সীড ব্যারেটঃ শাইন অন! - ছন্নছাড়ার পেন্সিল
- বিবৃতি তানভীর-এর কবিতা - মাঠশালা
- বেহালা : কিছু উচ্চমার্গীয় সূর - আকাশ অম্বর
- ইংরেজ কবি বায়রন: প্রেমিক ও বিপ্লবী - ইমন জুবায়ের
- রাত আর গিটারের টুংটাং - রুবাইয়াত ইসলাম সাদাত
- কয়েকটা রেপিডশেয়ার প্রিমিয়াম লিংক জেনারেটর সাইট। - লুলুপাগলা
- অনেক দিন পর বোর্হেসকে নিয়ে - রায়হান রাইন
- যাদুঘরের চাকা - তৈমুর রেজা
- লুইস প্রিমা : লুইস আর্মস্ট্রং : ববি ডারিন :: মজার , সুন্দর আর ভাবার মতো - শূন্য আরণ্যক
- স্তেফান মালার্মে: বিশুদ্ধ কবিতার পথিকৃৎ ... - ইমন জুবায়ের
- পাগানিনি ও ভানেসা মেই (উৎসর্গ: মুয়ীজ মাহফুজ) - ইমন জুবায়ের
- জীবনানন্দ দাশ : কবিতায় খুঁজি বাংলার রূপ - একরামুল হক শামীম
- আগুনলতা - নৃপ অনুপ
- Photoshop Shortcut Key for all version - জেমিনি
- মহীনের ঘোড়াগুলি - দুঃখবিলাস
- সাম্প্রতিক দেখা মুভি - ৫ - দারাশিকো
- আমার প্রিয় পোস্ট : মলয় রায়চৌধুরী'র কবিতা প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার - নৃপ অনুপ
- চলচ্চিত্রে কল্পবিজ্ঞান: ইতিহাসের ইট, পাথর ও স্তম্ভ - বিধান রিবেরু*
- ফটোশপ টিউটোরিয়াল: ফটোশপ সিএস এ পানির ইফেক্ট - মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ
- উইন্ডোজ এর শম্বুক গতি -১
- আবুফয়সাল আহমেদ
- সে রাতে উৎসব ছিল, শহীদুল জহিরের সঙ্গে... - রেজা ঘটক
- Online - এ বাংলা বই - মশিউর রহমান মেহেদী
- যারা ল্যাপটপ কেনার কথা ভাবছেন...একটি সতর্কতামুলক পোষ্ট - তাসমান
- জ্যাজ, কালো মানুষের আনন্দ বেদনার সংগীত - লাল দরজা
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- আমার ব্যান্ড "মনোসরনি"র একটা গান(পালিয়ে বাঁচি) শুনুন - মুয়ীয মাহফুজ
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- অংশসমগ্র - সাইদ র'মান
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! সাথে মুভী ডাউনলোডের ইউনিভার্সাল সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড- ১] - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- জোছনা, সেইরাতে তবুও পৌষ মেখেছিলো - ছন্নছাড়ার পেন্সিল
- আসুন আমরা Rapidshare থেকে Resume Support সহ Super Speed এ File Download করি... - অতিথি_পথিক_মানুষ
- ইউটিউবে আপনারা কি মাস্টারপিস সিনেমাগুলো দেখেন? - ফাহমিদুল হক
- আপনার পিসিকে ভাইরাস মুক্ত রাখতে চান? - নিউটন
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- অন্যপৃথিবীর ঈশ্বর - মাঠশালা
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
- নবীনদের জন্য - নাদান
- রিমিক্স মৌয়ালের শব্দঠোঁট - রথো রাফি
- নাতিশীতোষ্ণ - মাঠশালা
- Another Brick in the Wall--Pink Floyd - রাশেদ
- ওয়েব সার্চ টিপস: গুগুলে ফাইল খুঁজতে খুঁজতে হয়রান? - ত্রিভুজ
