আমার প্রিয় পোস্ট

পচা কথা বলি। আবালেরা অফ যাও।

নতুন প্রতিশব্দ ঃ দফা 03

০২ রা মার্চ, ২০০৬ রাত ৯:৪১

শেয়ারঃ
0 0 0


কিছু কিছু বাক্যাংশকে কি আমরা ছোট করে আনতে পারি না? আরবীর মতো বাংলাতেও যৌগিক ক্রিয়া অনেক, সেগুলোকে একটু ঠেসেঠুসে ছোট করা যায় কি না?

যেমন,
পরলোকন = পরলোক গমন করা।
ধৈর্যন = ধৈর্য ধারণ করা
(লিখতে লিখতে ইনসেমিনেশন-এর একটা প্রতিশব্দ মাথায় আসলো, বীর্যন)
ইত্যাদি, আপনার যোগ করুন না কিছু।


এছাড়াও বেশ কিছু শব্দের মাত্রা বৃদ্ধি করা যেতে পারে উপসর্গের পরিবর্তনের মাধ্যমে।

যেমন,
উদ্্বেষ [উৎ + দ্্বেষ] = তীব্র বিদ্্বেষ, যা অন্তর্গত রক্তে ক্রীড়া করে, ইঞ্জিরিতে যাকে বলে অ্যাবহর, অ্যাবোমিনেট। হাসিনা ও খালেদার মধ্যে প্রচন্ড এক উদ্্বেষ কাজ করে।

অতিমর্শ = কোন কাজে কাউকে তীব্রভাবে উৎসাহিত করার জন্যে দেয়া পরামর্শ। পাগলকে সাঁকো না নাড়ানোর অতিমর্শ দেয়া।

অপচালনা = ভুল পথে পরিচালনা। নৌপরিবহন মন্ত্রণালয়টি বর্তমানে যোগ্য লোকের হাতে অপচালিত।

উৎরঞ্জন = ইংরেজিতে অতিরঞ্জনের মাত্রা বোঝানোর জন্য দুটি শব্দ রয়েছে। এগজাযারেট হচ্ছে সহনীয় মাত্রায় অতিরঞ্জন, আর সে মাত্রা ছাড়িয়ে গেলে হাইপারবোল বা উৎরঞ্জন।

আরো কিছু শব্দ আপনাদের পক্ষ থেকে সংযোজিত হবে, এ অত্যাশায় রইলাম। অত্যাশা তো বুঝতেই পারছেন, অতি আশা।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা মার্চ, ২০০৬ বিকাল ৪:০৩
অতিথি বলেছেন: কিছু বললি নাকি বাছা?
২. ০৩ রা মার্চ, ২০০৬ বিকাল ৪:০৩
অতিথি বলেছেন: এক কথায় প্রকাশ বা শব্দ জুড়ে নতুন শব্দ বানানো,
উন্মালাপ-- উন্মাদের মতো প্রলাপ

৩. ০৩ রা মার্চ, ২০০৬ বিকাল ৪:০৩
অতিথি বলেছেন: অত্যাশার মুখে ছাই মাখিয়ে দিলো সব মামুর ব্যাটা!
৪. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২০
রাজসোহান বলেছেন: উরে প্রতিশব্দ রে

পুত্তুম পিলাচ

 

মোট সময় লেগেছে ১.০১৭৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমরা শুধায়েছিলে মোরে ডাকি
পরিচয় কোনো আছে নাকি,
যাবে কোনখানে।
আমি শুধু বলেছি, কে জানে।
...
সেই গান শুনি
কুসুমিত তরুতলে তরুণতরুণী...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