আমার প্রিয় পোস্ট
- চলচ্চিত্রে কল্পবিজ্ঞান: ইতিহাসের ইট, পাথর ও স্তম্ভ - বিধান রিবেরু (কবি ও প্রাবন্ধিক)
- ফটোশপ টিউটোরিয়াল: ফটোশপ সিএস এ পানির ইফেক্ট - মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ
- উইন্ডোজ এর শম্বুক গতি -১
- আবুফয়সাল আহমেদ
- সে রাতে উৎসব ছিল, শহীদুল জহিরের সঙ্গে... - রেজা ঘটক
- Online - এ বাংলা বই - মশিউর রহমান মেহেদী
- শহীদুল জহির : জাদুর গল্প, গল্পের জাদু এবং আমরা ভূতের গলির বাসিন্দারা - মাজুল হাসান
- যারা ল্যাপটপ কেনার কথা ভাবছেন...একটি সতর্কতামুলক পোষ্ট - তাসমান
- জ্যাজ, কালো মানুষের আনন্দ বেদনার সংগীত - লাল দরজা
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- আমার ব্যান্ড "মনোসরনি"র একটা গান(পালিয়ে বাঁচি) শুনুন - মুয়ীয মাহফুজ
- "মনোসরনি"র একটা গান(পালিয়ে বাঁচি) Acoustic version
- তানজিল আহমেদ
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- অংশসমগ্র - সাইদ র'মান
- বাংলায় ঝকমকে লেখা- কেমন হইছে? - ব্রাইট
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড- ১] - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- জোছনা, সেইরাতে তবুও পৌষ মেখেছিলো - ছন্নছাড়ার পেন্সিল
- আসুন আমরা Rapidshare থেকে Resume Support সহ Super Speed এ File Download করি... - অতিথি_পথিক_মানুষ
- ইউটিউবে আপনারা কি মাস্টারপিস সিনেমাগুলো দেখেন? - ফাহমিদুল হক
- আপনার পিসিকে ভাইরাস মুক্ত রাখতে চান? - নিউটন
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- অন্যপৃথিবীর ঈশ্বর - মাঠশালা
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
- নবীনদের জন্য - নাদান
- পেনড্রাইভের ভাইরাস থেকে মুক্তির উপায় - লংকার রাজা
- রিমিক্স মৌয়ালের শব্দঠোঁট - রথো রাফি
- নাতিশীতোষ্ণ - মাঠশালা
- সূর্যাস্ত মন্দির - তারিক টুকু
- Another Brick in the Wall--Pink Floyd - রাশেদ
- ওয়েব সার্চ টিপস: গুগুলে ফাইল খুঁজতে খুঁজতে হয়রান? - ত্রিভুজ
- Enigma ব্যান্ড নিয়ে কিছু কথা - রাশেদ
- খুনীর পুনর্বাসন,পলায়ন বা তিনটি মৃত প্রাণী - মুয়ীয মাহফুজ
- বাংলা গান ডাউনলোডের জন্য সবচে ভাল সাইট কোনটি? - কেএসআমীন
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী - ৪ - মিরাজ
- অস্হিরতা - অভিজিৎ
- প্রার্থণা, চিরবৈশ্বিক অন্ধকার - মৃদুল মাহবুব
- ব্লুজ-কালো মানুষের বেদনার নীল রক্ত রাঙানো সংগীত(মিউজিক ভাবনা২) - মুয়ীয মাহফুজ
- বাংলা বই ফ্রি ডাউনলোড করুন - রেজা রহমান
- কবিতার প্রাথমিক ছন্দ - শেখ জলিল
- ক্রোধ - মাঠশালা
কবি এবং তার গিটার
০৭ ই মে, ২০০৮ দুপুর ১২:০০
(এনড্রিস সেগোভিয়া-কে,সেবাস্টিয়ান বাখ-তোমাকে,কিন্তু আমাকে নয়,রবিন ভাইকে,যে করেই হোক-ভুলবো তোমার শোক;নিলয় দাস)
প্রত্যখ্যাত হতে হতে যে পথ সৃস্টি হয় তা রহস্যময়তা নিয়ে আসে,
নিগূঢ় হারমোনির মতো করে সংগীত নয়,যন্ত্রানূসঙ্গ বাজে মাথায়।
রমণীর সরু কোমর জড়িয়ে ধরবার মতো বেদনায় ফিরে আসি,'গিটার'
তোমার কাছে সকল প্রতারণা শেষ করেই ফেরত আসি যান্ত্রিক গোলোযোগে,
কয়েকটা কর্ড আমাকে শেখায় নির্ভরতা,সমালোচনাবিহীন কিছু আঘাতে
আমি আরো উত্তপ্ত হয়ে উঠি....
তবুও সুর সপ্তমে উঠে গেলে একটি তার ছিড়ে যেতে পারে,
এই আশংকায় আমার সারারাতই নির্ঘুম কেটে যায়,
সারারাত আমার পাঁচটি আঙুল বেঁধে রাখে ছয়টি তার।
যখন সমুদ্রে ছিলাম,লোনাজল খেয়ে নিতো সুর,
জং ধরা তারের শব্দ আমাকে সাগরে নিক্ষিপ্ত করে,
আজ কোনো তারে এতটুকু জং নেই
তবু নগরের এই জংশনে নেমে দেখি,
আমার হাতে ধরে গেছে জং,লোহার মরিচা!
যে সুর নিঃশব্দে বেজে চলে প্রতিদিন
সেই সুর সকল মানুষেরা শোনে আর পথ চলে,
আমরা আসলে নৈশব্দের সেই সুর উদ্ধার করতেই
গানের মনোযোগী শ্রোতা হই,তবুও তাকে কি আর এভাবে পাওয়া যায়।
হাজার ভণিতা শেষ করে,লোকালয় হতে সুকৌশলে পলায়ন করে
আমি বাজিয়েছি সেই সুর....