- Enigma ব্যান্ড নিয়ে কিছু কথা - রাশেদ
- খুনীর পুনর্বাসন,পলায়ন বা তিনটি মৃত প্রাণী - মুয়ীয মাহফুজ
- বাংলা গান ডাউনলোডের জন্য সবচে ভাল সাইট কোনটি? - কেএসআমীন
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী - ৪ - মিরাজ
- অস্হিরতা - অভিজিৎ
- প্রার্থণা, চিরবৈশ্বিক অন্ধকার - মৃদুল মাহবুব
- ব্লুজ-কালো মানুষের বেদনার নীল রক্ত রাঙানো সংগীত(মিউজিক ভাবনা২) - মুয়ীয মাহফুজ
- বাংলা বই ফ্রি ডাউনলোড করুন - রেজা রহমান
- কবিতার প্রাথমিক ছন্দ - শেখ জলিল
- ক্রোধ - মাঠশালা
সদ্যপ্রয়াত সুমন প্রবাহনের কিছু কবিতা
২০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩০
সুমন প্রবাহন গতকাল দুপুরে আত্নহত্যা করেছে।একথা বোধহয় অনেকেই জানেন,আর যারা এখনো জানেননা তারা এখানে দেখুন
সুমনের সাথে আমার পরিচয় হয়েছিলো আমাদের কালনেত্র পত্রিকা করার সময়টিতে।আনুমানিক ২০০০ সালে,আজিজ মার্কেটের পূবের বারান্দায় আমরা প্রতিদিন আড্ডা দিতাম।প্রাণোচ্ছল,হাসিখুশি সুদর্শন কবিকে দেখে কখনো ধারণাও করিনি সে একদিন আত্নহত্যা করতে পারেকিন্তু সত্য কথা হলো এটাই যে কবি সুমন প্রবাহনকে আজ ভোরবেলা ফজরের পর মিরপুর বুদ্ধিজীবি গোরস্হানে কবর দয়া হয়ে গ্যাছে।
সুমন প্রবাহনের এ কবিতাগুলো কালনেত্র চতুর্থ সংখ্যায়(মার্চ-২০০৩)প্রকাশিত হয়েছিলো।
পতন-১
ভূতগ্রস্থ মহাশুন্যে ঝাপিয়ে মেলেদি দু'হাত
শুনশান পতন নামে অস্তিত্বের চরাচরে
পতন ডানার এ ঝাঁপে হারিয়ে ফেলি সময়
বুকের ভিতর ওৎ পাতে সময়হীন মহাকাল
স্হানীকতা শুন্য এ যাত্রায়,
যা দেখি সেখানে চোখ নয়
যেখানে চোখ সেখানে দৃস্টি নয়।
সমাধিস্হ আত্নার পর্দা ছিড়ে তাকালে,
পৃথিবী নামে
ঘরে কবরের দাগ
ঝোড়ো কাকের মড়ক সংসারে
কোথায় আমি!
জানিনা,জানার নেই।
অন্ধকার রাতে নিজস্ব নক্ষত্রের পাহাড়ায়
অনেক চেনা কবরের অচেনা অন্ধকারে
কংকালের গলা জড়িয়ে ধরি
মা,আমার গায়ে খুব জ্বর!
চারিদিকে চৈত্রের চৌচির
ভাঙনও ভেঙে যাবে একদিন
বিশ্বাস মাত্র।
যদিও চারিদিকে চৈত্রের চৌচির
রক্তের কণিকায় কণিকায় বিশ্বাস হত্যার প্রেত নাচে।
প্রতিটি পলে পলে,প্রতিটি সত্য মহাজগতে প্রতিদিন ফলে।
ভ্রান্তিভোগে যত আছে-
আধঢোবা,আধবোজা,আধাবোজার সিকি আধুলী।
থাক এসব,
যেহেতু বললেই বোধ তার পূর্ণতা হারায়
মাঠে যাই বরং,
ক্ষেতের আল বেয়ে
হাটু জলে ছল ছল জল-শব্ডে হেটে যাই
একটু জিরিয়েনি ক্ষেতের টঙে
স্টোভের ছাই আগুনে,ধরিয়ে নিই সোনালী বিড়ি।
শুয়ে কানপাটি-
পাটাতনের নীচে শোল গজারের ঘাঁই
মাঠের বাতাস বুকের ঘ্রাণ নিয়ে উড়ে যায়
কিছু দীর্ঘশ্বাস গুজে দিই হাওয়ার খোঁপায়।
তাতে ধানের সবুজ চারাগুলো
দুলে দুলে সুর তোলে
ঘুমিয়ে পড়ি হেমন্তের আকাশের নীচে
শস্য জলের সবুজ পাহাড়ায়।
অলৌকিক বোধে বধির
স্হবির হয়ে আছি আশ্চর্য জহুরী
অলৌকিক বোধে বধির
স্হির বৃত্তাকার আলো যে বোধ বুদ্ধির অগম্য।
