আমার প্রিয় পোস্ট

সহজ সত্য

২৭ শে আগস্ট, ২০০৮ রাত ২:৫২

শেয়ার করুন:                   Facebook

রাত্রির শিশিরটুকু ধানপত্র থেকে শুকিয়ে গেলে,রোদের অভিপ্রায়ে,
আমার ঘুমটুকু তেমনি শুকিয়ে গেলে রোদের বিছানায়।
কে যেন আমাকে তীর ভেবে ছুড়ে দিলো দৃশ্যের লক্ষ্যবিন্দুতে
রোদে কালো হয়ে যাওয়া আংশিক পাপ হবে ভেবে
গাছের শেকড়ে তাই জেগে থাকি, রাত্রিতে ভীষণভাবে জেগে থাকি,
গভীর রাত্রিতে সকালকে জাগাই
সকাল-
দূরের গাছগুলোর সবুজ খামে কোন চিঠি, কোন গ্রাম আঁকা আছে কে জানে?

আমার ছায়ায় শিশির, ছায়া ভেসে আছে জলে
জলছায়া,তুমি কোথাকার শরীর ছিড়ে নাও?
তোমাতে প্রজাপতিরা ডানা নামিয়ে অদ্ভুত দূরত্ব সৃষ্টি করেছে?
আমি আমার কাছ থেকে দূরে বসে থাকি,ছায়ার মতো দুরত্বে...
ফুলের কিরণ আমি চোখে ঘষি তবু বুঝতে পারি
আমার প্রিয় গানগুলো অন্যসুরে, অন্যভাবে গাইছে কেউ,
এই পোড়ো জমিতে সেই মৃত বাতাস এখনও আসছে ভেসে...

ফসলের ক্ষেতের উর্দ্ধে, নভোমুখে, সাতফুট দূরত্বে বিদ্যুতের তারে বসে ছিলো
নির্বোধ শালিক পক্ষিরা,বেজোড় সংখ্যক ফিরে যাচ্ছো তুমি!
আজই এইসব দৃশ্য ছেড়ে, নগর বন্দনায়
পরিবারের সকাশে মুহুর্মুহু গাইছো সামাজিক গান

অসামাজিক আমি মুখে বিদঘুটে গন্ধ, বিষের গন্ধে ঘিরে থাকে।
সাতপাক ঘিরে থাকে আমাকে,সাত সমুদ্র পার হতে পারিনা।

(অনেক আগের কালনেত্রের কোনো এক সংখ্যায় প্রকাশিত)

 

 

  • ২৪ টি মন্তব্য
  • ১৭৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ২:৫৯
comment by: নার্ভাস নাইনটিজ বলেছেন: পড়ে ভালো লাগল।
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০৩

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ৩:২১
comment by: তারার হাসি বলেছেন: খুব ভাল লাগল।
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ৩:৪৯
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: অনেক সুন্দর একটা কবিতা......।

তবে বানান ভুল আছে ঢের।
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০৩

লেখক বলেছেন: বানান ঠিক করছি।

ধন্যবাদ পড়ার জন্য।

৪. ২৭ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৫১
comment by: মাঠশালা বলেছেন: পুরোনো মুয়ীযকে নতুন ভাবে আবিস্কার করলাম। তোর পুরোনো লেখা গুলো পর্যায়ক্রমে দিতে পারিস তো।

সাতপাক ঘিরে থাকে আমাকে,সাত সমুদ্র পার হতে পারিনা।
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০৮

লেখক বলেছেন: পুরানো প্রকাশিত লেখা খুঁজে পাওয়াই কঠিন,ধর লেখক সংখ্যা এককপি পেয়েছিলাম,সেইটা এখন কোথায় আছে কে জানে,আর পেলেও তা নিয়ে আবার কম্পোজ করতে ইচ্ছা করে না।পুরানো অপ্রকাশিত লেখা দেয়া যায়।

থ্যাংকস।

৫. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১১
comment by: মুক্তি মণ্ডল বলেছেন: ভাল লাগছে আপনার কবিতা।
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৩
comment by: ফকির ইলিয়াস বলেছেন: আমার ছায়ায় শিশির, ছায়া ভেসে আছে জলে
জলছায়া,তুমি কোথাকার শরীর ছিড়ে নাও?

