![]() | আর এস এস ফিড |
পোস্ট আর্কাইভ
- নভেম্বর,২০০৯(২)
- অক্টোবর,২০০৯(১)
- আগস্ট,২০০৯(৩)
- জুলাই,২০০৯(৩)
- জুন,২০০৯(৩)
- মে,২০০৯(২)
- এপ্রিল,২০০৯(৩)
- মার্চ,২০০৯(২)
- ফেব্রুয়ারী,২০০৯(২)
- জানুয়ারী,২০০৯(১)
- ডিসেম্বর,২০০৮(৩)
- নভেম্বর,২০০৮(২)
- অক্টোবর,২০০৮(৯)
- সেপ্টেম্বর,২০০৮(৩)
- আগস্ট,২০০৮(৩)
- জুলাই,২০০৮(৪)
- জুন,২০০৮(৬)
- মে,২০০৮(৪)
- এপ্রিল,২০০৮(৯)
- মার্চ,২০০৮(৭)
- ফেব্রুয়ারী,২০০৮(৭)
- জানুয়ারী,২০০৮(২০)
- ডিসেম্বর,২০০৭(২২)
- নভেম্বর,২০০৭(৯)
আমার প্রিয় পোস্ট
- পল সেজাঁ - মাহবুব রশিদ
- দ্য সিকার । The Seeker :: প্রিয় কিছু গানের ভিতরে প্রবেশের চেষ্টা। - শূন্য আরণ্যক
- ২০০৯ এর সুরগুলোঃ এলবাম কালেকশন ০১ (মেটাল ও রক) - প্রিয়তমেষু
- রাগ শিবরঞ্জনী - সজল শর্মা
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- আর্টস (http://arts.bdnews24.com) -এর দু বছর । কিছু বাছাই লেখা - ব্রাত্য রাইসু
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- আধুনিক ও উত্তরাধুনিক : সলিমুল্লাহ খান - জ্ঞানদাস
- নিজেই বানান ফেসবুক অ্যাপ্লিকেশন - 'লেনিন'
- বিজয় থেকে বাঁচান ৪,০০০+ কিলোবাইট !! (বিজয়ের সকল সুবিধা অক্ষুন্ন সত্তেও) - এস.কে.ফয়সাল আলম
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- ব্লগের ESET NOD32 Antivirus ও ESET Smart Security ব্যবহারকারীদের উদ্দেশ্যে....... - নাফিস ইফতেখার
- বাংলাদেশে একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার না হওয়ার অন্যতম কারণ: ওয়াহাবী কানেকশন। - ইমন জুবায়ের
- মুভি ডাউনলোড করুন ইচ্ছেমতো - ৬০০ মুভির লিস্ট - মিডিয়াফায়ার - মইন
- ফিল্মমেকার জ্যঁ রেনোয়ার সাক্ষাৎকার ঃ মানুষের প্রতি শ্রদ্ধাবোধ পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় - রুদ্র আরিফ
- ব্যাপক মেটাল ক্লাসিফিকেশন আর তদ অনুযায়ী ডাউনলোড লিংক- রোজার মধ্যে মেটালগানের বস হইয়া যান সবাই-২! - উদাসী স্বপ্ন
- ঘুম - মাঠশালা
- হিমঘরে ধূসর কিশোর - হাসান মাহবুব
- সীড ব্যারেটঃ শাইন অন! - ছন্নছাড়ার পেন্সিল
- বিবৃতি তানভীর-এর কবিতা - মাঠশালা
ডেইলী স্টারেপ্রকাশিত এক রাজাকারের আইডি কার্ড দেখে আমার কিছু অনুভূতি
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২১ |
সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো প্রত্যক্ষ্য অভিজ্ঞতা নাই।যা আছে তা সম্পূর্ণ কিছু ফিল্ম,বই,ডকুমেন্টারী,ইতিহাসে সীমাবদ্ধ।আমি জানি আমি আসলে সঠিক পরিমানে দেশপ্রেমিকও হইতে পারি নাই,আমার স্বীকার করতে দোষ নাই যে আমাদের রাজনীতির লোকজন এই সমাজের প্রতি আমাকে বিষিয়ে তুলেছে।আমি ব্যাক্তি বিচ্ছিন্নতার ফাঁদে পড়ে অস্তিত্বের স্বাধীনতার মধুরতম কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়ি।
মুক্তিযুদ্ধ মানেই আমার কাছে আমার অনাগত অস্তিত্বের পূর্বের কিছু বিস্ফোরণ,ধোঁয়াওঠা ছাপড়া ঘর,গুলিতে ছিদ্র হয়ে যাওয়া ভাতের ডেকচি,স্বাধীনতা পরবর্তী নৈরাজ্য এসে আমাকে আরো অস্থির করে তোলে।ভেংগে পড়া সমাজের জন্য আমার দায়বোধ হয়,আমি কিছু করতে গিয়ে ব্যার্থ হই,আমাকে একঘরে করে রাখা হয়।আমি আবার হাল ছেড়ে দেই।শুধু ভেতরে ভেতরে একটা শৈত্যপ্রদাহ ঘটে যেতে থাকে।আমি আর কিছুতেই নড়ে উঠতে পারি না।
কিছুদিন আগে ব্লগার নাজিমউদ্দীনের পুরণো লেখা পড়তে পড়তে হঠাৎ এ ছবিটি চোখে পড়ে।একটা নির্লিপ্ত প্রাতিস্ঠানিক ছবি,অথচ কতটা ঋণাত্নক ইতিহাস তা বহন করে!আমার কারো কাছে কোনো বিষাদ,কিংবা রাগত বাসনাও এখন আর হয়না,কোনো অনুভূতিহীন তবে কন্টকময় প্রাচীরে ঘিরে আমি আমার পোষা কুকুরটিকে নিয়ে বসে থাকি তারকোভস্কির "নস্টালজিয়া"র শেষ দৃশ্যটির মতো করে...
