আমার প্রিয় পোস্ট

পচা কথা বলি। আবালেরা অফ যাও।

মস্তইয়ে!

১০ ই জুন, ২০০৬ দুপুর ১২:৫০

শেয়ার করুন:                   Facebook


এ এক ভীষণ জন্তু, জবরখাকির মাসতুতো
বোন হয়। কারণে ও অকারণে মেরে বসে গুঁতো।
মস্তকে ভীষণ পট্টি, পকেটে পুস্তক গাদাগাদা
কণ্ঠে বিকট গান, বাদ্যহীন সারেগামাপাধা।
কাঙাবনে বাস তার, বাঙাবনে ছিলো কিছুদিন
মন তার তবু যেন পড়ে থাকে পাকাবনে লীন।
শান্তপ্রাণী সেজে থাকে, তৃণ ফেলে মাংসে জিহবা দড়
তবুও চোয়ালে ফোটে শান্তির বোলচাল বড়বড়।
ঘোরে দুই পায়ে ক্ষুর আর দুই পায়ে থাবা নিয়ে।
সে যে মস্তইয়ে!

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে ।

 

  • ২২ টি মন্তব্য
  • ৫৫০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১০ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৬:০৬
comment by: হযবরল বলেছেন: মুখার আবিষ্কার করিল সদ্য
মস্তইয়ের পদ্য।
২. ১০ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৬:০৬
comment by: অতিথি বলেছেন: ট্যাঁশগরু, কুমড়োপটাশ, ছাগুরাম প্রভৃতির পর বাংলা সাহিত্যের দোরগোড়ায় আবিভর্ূত হলো মস্তইয়ে! এ জন্তুকে নিয়ে আপনারাও লিখতে পারেন দু'চার ছত্র। বাধা নাই।
৩. ১০ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৬:০৬
comment by: হযবরল বলেছেন: কই ছিলেন আপনি গতকাল , ফাটাফাটি দেখছেন ।
৪. ১০ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬
comment by: কনফুসিয়াস বলেছেন: কই ছিলেন ? আপনারে মিস করতেছিলাম।
৫. ১০ ই জুন, ২০০৬ রাত ৮:০৬
comment by: অতিথি বলেছেন: নতুন বলে মনে হচ্ছে এবং এজন্যই ভালো লাগছে। অভিনব কিনা এই সিদ্ধান্তে এখনো পৌছুতে পারছিনা। সিদ্ধান্তে পৌছানোর কোন আবশ্যক তাড়ার দেখছিনা।
৬. ১০ ই জুন, ২০০৬ রাত ৮:০৬
comment by: হিমু বলেছেন: মস্তব্রাভো!
৭. ১০ ই জুন, ২০০৬ রাত ৮:০৬
comment by: মাশীদ বলেছেন: Somewherein...চিড়িয়াখানা
তিনটা পশুর হঠাৎ হানা
দুইটা পুরুষ - ছাগু, ওয়া আর
মস্তইয়ে নাম মেয়েটার
ওদের মনে খুব আছে মিল
পবিত্র খুব, ভীষণ যে শ্লীল
সমস্যাটা অন্যখানে
প্রেম যখনই ঢুকল প্রাণে
ওয়া ও ছাগু করবে বিয়ে
পাত্রী একা মস্তইয়ে
ত্রিভুজ প্রেমের শেষ কে জানে
Somewhereinblogস্তানে!


৮. ১০ ই জুন, ২০০৬ রাত ১১:০৬
comment by: অতিথি বলেছেন: শমিতদাদার কাছে আরজ গুজারঃ

শমিদ্দা শমিদ্দা আমার এই ছাগুরাম আর মস্তইয়ে চরিত্র দু'টির ছবি এঁকে দাও না গো!

