আমার প্রিয় পোস্ট

অকাল প্রয়াত কবি সুমন প্রবাহন স্মরণে একখন্ড একাকিত্ব শীর্ষক স্মরণসভা।

২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩৪

শেয়ারঃ
1 0

আমাদের কবিবন্ধু সুমন প্রবাহনের অপ্রত্যাশিত আত্নহত্যা আমাদের শোকাহত করার মতো সুযোগও দেয়নি,আমরা তার মৃত্যুতে আহত।গত শুক্রবার ২৫এপ্রিল কবি সুমন প্রবাহন ও সুমন প্রবাহনের কবিতা ও তার লেখালেখি স্মরণে আমরা "একখন্ড একাকিত্ব" শিরোনামে একটি অনুস্ঠানের আয়োজন করেছিলাম।একখন্ড একাকিত্ব নামটি আমরা সুমনের একটি কবিতা থেকে চয়ন করি।অনুস্ঠানটি ঢাকা চারুকলার মোল্লার দোকানের ছবির হাটে অনুস্ঠিত হয়।

অনুস্ঠানের উপস্থাপনা করেন অভিজিৎ দাস।

প্রথমে স্মৃতিচারণ করেন কফিল আহমেদ,পরে আলফ্রেড খোকন স্মৃতিচারণ করেন।

অনুস্ঠানে সুমনের কবিতাপাঠ করে সুমনের শুভানুধ্যায়ী কবিবন্ধু সকল।কবিতাপাঠ করে সমসাময়িক সুমনের কবিবন্ধুরা-মুয়ীয মাহফুজ,পিয়াস মজিদ,সোমেশ্বর অলি,মুজিব মেহদী,লুবনা চর্যা,প্রবর রিপন,নৃপ অনুপ,ইমরান মাঝি ও অন্যন্যরা।এরপর সন্ধ্যা হয়ে আসে।অনুস্ঠানে যান্ত্রিক গোলোযোগের কারণে মাঝে মাঝে বিঘ্ন ঘটলেও পরে ইলেকট্রিসিটি চলে এলে সমাধান হয়।

আর্ট ইনস্টলেশন-করেন পলাশ,আলমগীর মাফি।সুমনের পোট্রেট ব্যাকস্ক্রীনে রাখা হয়,পোট্রেট করছিলেন সোহাগ।
গান পরিবেশন-সুমন প্রবাহনের বন্ধুরা-
কফিল আহমেদ,মনোসরণি(আমাদের গানের দল),কৃষ্নকলি,আবিদা,পুনম,রাহুল আনন্দ,কনক আদিত্য,বিপরীত,পিন্টু।

গান করছেন কফিল আহমেদ।

ইলেকট্রিক বাঁশি বাজাচ্ছেন রাহুল আনন্দ।গিটারে আছেন মুয়ীয মাহফুজ ও প্রবর রিপন।
গান গাচ্ছে আবিদা।গিটারে মুয়ীয।

রাহুল আনন্দ-এর সাথে ব্যান্ড মনোসরণীর জ্যামিং এর আরেকটি ছবি।

অভিজিৎ দাস-তার গান করছে সঙ্গে মিউজিক করছে প্রবর রিপন ও মুয়ীয মাহফুজ।

আপাতত এইসব ছবি পাওয়া গেলো।পরে আরো ছবি পেলে আপনাদের সাথে শেয়ার করবো।এই ফটোগ্রাফিগুলো করেছেন আমিরুল রাজীভ।

অনুস্ঠান উপলক্ষে ও সুমন স্মরণে আমরা সুমনের মৃত্যুতে ামাদের অনুভূতি নিয়ে এবং সুমনের বেশ কিছু কবিতা নিয়ে একটি প্রকাশনী করি যার নাম ছিলো একখন্ড একাকিত্ব।প্রকাশনীটি সকলের মাঝে দেয়া হয়।

 

প্রকাশ করা হয়েছে: বই আলোচনা ও অন্যান্য  বিভাগে । সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ২:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪২
পজিটিভ বলেছেন: ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এই অনুস্ঠানরা করে আমার দুখী বন্ধুটিকে সন্মান জানালেন। আমি অনেকবার আপনার ব্লগ চেক করেচিলাম পোস্টটির জন্য। সুমনের বাসা থেকে কি কেও এসেছিল আপনাদের অনুষ্ঠানে ? সুমনের স্মৃতিখে বাচানোর আপনাদের প্রচেস্টাকে আবার সাধুবাদ জানাই।
২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: হ্যা তসলিম,মিরাজ আমাদের অনেক স হযোগিতা করেছিলো।ওর বাসা থেকে আমাদের সাহাজ্য করা হয়েছিলো।তাদেরকে ধন্যবাদ জানাই।
আপনার ছবিটা থেকেই পোট্রেট করা হয়েছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ।অনেক অনেক ধন্যবাদ আপনাকে পজিটিভ,ভালো থাকুন।যোগাযোগ রাখবেন অবশ্যই।

২. ২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪৫
পজিটিভ বলেছেন: একখন্ড একাকিত্ব।প্রকাশনীটির কি পিডিফ আছে আপনার কাছে ?
২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: না,তবে দেখি যোগাড় করতে পারি কিনা।পারলে আপনাকে জানাবো অবশ্যই।

২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪. ২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৫৬
পজিটিভ বলেছেন: তসলিম, মিরাজ কি জিগ্গেস করছিল আপনি কোথা থেকে এই ছবি পেয়েছেন ? দু:খিত অপ্রসংগিক মন্তব্য করার জন্য।
২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:২৮

