আমাদের এ গানটি জি সিরিজ থেকে রিলিজ হওয়া বন্ধুতা এলবামে ছিলো।গানটি শুনুন
"পালিয়ে বাঁচি"
কথা ও সুর,কম্পজিশন,লিড ও রিদম গিটার:মুয়ীয মাহফুজ।
ভোকাল:প্রবর রিপন।
তোমায় যতটা জানি,
তুমি জলে আগুন জ্বালো!
বৃস্টি খোঁজোনি তুমি,
তাই বৃস্টি তোমায় খোঁজে!
প্রতিশোধ নেবে বলে,
অভিমানে পুড়ছে নদী!
চলনা,একটু কাঁদি....চলনা একটু কাঁদি....চলনা একটু কাঁদি ।।
জলের ভাজে জ্বলছে আগুন,
অন্য গ্রহে পালায় ফাগুন,
অন্য কোথাও বইছে বাতাস।
চলনা,একটু কাঁদি...চলনা একটু কাঁদি।
তোমায় যতটা জানি,
তুমি জলে আগুন জ্বালো!
অন্ধ হয়েছ বলে
কাব্যেরা বলেনি কথা!
রুপকথা বলবে বলে,
উৎসাহে ভাসছে নদী!
চলনা,পালিয়ে বাঁচি...চলনা পালিয়ে বাঁচি...চলনা পালিয়ে বাঁচি ।।
জলের ভাজে জ্বলছে আগুন,
অন্য গ্রহে পালায় ফাগুন,
অন্য কোথাও বইছে বাতাস।
চলনা,পালিয়ে বাঁচি...চলনা পালিয়ে বাঁচি।
অতিথি শিল্পী:
স্যাক্সোফোন:এ্যান্ড্রু মরিস।
বেস গিটার:শান্ত
পারকাশন ও অর্গান ও মিক্সিং:জুয়েল
এখান থেকে ডাউনলোড করুন
মনোসরণি দুইজনের ব্যান্ড।আমি(মুয়ীয মাহফুজ) ও প্রবর রিপনের ব্যান্ড।মনোসরণীর সমস্ত গানই এ দুজনের কথা সুর ও কম্পোজিশন নির্ভর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