জানোই তো ছাগুরামের তিনটি হাত (মতান্তরে তিনটি পা), মাথায় মস্ত দুটি শিং, রামছাগুলে দাড়ি, চোখে চশমা, পেছনে এক গোছা ছাগুলে লেজ। আর মস্তইয়ের বর্ণনা তো দিলুম। এবার এঁকে দাও না গো দাদাটু।
৯. ১০ ই জুন, ২০০৬ রাত ১১:০৬
comment by: অতিথি বলেছেন: অশ্লিল...অশ্লিল....
১০. ১১ ই জুন, ২০০৬ রাত ১:০৬
comment by: উৎস বলেছেন: দুর্দান্ত হয়েছে মুখফোড়!
১১. ১১ ই জুন, ২০০৬ রাত ১:০৬
comment by: অতিথি বলেছেন: মুখা আর ধরে রাখতে পারলাম মস্তইয়ের আত্মকথন নিয়া হাজির হইলাম ময়দানে

শোন ফজলে এলাহী কান্ড
ত্রিভূজের গায়ে বোঁটকা গন্ধ
হয় নাই তার মুষ্কছেদন
মস্তইয়ের আত্মকথন
ভজি এ অধম
শোনো জনগন....

লিখেছেন দাদা গোলাম আজম
বাংলাদেশের জন্ম কথন
সেই ইতিহাস পড়ে পড়ে আমি
হয়ে যে গেলাম মস্তজ্ঞানী
সব বিষয়েই মতস্পষ্টতা
ইসলামী মদে বৃথা মগ্নতা

বৈশ্বায়ন হবে ধাঁচ খেলাফতি
তাবিজে কবচে মহা করেমতি

বাপের ভুঁয়েতে সত্যই কি
কোনোদিন কোনো যুদ্ধ হয়েছিলো
আসলে তো কিছু দুষ্কৃতিকারী
ইসলামি দেশের 12টা বাজালো
সেই দুখ ভুলি পড়ি ইতিহাস
নিজামির লেখা এহেন পরিহাস

রক্তের স্রাব ফেলে দেওয়া রীতি
তবু তাকে নিয়ে মস্ত পীড়িতি
দেখা যায় , দেখি এই ব্লগভুমে
ছাগলের দল বিকৃত প্রেমে।

১২. ১১ ই জুন, ২০০৬ ভোর ৬:০৬
comment by: হযবরল বলেছেন: সরি মুখা রাসেল(....) এর টা ভাল হইছে বে শী।
১৩. ১১ ই জুন, ২০০৬ সকাল ৭:০৬
comment by: অতিথি বলেছেন: না হয ব র ল ....বলতে পারেন একটা ঝাল আর একটায় মরিচ বেশী
১৪. ১১ ই জুন, ২০০৬ সকাল ৮:০৬
comment by: অতিথি বলেছেন: যাদের যেটার অভাব। কেউ কেউ আবর্জনা হাতে নিয়ে ঘুরে বেড়ায়, কি আর করা.....
১৫. ১১ ই জুন, ২০০৬ সকাল ৯:০৬
comment by: অতিথি বলেছেন: জয় দা কি কইলেন বুঝলাম না ।
১৬. ১২ ই জুন, ২০০৬ রাত ১:০৬
comment by: অতিথি বলেছেন: মেহেরবানি।
১৭. ১২ ই জুন, ২০০৬ রাত ১০:০৬
comment by: অতিথি বলেছেন: আমি দুই দুই খান এটম বোম ফুটাইলাম পেটে, মাগার কবিতা তো বাইর হয়না। কী লিখি... কী লিখি!
১৮. ২০ শে জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬
comment by: অতিথি বলেছেন: নিমাই না একাই টান...পুরাটা তোর
১৯. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:৩০
comment by: অতিথি বলেছেন: সাধু আমারে দিবি না ?
২০. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১১:৪১
comment by: অতিথি বলেছেন: হুম
২১. ২৫ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৮
comment by: রাশেদ বলেছেন: হুমম...
২২. ২৫ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩২
comment by: লাল মিয়া বলেছেন: হুমমমম

 



 


তোমরা শুধায়েছিলে মোরে ডাকি
পরিচয় কোনো আছে নাকি,
যাবে কোনখানে।
আমি শুধু বলেছি, কে জানে।
...
সেই গান শুনি
কুসুমিত তরুতলে তরুণতরুণী...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২১৫২১