somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যৌথপ্রয়াস(অভিজিৎ দাস ও মুয়ীয মাহফুজ বিরচিত)

০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে পাখি অচিন হয়ে থেকে গেল দেহের খাঁচায় অন্তরীন
শুভ্রতর ডানা নিয়ে উড়ে যেতে বলো তাকে শান্তির স্ব-পথে
গতকাল যার চোখে সুপেয় অমৃত দেখে ঠোঁট নেড়েছিলে
আজ রাতে তার মুখ বিষাদে আবৃত হয়ে কাঁপায় তোমাকে

তুমি মানে আমাদের সে,তিনি বা তাহারা ক‌‌'জন
নিজ আয়ুরেখা নিয়ে বক্রতর বৃত্তের গোলক
জ্যামিতি না জেনে শুধু কেন্দ্রভূক বিন্দু গেঁথে রাখে
হৃদয়ে অমেয় ব্যাধি প্লাবনে যাপিত এই শোক!

যে পাতক অতি পরিচিত রুপ দেখিয়ে হয়ে গ্যালো বিমুর্তাক্ষর ছন্দে
শুভ্রভাব তার তবে তাপিত রুপ দেখে অন্ধের রঙে,বিজন!
অবিকল যন্ত্রের রুপে তবে তার দৈহিক রুপে কিংবা চোখে
নির্ভরতা অনুভব হয় কিন্তু অবশেষে রয়ে গ্যাছে পলায়ন!

"তথৈবচ" বলে বলে আরো কিছু দিন কাল কেটে যাক,
ওপারের সবুজ বলান্চলে বৃক্ষপতনের ডাক শোনা যাক।
মৃগনাভি তার ব্যাক্তিগত গন্ধে যে দিন কাটাচ্ছে তা ভালো কি মন্দে,
এইকথা কোনো এক উন্মাদ তার নিজ মনে কিন্তু জোর উচ্চারণে
তোমার কানে কানে এসে বলে যাক,
রক্তঋণ কিছুটা পূরণ হবে,কেউ জানবে বা কে খুণী এমন ভীষণ রণে।


তোমার অন্ধত্ব নিয়ে অরণ্য ঝড়ের খুব প্রিয় হলে বুঝি
দিব্যদৃস্টিরেখা ধরে খুঁজেছ সরল কোনো পথ!
এই বেলা আমি হতে আমার দূরত্বে তাই খুঁজি
মূর্তমান বাস্তবের অলীক বিমূর্ত অবয়ব

সেই ঘোর কেটে যাবে নাকি কাটবে নিজেই ঘোর
অপরের মলিনতা স্বরুপে ধারণ করে সুঘণ নিভৃতে
যেই ঘরে বসতি গড়েছ,নিজেই সেজেছ চোর!
যতটা আসক্তি নিয়ে ফিরে গেছো কামার্ত আবেশে।

তরিতাবেশ ঘিরে ধরে আততায়ীর আশীর্বাদ বা নির্দেশে
আততায়ীরা অতি পরিচিতই হয়,প্রাক্তন শুভাকাংখীর বেশে
তবুও আমাদের এই সুপরিচিতির অন্তরালের যে ঘোর
তা যেন আমারই দর্পনের প্রতিরুপ যা দেখে চলছি প্রতি প্রভাতে।

না চাইলেও হরিদ্রার হলুদে রুপায়িত হবার ঘটনাও ঘটে
আমাদের ঘোর যায় কেটে,গিলোটিনে কাটা পড়ে বোধ
শোক হয় না কোনো তবুও নির্বোধ কিছু অনূভূতিও চলে বটে,
মংগলের ক্যামোফ্লেজে সৈনিকের হয়ে জীবন কিছুটা করে শোধ।



ইটালিক করা পংক্তিগুলো মুয়ীয মাহফুজ এবং সাধারণ ফন্টে লেখা অংশগুলো অভিজিৎ দাস কতৃক বিরচিত :)
একরকম অঘোষিতভাবেই আমি আর অভিজিৎ হঠাৎ কাব্যবাণে বিদ্ধ হতে হতে অনুভব করলাম যে আমাদের দুজনারই কবিতা লিখা উচিত।তো আমরা দুজন মিলেই একটা কবিতা লিখলাম।যৌথকবিতার বিষয়টা একেবারে অপ্রচলিত এবং সংশয়েরও বটে,তাই তা চোখেও পড়েনা তেমন।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ
ইহা একটি প্রয়াসমাত্র।অধিক যৌথকবিতা রচনা করিতে থাকিলে ব্যাক্তিক কবিসত্তার তরে ক্ষতিকর হইলেও হইতে পারে।এ বিষয়ে কোনোই গবেষণা হয়নাই বলিয়া নিশ্চিত করিয়া কিছু বলিতে পারিলাম না। : :)
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১৮
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×