একজন কবি জানে পত্র পতনের কেমন শব্দ হতে পারে,
পরিচিত মানুষ মৃত হলে পচনের যে শব্দ হয়
কবি সেই শব্দে পথে পথে থমকে যেতে পারে,
হাজার হাজার মাইল দুরের সমুদ্রের গর্জন শুনতে শুনতে
হয়তো কবি একদিন দেখলো তার
পায়ের কাছে একটি ট্রেন হার্ডব্রেক করে থেমে আছে।
শব্দ প্রকৌশলী হতে গিয়ে যে কবি ছয়টি হিমালয় ঘুরেছে
ঝড়ের নিঃশ্বাস তার ঘাড়ে লেগে আছে,নিশ্চয়ই।
কোথাও বজ্রপাত,বজ্রপাত হলো গিটারের সর্বকনিস্ঠ সন্তানের মৃত্যু,
একটি তারের ছিড়ে যাওয়া অতঃপর পুনর্জন্ম।
সেই কবি যখন আমাদের ভীড়ের এই নগরের
সবচাইতে লোকসমাগমের রাস্তার ধারে অতিস্ঠ হয়ে একদিন,
রাস্তার সমস্ত শব্দশীল বাহন,এমনকি ভোক্সওয়াগন গাড়ির
আর্তনাদকেও থামিয়ে দিয়ে
শুনিয়েছিলো কবিতায় গিটার।
(পোস্টর ছবিটি পাবলো পিকাসো-র "দি ওল্ড গিটারিস্ট")
প্রকাশ করা হয়েছে: অামার কবিতা বিভাগে ।
লেখক বলেছেন: ধন্যবাদ ইফতেখার আপনাকে।
মৃদুল মাহবুব বলেছেন:
করুণ সুর আর ব্যথা ভেসে এলো। ঐ যে আপনার ছেড়া গিটারের তার, ওটাতো আমরা। নিজেরা নিজেদের দেহ ছিড়ে বসে আছে। এই ছেড়া দেহে কাউকে শোনাতে চাচ্ছে গান, এমনকি ফোক্সওয়াগনের বধির কানের ভেতর সুর ঢেলে দিতে চাচ্ছি। তবু এই মায়া আর ব্যথার কথা কেউ শুনুক। এভাবে দড়ির মতো ছিড়ে যাওয়া দেহের শব্দ যে কেউ শুনে যাও। এতো নিজের কাছে নিজের নিসঃঙ্গতা।ভালো লাগলো আপনার কবিতা এবং প্রকাশ।
লেখক বলেছেন: ধন্যবাদ মৃদুল।
কয়েকটা কর্ড আমাকে শেখায় নির্ভরতা,সমালোচনাবিহীন কিছু আঘাতে
আমি আরো উত্তপ্ত হয়ে উঠি...."
কি দিয়ে প্রশংসা করবো?
লেখক বলেছেন: ধন্যবাদ ফারহান দাউদ আপনাকেও।
রেটিং বলেছেন:
একজন কবি জানে পত্র পতনের কেমন শব্দ হতে পারে,পরিচিত মানুষ মৃত হলে পচনের যে শব্দ হয়
কবি সেই শব্দে পথে পথে থমকে যেতে পারে,
হাজার হাজার মাইল দুরের সমুদ্রের গর্জন শুনতে শুনতে
হয়তো কবি একদিন দেখলো তার
পায়ের কাছে একটি ট্রেন হার্ডব্রেক করে থেমে আছে..।
..............................।
সবকিছুই হার্ডব্রেক করে থেমে গেছে। দআরুন লাগল কবিতাটা। পরিচিত মানুষ মৃত হলে কবি তার পচনের শব্দ পাই। ভাল লিখেছেন। অনেক ভাল।
ভাল থাকবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ রেটিং।আপনিও ভালো থাকুন।
সুতরাং বলেছেন:
এক কথায় অসাধারণ! নিঃসঙ্গতা, যৌনতা, মৌনতা আর শেষাবধি আশাবাদী হয়ে ওঠার সুর একাকার হয়ে আছে কবিতায়।খুব ভালো লাগলো।
লেখক বলেছেন: থ্যাংকস মাহমুদ শাওন..ভালো থাকুন।
লেখক বলেছেন: মন বিষন্ন হয় অবেলা করে,
মন বিষন্ন হয় পাতা ঝরে,
মন বিষন্ন হয় তবু কি করে?
আমি ভালোই আছি,আপনি কেমন?
মাঠশালা বলেছেন:
সোজা প্রিয় পোস্টের তালিকায়।
লেখক বলেছেন: থ্যাংকুয়ু।
ফাহমিম বলেছেন:
কোথাও বজ্রপাত,বজ্রপাত হলো গিটারের সর্বকনিস্ঠ সন্তানের মৃত্যু,একটি তারের ছিড়ে যাওয়া অতঃপর পুনর্জন্ম।
অদ্ভুৎ!
শ্রদ্ধা জানবেন।
লেখক বলেছেন: মেনি মেনি থ্যাংকস।



















"তবুও সুর সপ্তমে উঠে গেলে একটি তার ছিড়ে যেতে পারে,
এই আশংকায় আমার সারারাতই নির্ঘুম কেটে যায়,
সারারাত আমার পাঁচটি আঙুল বেঁধে রাখে ছয়টি তার।"
-এই লাইনগুলি বহুদিন বিঁধে থাকবে।
ধন্যবাদ...