হাউ টু স্যালুট ইউ, সোলজার?
২৫ শে জুন, ২০০৬ সকাল ৭:১৭
শ-এর দ্য ম্যান অফ ডেস্টিনিতে গুপ্তচর মহিলাটি হঠাৎ নেপোলিয়নকে জিজ্ঞেস করে, ওহ! আর ইউ আ কাওয়ার্ড? নেপোলিয়ন হাঁটুতে চাপড় মেরে হেসে ওঠে, দ্যাট ইজ দ্য ওয়ান কোয়েশ্চন ইউ মাস্ট নেভার অ্যাস্ক আ সোলজার। দ্য সার্জেন্ট অ্যাস্কস আফটার আ রিক্রিউটস হাইট, হিজ এইজ, হিজ উইন্ড, হিজ লিম্বস, বাট নেভার আফটার হিজ কারেজ।
মাঝে মাঝে বাথরুমে মুখ ধুতে গিয়ে আয়নায় নিজেকে দেখি। মাঝে মাঝে এ প্রশ্ন করি নিজেকেও, আর ইউ আ কাওয়ার্ড? কাপুরুষ নাকি তুমি, মুখফোড়? নেপোলিয়নের কথা মনে পড়ে যায়।
যোদ্ধা নই, আবার আমরা সবাই যোদ্ধা। বারবার যুদ্ধের ফেরে পড়ে যাই। অ্যাড হক সোলজার আমরা সবাই। তাই আর জিজ্ঞেস করি না নিজেকে, আমি কাপুরুষ কি না।
মতিউর রহমান, আপনার দেহাবশেষ যেখানেই সমাহিত হোক, আপনার সাহস সঞ্চারিত আমাদের সবার ভেতরেই। কিন্তু প্রশ্নবিদ্ধ মন শিরোনামটিকেই নিবেদন করলো আপনার প্রতি।
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
এটা একটা দৃষ্টান্ত। দেশকে কতটুকু ভালবাসে ক্ষমতাসীনরা তা হাতে নাতে প্রমানিত হয়ে গেছে।
অতিথি বলেছেন:
... ডোন্ট নো দ্যা ওয়ে টু পে হোমেজ টু ইউ, আওয়ার ন্যাশনাল হিরো!
অতিথি বলেছেন:
যদি নূ্যণতম ফিলিং থাকতো তবে সরকার একটা চমৎকার জাগায় তাকে সমাহিত করতো!
অতিথি বলেছেন:
ভাষারও সীমাবদ্ধতা থাকে-
নাহিদ বলেছেন:
তো আপনি কি করে জানলেন যে, তার গ্রামের লোকজন জানে না?
শুভ বলেছেন:
এনিওয়ে, যে ভাবেই হোক দেশের ছেলে দেশে ফিরেছে এটাই আমাদের আনন্দ। সবচেয়ে মজার ঘটনা হলো, মতিউরের নিজ গ্রামের লোকজনরা জানে না তাদের গ্রামের ছেলে ফিরে আসছে!!!
অতিথি বলেছেন:
ধন্যবাদ সবাইকে।
সুমন চৌধুরী বলেছেন:
মুখফোড়, পিলিজ খাম্ব্যাক!
হেজাব বলেছেন:
মুখফোড়, পিলিজ খাম্ব্যাক!
স্বপ্নকথক বলেছেন:
মুখফোড়, পিলিজ খাম্ব্যাক!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