কেউ নেই একক মহাবিশ্বে
আপন গ্যালাক্সির অখ্যাত পাড়ায়।
এমন ভিখেরী অর্থ করে না ধনী
বুদ্ধির বাঁকা হাটে হৃদয়ে ধারালো মন্দা
আর এমন ভাটিতে
শুকিয়ে যায় এমনকি নালা-ডোবা।
কেচোঁ খুঁড়তে সাপ-এমন লোকসত্যে
যেন দুমড়ানো ঝোড়ো টিন।
তবুও শিশু হাসতে খেলতে মুঠোয় নিতে জানে সাপের ফণা।
কোনো মন্ত্র নেই,ঔষধ নেই,নেই কোনো যাদু
কয়েক টুকরো আগুণ কেমন নাচায় দেখো
গোটা কবরের সবুজ গোলক।
প্রকাশ করা হয়েছে: প্রিয় কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: তার কবিতা আসলেও গভীর বেদনার কথা বলে।আমি কম্পোজ করতে গিয়ে এ বিষয়টিই ভাব ছিলাম।
পজিটিভ বলেছেন:
লিন্ক কাজ করে না
লেখক বলেছেন: এবার ঠিক হয়েছে।এবার দেখুন।
সুতরাং বলেছেন:
ধন্যবাদ কবিতাগুলো পোস্ট করার জন্য।নব্বইয়ের দশকের কবি শামীম কবীর-এর কথা মনে পড়ে যাচ্ছে। সে'ও আত্মহত্যা করেছিল। তার একটি কবিতান কিছু লাইন স্মৃতি থেকে লিখছি-
এই শহরে আমি দেয়ালের মতো
দেয়ালের মতো আছি দেয়াল জড়িয়ে
আমার শরীরময় দেয়ালের অজস্র ফাটল...
লেখক বলেছেন: শামীম কবিরের অনেক লেখাই আমার খুব ভালো লাগে।ধন্যবাদ আপনাকেও শামীম কবিরের কিছু লাইন শেয়ার করার জন্য।
পজিটিভ বলেছেন:
আরো কবিতা দেন প্লিজ।
লেখক বলেছেন: দিচ্ছি,রাত্রে দেবো।
মাহবুব মোর্শেদ বলেছেন:
খবরটা শুনে মনটা খুব খারাপ হয়ে আছে।
লেখক বলেছেন: আমারও মন খুব খারাপ হয়ে আছে মাহবুব ভাই,
যীশূ বলেছেন:
হায়!
লেখক বলেছেন: আমাদের কারোরই এই বিলাপ ছাড়া কি কিছুই করার নেই?
এর এক বইমেলায় যে টগবগে লম্বাচুলের সুমনকে দেখেছিলাম সেই ছবিটাই বারবার মনে হচ্ছে। এই প্রথম কোনো পরিচিত কবিবন্ধুর আত্মহত্যা শুনে খুব হতাশ লাগছে নিজের।
এতো কবিতায় লেখা কোনো আত্মহত্যাকারীর লাইন নয় এযে স্বয়ং কবির আত্মহত্যা...
!! কি সুন্দর সব কবিতা গুলো!!
যদি পরকাল বলে কিছু থাকে, যদি এই জীবনের পরও থাকে আরও কোন নতুন জীবন, তবে অবশ্যই সে জীবন যেন তাঁর, এ জীবনের এতটুকুন দূঃখবোধকে স্পর্শ করতে না পারে- এই কামনাই করি।
পুতুল বলেছেন:
একদিন সব কিছুই প্রয়াতঃ হবে।আমাদের ঘাড় ধাক্কাদিয়ে প্রয়াত করা হবে।
আমরা সাহস করে বিদায় নিতে পারব না।
মনে পরে বুড়ো আর সাগরের লেখক হেমিংওয়েকে,
তিনিও সেচ্ছায় বিদায় নিয়েছেন।
মনে পড়ে ষ্টেফান সোয়াইগকে তিনিও মানুষের
পৃথিবীকে বসবাসের উপযোগী মনে করেননি।
ভাল থাক কবি তোমার স্বপ্নের পৃতিবীতে।
পুতুল বলেছেন:
মুজিব মেহদী বলেছেন:
পতন-১ভূতগ্রস্থ মহাশুন্যে ঝাপিয়ে মেলেদি দু'হাত
শুনশান পতন নামে অস্তিত্বের চরাচরে
পতন ডানার এ ঝাঁপে হারিয়ে ফেলি সময়
বুকের ভিতর ওৎ পাতে সময়হীন মহাকাল
স্হানীকতা শুন্য এ যাত্রায়,
যা দেখি সেখানে চোখ নয়
যেখানে চোখ সেখানে দৃস্টি নয়।
সমাধিস্হ আত্নার পর্দা ছিড়ে তাকালে,
পৃথিবী নামে
ঘরে কবরের দাগ
ঝোড়ো কাকের মড়ক সংসারে
কোথায় আমি!
