অনেকটা যেন হাড় আর মাংসের সম্পর্কগাঁথা।
তবুও নীরব থেকে যখনই উচ্চারণ করি চিন্তার ভাষায়,
উচ্চারণ গুলো কেন যেন চীৎকার হয়ে যায়।নৈশব্দের আবছায়ায়।
নকশীকাথার মত উর্ণজাল বুনে চলি,
উচ্চারণমাত্র যা অর্থহীন হয়ে যায়!
মুক্তির চাইতে আপাত বক্তব্য নেই কোনো,
অথচ,কোনো দায়িত্বযুক্ত তত্বের মাঝে,কবিতায়-বাড়ে দায়।
অতি প্রাচীন যেন-পুরাতন।
প্রাগৈতিহাসিক প্রাণীদেরদের ঘুমের মতো করে,
পৃথিবীর রোদে জল বয়ে গেলে,
পাঁচিলের শ্যাওলায় কাব্য ঘোরাফেরা করে...
এমন সময়ে একটি অকেজো মিসাইলে বসে বলে শিশু আফগান:
পৃথিবীর চোখে হিংস্র আমি-তুমি তো হে এমন নও!
তবে তুমি ভাবনার তীরন্দাজ হও।
আমি ভাবি নির্ভাবনায়।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৮:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



