somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদমচরিত 008

৩০ শে সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আদমের হঠাৎ ঘুম ভেঙে গেলো গরমে। গায়ে জবজব ঘাম। পাশের খাটে শুয়ে ঈভ। বেলাল্লা বেটি, গায়ে জামাকাপড়ের ঠিকঠাক নাই, নিঃশ্বাসের তালে তালে তার বুক উঠছে নামছে। আদম মুগ্ধ চোখে তাকিয়ে থেকে গুনগুনিয়ে ওঠে, তোমার বুকের ফুলদানিতে ফুল হবো বধূ আমিইইইইইইইই ...

ঈভের ঘুম ভেঙে যায়, সে ধড়ফড়িয়ে উঠে হাত দিয়ে বুক ঢাকে। নিষিদ্ধ ফলের পেছনে ঘুরে ঘুরে আদমের অবস্থা কাহিল, ফল চেখে না দেখলেও শুঁকে সে দেখেছে বিস্তর। ঘ্রাণম অর্ধভোজনম, তাই আদ্ধেকটা আছর পড়েছে আদমের ওপর। আজকাল সে নানা বাজে ইঙ্গিত করে, ফুলটুল এনে দিয়ে ঈভের গায়ে আনমনে হাত দিতে চায় ... অবস্থা খারাপ।

ঈভ খ্যাঁক করে ওঠে, "ঘুমাও না ক্যান?"

আদমের মেজাজ খারাপ হয়ে যায়। সে দাঁত পিষে বলে, "ঘুমাই ক্যামনে? কারেন্ট নাই!"

ঈভ তাকিয়ে দেখে, আসলেই, ভ্যাপসা গরম। ফ্যান নাই। স্বর্গে কয়েকদিন ধরেই ঘন ঘন লোডশেডিং চলছে। র্

আদম রাগে গরগর করতে থাকে, তারপর খাটের নিচ থেকে একটা বেঁটে লাঠি নিয়ে বাইরে বেরোয়।


পরদিন দৈনিক স্বর্গবার্তায় বিরাট বড় হেডলাইন ছাপা হয়: আদমজীর লঙ্কাকান্ড! ছবিতে দেখা যায়, উন্মত্ত আদম লাঠি দিয়ে পিটিয়ে গাছপালা লতাপাতা স্বর্গদূত ফুলবাগান সব তছনছ করছে। ইনসেটে আহত গুটি কতক প্রহরী স্বর্গদূতের পট্টিবন্দী মস্তকের ছবি। তাদের চেহারা বিষণ্ন।

ঈশ্বর আদমকে ডেকে পাঠান। আদম গোমরা মুখে গিয়ে দরবারে হাজির হয়।

ঈশ্বর গম্ভীর মুখে বলেন, "আদম, তুমি যে পাপ করেছো, তার শাস্তি কী, তা জানো?"

আদম ডুকরে উঠে বলে, "খালি শাস্তির ভয় দ্যাখান! আর ঐদিকে যে রাত্রে কারেন্ট থাকে না, ঘুমাতে পারি না ... সেটার কী হবে?"

ঈশ্বর বিরক্ত হয়ে বলেন, "আশ্চর্য কথা! একটু খোলা বাতাসে বেরিয়ে হেঁটে চলে আসবে। এখন স্বর্গে শরৎকাল, মৃদুমন্দ বাতাস চালায়, তার ওপর আকাশে কত বড় চাঁদ, অতি বড় পাষন্ডও এই পরিবেশে রসগ্রস্ত হয়, আর তুমি কি না দাঙ্গা ফ্যাসাদ করলে? স্বর্গের শান্তিশৃঙ্খলাউন্নয়নের কথা ভাবলে না? এসব নাশকতামূলককাজ করলে চলবে?"

আদম ক্ষেপে গিয়ে বললো, "রসগ্রস্ত হয়ে লাভ কী? ঈভের কাছে গেলেই সে আমাকে ধাক্কা দেয়, ঐদিন নেংটুতে হাঁটু দিয়ে গুঁতা দিছে, ব্যথা পাইছি ... ই ই ই ...।" আদম কেঁদে ফেলে।

ঈশ্বর একটু বিব্রত হন। কিন্তু তবুও কঠোর মুখে বলেন, "আমি লক্ষ করেছি, তুমি খালি দাঙ্গাহাঙ্গামার দিকে যাও। আইনের শাসনের প্রতি তোমার কোন শ্রদ্ধা নাই। এরপর যদি এমন করো তাহলে কিন্তু খুব কড়া স্বর্গদূতের হাতে তোমাকে সমর্পণ করা হবে। কোহিনূর স্বর্গদূত নূরের তৈরি হলেও তার হাতের মার বড় কড়া ... তখন চিকিৎসার জন্য স্বর্গের বাইরেও যেতে হতে পারে ... হুঁশিয়ার!"

আদম খুব ক্ষেপে যায়, বলে, "খালি স্বর্গ থেকে বাইর করার হুমকি দ্যান ক্যান, হুমকি দ্যান ক্যান? এইরকম করলে কিন্তু আমি নিজেই বালবাচ্চা নিয়া যামুগা, হ! থাকুম না স্বর্গে। স্বর্গের মায়রে বাপ। আমি দুনিয়াতে যামুগা ঈভরে লইয়া।"

ঈশ্বর বড় বিচলিত হয়ে যান।

আদম বকে যায়, "হ, পদত্যাগ করুম। সবাইরে গিয়া কমু, আপনে খালি পার্শিয়ালিটি করেন। দুনর্ীতি করেন। তখন বুইঝেন।"

এই বলে সে দুপদাপ পা ফেলে বেরিয়ে যায়।

ঈশ্বর চিন্তিত হয়ে পড়েন। তারপর খানিক ভেবে তাঁর লিপিকার স্বর্গদূতকে বলেন, "পবিত্র মহাগ্রন্থে আদমের শ্লোকগুলোতে একটু পরিবর্তন হবে। লেখো এইভাবে ...

নিষিদ্ধ ফলের তরে জিভে তার লালা ঝরে
চুরি করি খাইয়া আদম
বমাল পড়িলো ধরা শাস্তি হইলো কড়া
যাবজ্জীবন ও সশ্রম
কারাদন্ড দুনিয়াতে ঈভও গেলো তার সাথে
তার পাপও ছিলো না তো কম
সে-ই গিয়া সাধি সাধি করাইলো পাপ আদি
দুইজনে গিলিলো গন্ধম।

আদমকে নিষিদ্ধ ফল ভক্ষণের অপরাধে পৃথিবীতে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেয়া হয়েছিলো। ওকে?"

লিপিকার স্বর্গদূত একটু ভ্যাবাচ্যাকা খেয়ে বললো, "বস, মিথ্যা কথা লিখবো?"

ঈশ্বর মহা ক্ষেপে গেলেন। বললেন, "মিথ্যা হবে কেন, এমনটাই ঘটবে! আদম যদি পদত্যাগ করে, আমার মান সম্মান কিছু থাকবে? ওকে আমি স্বর্গ থেকে ... অব্যাহতি দেবো!"


বি.দ্র. আনোয়ার তালুকদারের পদচু্যতি, যেটাকে উনি পদত্যাগ আর প্রধানমন্ত্রীর অফিস অব্যাহতি বলছে, তার সাথে এর কোন সম্পর্ক নাই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×