জানিনা,জানার নেই।
অন্ধকার রাতে নিজস্ব নক্ষত্রের পাহাড়ায়
অনেক চেনা কবরের অচেনা অন্ধকারে
কংকালের গলা জড়িয়ে ধরি
মা,আমার গায়ে খুব জ্বর!
মনে হচ্ছে, এ কবিতাটায় ২০০৩ সালেই সুমন ওর মৃত্যু লিখে রেখেছিল। গায়ে মৃত্যুজ্বর নিয়েও ও প্রায় পাঁচ বছর বেঁচে রইল। বিস্ময়কর!
সুলতানা শিরীন সাজি বলেছেন:
"অন্ধকার রাতে নিজস্ব নক্ষত্রের পাহাড়ায়অনেক চেনা কবরের অচেনা অন্ধকারে
কংকালের গলা জড়িয়ে ধরি
মা,আমার গায়ে খুব জ্বর!"...........................
আহারে মা!
জানতো যদি মায়ের কত কষ্ট........
বোকা ছেলেরা এভাবে চলে যেতোনা।
মরে যে কেউ যাবো..........যে কোন সময়!
বাঁচিনা কেনো দুঃখ কষ্ট নিয়ে
যে কোন প্রতিকূলতায়
না হলে আর মানুষ হলাম কেনো!
শুভেচ্ছা থাকলো।
লেখক বলেছেন: সত্যি কথা বলতে কি ওর মায়ের মৃত্যুর পর ও একদম ভেঙে পড়ে।এরপর আর দাড়াতেই পারেনি।মায়ের মৃত্যুর পরের সাত আটদিন পর সে তার সকল বন্ধুদেরকে কোনো এক কবির একটি কবিতার অনেক ফটোকপি করে সবাইকে দেয়,আমাকেও দিয়েছিলো।কবিতাটির শেষ দুটি লাইন ছিলো....
"ও আকাশ ও মাটি আগলে রাখো মা-কে
মা যেমন আগলে রাখতো প্রত্নবেদনাকে"
লেখক বলেছেন: সুমনকে মীরপুর বুদ্ধীজীবী কবরস্হানে কবর দেয়ার সময় কোনো জায়গা খালি পাওয়া যায়নি তাই সুমনকে তার মায়ের পুরনো কবরেই কবর দেয়া হয়েছে।
"অন্ধকার রাতে নিজস্ব নক্ষত্রের পাহাড়ায়
অনেক চেনা কবরের অচেনা অন্ধকারে
কংকালের গলা জড়িয়ে ধরি
মা,আমার গায়ে খুব জ্বর!"........................."
২০০৩ সালে সুমনের এই লেখায় কি সুমন কি তখনই জানতো যে সে আসলেই মায়ের কংকাল জড়িয়ে ধরে বলবে আমার গায়ের এই মাংসের ভেতর বয়ে যাচ্ছে হাজার হাজার ডিগ্রী সেলসিয়াস জ্বর!সুমন কিভাবে জানলো তার ভবিষ্যৎ?অদ্ভুত বিষয়।
সুমন তুমি কি এখন খুশি?সুমন তোর দুঃখ কি একটু কমেছে রে এবার?তুই কি আসলেই তোর মায়ের কাছে যেতে পেরেছিস?
সুমন,যদি কখনো পারিস আমাকে স্বপ্নে এসে একটু জানিয়ে যাস রে পাগল।ভালো থাকিস।
ধন্যবাদ সাজি আপা,অনেক কিছু আপনি মনে করিয়ে দিলেন।আপনিও ভালো থাকুন।
মাজুল হাসান বলেছেন:
যেহেতু বললেই বোধ তার পূর্ণতা হারায়মাঠে যাই বরং,''.....
আপনারা কেউ জানলেন না তার অভিমান?!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















তার কবিতা গভীর বেদনার কথা বলে।