নতুন প্রার্থনার মতো করে পাথুরিয়া ঘাটা হতে প্রাচীরের ওপারে যতসব দৃশ্য আছে,
সেগুলার সাথে আঁতাত ঘটাবার বাসনা জাগে,
সৌরভ আসে দেয়ালের ওপাশ হতে,
একটা চিল এসে দেয়ালের ওপাশের অরণ্য হতে শিকার করা এক আধখাওয়া তিতিরের দেহ ছুড়ে মারে।
দেয়ালে বিভিন্ন লেখার মধ্যে আচানক বিদ্রোহ আর রক্তের পাঁচ আঙুল সম্বলিত ছাপ
পড়েনা চোখে,এইসব দেয়ালে চড়বার কালে এপারের দৃশ্য কেমন যেন
মুখস্ত মুখস্ত বলে সন্দেহ হয়।
কোন বলশালী উত্তমের কলা সম্পর্কিত ধারণাগুলো অতিপ্রাকৃত মনে হয়,
অপ্রাকৃত নৈশঃব্দের ক্রিড়ায় আমরা আমোদিত হই,
নিভে যাক দেয়ালের ওপারের ধূম,বিভ্রান্তি।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০০৮ রাত ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