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
একলা একজন বলেছেন:
+++
রাজাকার খেছন আম্মাদ রাই আইডি ফেলে দিয়ে বেঁচে আছে ,তাদের সামনেই অকুতোভয় সংগ্রামীদের পরিচয়কেই আমরা সংকটবিদ্ধ করে ফেলি । হিসাব আর এলোমেলো ভাবনায় খেই হারিয়ে ফেলি
আদৌ হবে কি?
ঋদয়জাত অনুভূতিতে
আমার কবর খুড়ে বের করে আনি
আমিই আমাকে...
এখানে আসতে হলে কেবল
অক্সিজেন দরকার,
আর আমাদের দেব-দেবীরা
কার্বনথলে হাতে নিয়ে বসে আছে...
দুয়ারে
ইতিহাসের নারকীয় হাঁসি নিয়ে বেঁচে থাকা দায়!
মঙ্গলার্থে...
নূহান বলেছেন:
+++
বিষাক্ত মানুষ বলেছেন:
+++++
রাগিব বলেছেন:
হোসেন আহমেদ কিন্তু চুনোপুটি। টাকার লোভেও হয়তো রাজাকার বাহিনীতে যোগ দিয়ে থাকতে পারে। আমি বরং বোঝার চেষ্টা করছি, আইডি কার্ডে "অনুমোদন দাতা", মানে সাক্ষর দিয়েছে, সেটা কে ... ঐ সব পালের গোদাকে বের করতে হবে।আর মুজা মিঞার কার্ডটা বের করা গেলে ভালো হতো আরো।
নিবিড় বলেছেন:
এই কার্ডটার ছবিটা ফটোকপি করা হোক এবং ঐ ফটোর প্রিন্ট দিয়ে টয়লেট পেপার বানায়া সারা দেশে সাপলাই দেয়া হোক
যুক্তিবাদি বলেছেন:
সত্য ইতিহাস জানা সবার দায়িত্ব। আর কত কাল গন্ডমূর্খের মত শেখানো বুলি আওড়াবে এদেশের বিবেকহীন মানুষ?? সত্য ইতিহাস পড়ুন এইখানে।
শুনেন,যুদ্ধটাকে শুধু ধর্মীয় ক্যাচাল ভাবলে ভুল করছেন,রাজাকারদের পক্ষপাতিত্ব করা কোনো অন্ধ মুসলমানেরও কাজ নয়।তারা যাদের মেরেছিলো তারাও মুসলিম ছিলো।এক্ষেত্রে শোষক ও অত্যচারীদের কথা এসব কয়েকটা ফালতু এবং ধর্মান্ধ মিথ্যাচারের মাধমে বাঙালীদের বোঝাতে পারবেন বলে বিশ্বাস হয়না।"গন্ডমূর্খের মতো "কথাটি আপনার মতো বিভ্রান্তদের ক্ষেত্রে ব্যাবহার করলেই ভালো হবে।
ভালো কথা,আপনি আপনার ধর্মকর্ম নিয়ে থাকলেই ভালো হবে,এসব কুজ্ঞান ও উস্কানিমূলক বক্তব্য অন্যদেরকে না দেয়া আপনার জন্যই ভালো হবে।
ভালো থাকুন।
ধীবর বলেছেন:
যুক্তিবাদিকে বলছিআমরা ইতিহাসকে ভুলে গেছি সত্যিই, ক্ষমাঘেন্নাও করে দিয়েছি এটাও সত্যি, কিন্তু আপনার লিংকে গিয়ে যা দেখলাম, সেটি রীতিমত অবিশ্বাস্য। এখনো বাংলাদেশের অনেক মানুষের কাছেই, ৭১ এর সেই স্মৃতি অটুট রয়েছে। গণহত্যা, ধর্ষন এ গুলো কোন ইসলামকে বাচানোর জন্য বলতে পারেন কি? নারী ললুপ ইয়াহিয়া আর সিন্ধের কসাই ভুট্টো যদি আপনার চোখে ইসলামের ধারক হয়, তবে বলবো, আপনি ইসলামের কিছুই বোঝেন না, বা শেখেননি। দয়া করে এ ধরনের লিংক পোস্ট করে পাপের বোঝা বাড়াবেন না। আমার রাগটা অতি কষ্টে সংবরন করলাম।
আর মুজা মিঞার কার্ডটা বের করা গেলে ভালো হতো আরো।
মাঠশালা বলেছেন:
যুক্তিবাদির মন্তব্যে "ভেতরে ভেতরে একটা শৈত্যপ্রদাহ ঘটে যেতে থাকে"।
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন:
যুদ্ধাপরাধীদের বিচার কাজ অতি দ্রুত শেষ করে তথাকথিত গনতন্ত্র কিছুদিনের জন্য স্থগিত করে সামনের দিকে যাত্রা করা উচিত। হয়ত যুদ্ধাপরাধীদের বিচার না করার কারনেই সেসময় এর অত্যাচারিত আত্মাদের দীর্ঘশ্বাস এর কারনেই আজ ও আমরা খালি পিছাচ্ছি।হয়ত আওয়ামী লীগ, বিএনপি, জাপা, ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসলে এসমস্ত মানবতাবিরোধীদের বিচার হবে। সে যে দলেই থাকুক না কেন !
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















আপনার মন্তব্য লিখতে লগইন করুন ।