ভালো লাগলো খুব
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ ইলিয়াস ভাই।

৭. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১:০৮
comment by: সুমন প্রবাহন স্মরণ প্রয়াস বলেছেন: দূরের গাছগুলোর সবুজ খামে কোন চিঠি, কোন গ্রাম আঁকা আছে কে জানে?

বোধের মমতা টুকু টের পাওয়া যায়।


নির্বোধ শালিক পক্ষিরা,বেজোড় সংখ্যক ফিরে যাচ্ছো তুমি!
আজই এইসব দৃশ্য ছেড়ে, নগর বন্দনায়
পরিবারের সকাশে মুহুর্মুহু গাইছো সামাজিক গান

এভাবেই আমরা ছিটকে পরি।

ভাল লেগেছে। অনেকদিন পর লিখলেন।
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪৫

লেখক বলেছেন: এভাবেই আমরা ছিটকে,ঠিকরে পড়ি নগরের সকাশে....

কেমন আছেন তসলিম?

পড়ার ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৮. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫৩
comment by: নৃপ অনুপ বলেছেন: মহাত্মন,

লেখাখানি যতদূর সম্ভব পূর্ণপাঠ হল

আর হওয়ারই কথা...
আজ বিকেলে কি আপনি সূর্যাস্তের মুখ দেখেছেন?
বলতে পারেন কি আপনি কিম্বা আপনার ছায়ার বিস্ময়...
যা দেখা যায়, দৃশ্যের অনন্ত গহীনে...


আমি আমার কাছ থেকে দূরে বসে থাকি,ছায়ার মতো দুরত্বে...


মঙ্গলার্থে...


৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন: শ্রীমানেষু,

অসংখ্য ধন্যবাদ জানবেন...

মংগলপ্রার্থনায়....

৯. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৪১
comment by: মৃদুল মাহবুব বলেছেন: গাছের শেকড়ে তাই জেগে থাকি, রাত্রিতে ভীষণভাবে জেগে থাকি,

ভালো।
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪৭

লেখক বলেছেন: কেবলই জেগে থাকতে পারলে ভালো হতো...

১০. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১৯
comment by: রেটিং বলেছেন: খুবই চমৎকার লাগল মুয়ীজ ভাই। অনেক সুন্দর একটা কবিতা। মন ভরে গেছে। ভাল থাকবেন আর পারলে পুরনো সব কবিতা নতুন করে দিন।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ সোহাগ,প্রীত বোধ করছি।

দেখি পুরোণো লেখা গুলো যোগাড় করে একে একে দেবো...ধন্যবাদ।

ভালো থাকুন।

১১. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০২
comment by: প্রণব আচার্য বলেছেন: সুন্দর লিখেছেন মুয়ীজ
১২. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৯
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক ভালো লাগলো মুয়ীজ.........।দেখি না কেনো?
শুভেচ্ছা থাকলো।
১৩. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
comment by: মুয়ীয মাহফুজ বলেছেন: Thanks pronob.

@sazi apa,
Thanks a lot.
The lan card of my desktop pc has gone...So i couldnt networking regularly.Now i'm in other place where unicode bangla is not installed properly.Soon i'll recover it.Thank u for remind me.
১৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৭
comment by: রেটিং বলেছেন: লেনকার্ড ঠিক করেন, নতুন লেখা দেন।

 



 


মুয়ীয মাহফুজ নামক একজন মানুষের ক্রমবিবর্তন লিখে যাই।কবিতা আমার খাদ্য।কবিতা আমাকে খায়,আমাকে দেখে পালায়।মিউজিক করি,একটা ব্যান্ড আছে।নাম মনোসরণি।গিটার বাজাই।গেয়ে উঠি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৭৫১১