আমার প্রিয় পোস্ট

পচা কথা বলি। আবালেরা অফ যাও।

নতুন প্রতিশব্দ ঃ দফা 04

০২ রা মার্চ, ২০০৬ রাত ১০:০০

শেয়ারঃ
0 0 0


কিছু ইংরেজি শব্দের মিষ্টি বাংলা প্রতিশব্দ খুঁজছিলাম। কোথায় গেলেন প্রতিশব্দ আন্দোলনের কান্ডারীবৃন্দ?

ফ্লাইট
অ্যাপয়েণ্টমেন্ট
কারিকুলাম ভিটায়ি
ডিজার্ভ (ক্রিয়াপদ হিসেবে)
প্রফিটিয়ার
বেঞ্চমার্ক
অর্গাজম
লোডশেডিং
ক্রসফায়ার

নিবৃত্তিবিমুখ কৌতূহল আমার। আরো কয়েক দফা ছাড়বো সামনে। দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে ...।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা মার্চ, ২০০৬ সকাল ৯:০৩
:) বলেছেন: ফ্লাইট = উড়াল (অভিধান.অর্গ)
এপয়েন্টমেন্ট=সাক্ষাৎসূচি
সি ভি=জীবনীতথ্য (কিন্তু বায়োডেটা আর রেসিউমি কী হবে ?)
প্রফিটিয়ার= মুনাফাখোর/বাজ
বেঞ্চমার্ক= ক্ষমতামান
অর্গাযম= রাগমোচন (অভিধান.অর্গ)/চরমানন্দ/সুখচুঁড়া।
ক্রসফায়ার= গুলিবিনিময়
২. ০৩ রা মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩
অতিথি বলেছেন: ফ্লাইটের একটা প্রতিশব্দ দেখলাম যেন কার ব্লগে, উড্ডাল।
অ্যাপয়েন্টমেন্ট কি সাক্ষাৎসূচী?
সি ভি হতে পারে জীবনালেখ্য।
ডিজার্ভ ক্রিয়াপদ হিসেবে বাংলায় কি নেই?
প্রফিটিয়ারের আরেকটা বাংলা করা যেতে পারে, লাভুক!
লোডশেডিং হতে পারে ভারমোচন, একেবারে আক্ষরিক অনুবাদ :) ...।
আর ক্রসফায়ার গুলিবিনিময় ঠিকই, কিন্তু আরো শ্রুতিমধুর কিছু কি হতে পারে না?
৩. ০৩ রা মার্চ, ২০০৬ বিকাল ৪:০৩
অতিথি বলেছেন: ডিজার্ভ এর কাছাকাছি বাংলা প্রাপ্য
ক্যারিশমার বাংলা কি হবে?
৪. ০৩ রা মার্চ, ২০০৬ বিকাল ৪:০৩
অতিথি বলেছেন: আই ডোন্ট ডিজার্ভ টু বি পেইড সো লো। এইটার বাংলা করেন গো। ডিজার্ভ ক্রিয়াপদে রাখবেন।
৫. ০৩ রা মার্চ, ২০০৬ বিকাল ৪:০৩
:) বলেছেন: এত কম বেতন আমার প্রাপ্য না!
৬. ০৩ রা মার্চ, ২০০৬ বিকাল ৪:০৩
অতিথি বলেছেন: মুনাফাখোড় একটা শব্দ আছে, মনে করিয়ে দেওয়া শুধু।
৭. ০৩ রা মার্চ, ২০০৬ বিকাল ৪:০৩
অতিথি বলেছেন: মুখফোড় একটা উদাহরন দে রে ভাই, ডিজার্ভের ক্রিয়ার্থে ব্যবহারের , বুঝতেছি না, আমার ইংরেজি জ্ঞান আবার তলানির দিকে।
৮. ০৩ রা মার্চ, ২০০৬ বিকাল ৪:০৩
অতিথি বলেছেন: অর্গাজমের বাংলা কি হবে? শীৎকার এর কাব্যিক প্রতিশব্দ হতে পারে মথিত স্বর তবে অর্গাজম...................... রসময় ভায়ার অভিধানে কি নেই এটা?? মনে পড়ছে আছে কিন্তু শোভন বাংলা খুঁজবো?
৯. ০৩ রা মার্চ, ২০০৬ বিকাল ৪:০৩
অতিথি বলেছেন: এল আর বি র একটা গানে অর্গাজমের বাংলা করেছিলো শীর্ষসুখ
১০. ০৩ রা মার্চ, ২০০৬ বিকাল ৪:০৩
অতিথি বলেছেন: ডিজার্ভের ক্রিয়ার্থে প্রতিশব্দ দরকার। মুনাফাখোরের চেয়ে লাভুক ভালো, হে হে হে। ক্যারিশমার বাংলা হতে পারে ক্যারামতি। অর্গাজম রাগমোচন, পুলকশীর্ষ .. ..।
১১. ০৩ রা মার্চ, ২০০৬ বিকাল ৪:০৩
:) বলেছেন: আমি তো বল্লাম চরমানন্দ/সুখচূঁড়া।
১২. ০৩ রা মার্চ, ২০০৬ বিকাল ৫:০৩
অতিথি বলেছেন: আর্থিক বাংলা হবে
এত কম বেতন আমার প্রাপ্য নয়,
হুমম ' প্রাপ্তিকা 'একটা শব্দ হতে পারে।
যেখানে সব পাওয়ার ফর্দ থাকবে।
১৩. ০৩ রা মার্চ, ২০০৬ বিকাল ৫:০৩
অতিথি বলেছেন: স্মাইলি, কইলাম যে ডিজার্ভটারে ক্রিয়াপদে রাখতে। এত কম তনখা আমি "প্রাপি" না, বলা যেতে পারে :) ... হে হে হে, প্রাপন, কী বলেন?
১৪. ০৩ রা মার্চ, ২০০৬ বিকাল ৫:০৩
অতিথি বলেছেন: আর বার্থ সার্টিফিকেটের একটা বাংলা আছে
সুন্দর বাংলা জন্মপত্র, আমিএ কটা কবিতায় ব্যাবহার করেছি, তবে এটা আমার আবিস্কার এমন দাবি করছি না, ঘাটলে দেখা যাবে অনেকেই এ শব্দটা ব্যাবহার করছে।
১৫. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২২
রাজসোহান বলেছেন: ্চরম
পুত্তুম পিলাচ

 

মোট সময় লেগেছে ১.০৮০৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমরা শুধায়েছিলে মোরে ডাকি
পরিচয় কোনো আছে নাকি,
যাবে কোনখানে।
আমি শুধু বলেছি, কে জানে।
...
সেই গান শুনি
কুসুমিত তরুতলে তরুণতরুণী...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