নক্সীকাথার বাঘ এসে খেয়ে গেছে
আমার আহার,
আমার ব্যাঘ্রভয়ে ভীত,আতংকিত মুখ বুঝি তুমি
স্বপ্নে দেখতে দেখতে নিজেই চলে গিয়েছ অনাহারের অরণ্য অভিমুখে।
নক্সীকাথার সাপ এসে চুরি করে নিয়ে গেল তোমার পোষাপাখী,
সরীসৃপের উদরের অরণ্যে সে কি আর উড়ছে এখন?
নক্সীকাথার ছকগুলোকে নির্ভার চিত্রের মতো করে মুগ্ধতায় বেশীক্ষণ যায়না ধরে রাখা।
শীতের কালে,
দ্রুত,সাতপাঁচ না ভেবেই গায়ে জড়িয়ে ফেলা।
তোমাদের মা-য়েরা সূতোয় বুনছিলো যেইসব লোকজ সূত্রলিপি,
আমি সেই সূত্রধরের বংশধর।
তাই
একদিন আমিও চূপিসাড়ে তোমাদের জানালায় দাড়িয়ে
দেখেছিলাম এইসব বিলীয়মান উৎসব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