লেখক বলেছেন: আমার কাছে জানতে চায়নি,তবে এ ছবি নিয়ে কথাপ্রসঙ্গে তসলিম বলে যে তার একবন্ধু বাইরে গিয়েছে।

দুঃখিত দেরী করে উত্তর দেবার জন্য,াসলে কয়েকদিন বাসায় ছিলাম না ব্যস্ততার কারণে।ভালো থাকুন।

৫. ২৮ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:০০
পজিটিভ বলেছেন: পোট্রেট করছিলেন সোহাগ।

উনি কোন সোহাগ ??
২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৩০

লেখক বলেছেন: সোহাগ চারুকলার ড্রইং এন্ড পেইন্টিং এর ছাত্র।

৬. ২৮ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪১
সুতরাং বলেছেন: অনুষ্ঠানটিতে যেতে না পারায় খারাপ লাগছে। আগে থেকে জানলে অবশ্যই যাওয়া যেত।
২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৩১

লেখক বলেছেন: আমি ব্লগেও বেশ কয়েকবার অনুস্ঠান হবার বিষয়ে পোস্ট দিয়েছিলাম,হয়তো আপনার চোখ এড়িয়ে গিয়েছে।

ধন্যবাদ।

৭. ২৮ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১৯
মাহবুব মোর্শেদ বলেছেন: যেতে না পারলেও সঙ্গে ছিলাম।
২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৩৩

লেখক বলেছেন: সশরীরে থাকলে খুবই ভালো লাগতো মাহবুব ভাই।হয়তো ব্যস্ত ছিলেন।

ধন্যবাদ।

৮. ২৮ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:১৪
সফেদ ফরাজী...... বলেছেন: আপনারা সুমনের জন্য সুমনের মৃত্যুর পর যেটুকু করেছেন, তা নিশ্চয় প্রশংসা দাবি করে। কেননা এই মেট্টো সিটিতে সম্পর্কেরা তো কেবলি ফরমাল.. ফরমাল!
আমি অনুষ্ঠানটিতে ছিলাম প্রায় আগাগোড়া। আপনাদের আনুষ্ঠানটি দেখে আমার মনে হয়েছে আয়োজনটি বেশ ভালো, কিন্তু বেদনার।

এই আয়োজনটির ভেতর দিয়ে আপনারা মানে আমরা সুমনের বন্ধুরা যে ভালোবাসা দেখালাম, মনে হয় সুমনের আত্মহত্যার পূর্বে এর কিয়দংশ যদি আমরা তাকে দিতে পারতাম, তাহলে সে এভাবে অভিমানে চলে যেতে পারতো না।
২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৩৫

লেখক বলেছেন: আয়োজনটি আসলেই বেদনার,এমন আয়োজন যেন আমাদের বারবার না করতে হয়।

এই আয়োজনটির ভেতর দিয়ে আপনারা মানে আমরা সুমনের বন্ধুরা যে ভালোবাসা দেখালাম, মনে হয় সুমনের আত্মহত্যার পূর্বে এর কিয়দংশ যদি আমরা তাকে দিতে পারতাম, তাহলে সে এভাবে অভিমানে চলে যেতে পারতো না-একদম সত্য কথা।আমরা আসলে ওর বন্ধু হিসেবে পুরোই ব্যার্থ।

ধন্যবাদ সফেদ আপনাকে।

৯. ২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:২৯
সব্যসাচী বলেছেন:
ভালো লাগলো পোস্টটি পড়ে। ভালোবাসার সুন্দর প্রকাশ
২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

০১ লা মে, ২০০৮ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

১১. ০২ রা মে, ২০০৮ সকাল ৯:৪৬
েজবীন বলেছেন: আগেই আপনার পোষ্টগুলো দেখেছিলাম ... পড়িনি... আমার একবন্ধুর কাছে ... কবি সম্পর্কে শুনে, ওর ভীষন মনখারাপ করা কথা শুনে, মনে পড়ল এগুলোর কথা .... সবগুলো পড়লাম ... এত্তো এত্তো মানুষের ভালবাসা পেয়েও কেন উনি একা ভাবতেন নিজেকে বুঝলাম না .... একাকিত্ব নিয়ে উনার লেখা একটা কবিতা শুনায়ছিল আমার বন্ধু ...

খারাপ লাগছে ...
০২ রা মে, ২০০৮ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: আসলেই সুমন খুব রিক্ত একাকি হয়ে পড়েছিলো,আমরা ওর কাছাকাছি থেকেও বুঝিনি।

"ভেতরে যে শিরার অসুখ,
নস্ট পঁচা চালকুমড়ার ছাচে ফলিয়াছে
সেইসব সেইসব"(জীবনানন্দের বোধ কবিতার শেষের কয়েকটা লাইন মনে পড়লো)


ধন্যবাদ জেবীন আপনাকে লেখাগুলো পড়ার জন্য।ভালো থাকুন।

১২. ০৪ ঠা মে, ২০০৮ সকাল ৯:৩৫
মুয়ীয মাহফুজ বলেছেন: গতকালকের ডেইলি স্টারে এ প্রোগ্রাম নিয়ে একটা নিউজ এসেছিলো,সেই লিংক টা এখানে থাকুক

 

মোট সময় লেগেছে ২.৮৮৭১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মুয়ীয মাহফুজ নামক একজন মানুষের ক্রমবিবর্তন লিখে যাই।কবিতা আমার খাদ্য।কবিতা আমাকে খায়,আমাকে দেখে পালায়।মিউজিক করি,একটা ব্যান্ড আছে।নাম মনোসরণি।গিটার বাজাই♪ ♫...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