আমার প্রিয় পোস্ট

পচা কথা বলি। আবালেরা অফ যাও।

নতুন প্রতিশব্দ ঃ দফা 05

০৩ রা মার্চ, ২০০৬ সকাল ১০:৫৩

শেয়ারঃ
0 0 0


বিভিন্ন পোস্টের মন্তব্যে গিয়ে কিছু শব্দ আবিষ্কার করেছি। আমার ধারণা আমি চাকা, আগুন এসবের মতোই গুরুত্বপূর্ণ সব জিনিস আবিষ্কার করছি, কিন্তু দুষ্টু বাঙালি মূল্য দিচ্ছে না। কী আর করা।

এডিট = সংকাটন।
প্যারোডি = ব্যঙ্গিকা।
সীটবেলট = আসনপাশ।
প্লেযিয়ারিজম = পরলেখহরণ।
ক্যারিশমা = ক্যারামতি।

ভালো কথা, আমরা তো শবপূজারী জাতি, মৃত মানুষকে নিয়ে মুখে ফ্যানা তুলি আর জীবিতকে পাত্তা দেই না, আসেন কিছু লামীদামী লুকজনকে বাংলা ভাষার শব্দসংগ্রহে ঠাঁই দেই।

যেমন,
বাবরানো = ক্রমাগত ব্যকরণগত ভুলে ভরা খিচুড়ি ভাষায় কথা বলে যাওয়া। উদাহরণ, আরে আজকালকার পোলাপান খালি বাবরায়।

জলিল দেয়া = ফাঁপা হুমকি প্রদান। উদাহরণ, আরে যা যা, অন্য জায়গায় গিয়ে জলিল দে।

মৌদুদ করা = কোন কাজকে ক্রমাগত পিছানো। উদাহরণ, তোকে এক মাস আগে বললাম আমার মোজাগুলো ধুয়ে দিতে, আর তুই খালি গন্ধের দোহাই দিয়েয় কাজটা মৌদুদ করিস!

নৈজামিকতা = অতীত বর্তমান ভবিষ্যৎ জুড়ে আকাম করে বেড়ানোর পরও নিজেকে ভালো বলে দাবী করার চর্চা। উদাহরণ, তোমার বাড়িতে বুয়া টেকে না কেন আমি জানি, রেখে দাও তোমার নৈজামিকতা!

আকবরণ = গরু মেরে জুতা দান (অশ্লীল একটা সংস্করণ আছে এর, পশ্চাৎ মেরে টিসু্য দান)। উদাহরণ, লঞ্চডুবিতে নিহতে কুদ্দুসের পরিবারকে দেড়শো টাকা ক্ষতিপূরণ দিয়ে আকবৃত করা হয়েছে।

আপনারও কিছু যোগ করেন না।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা মার্চ, ২০০৬ বিকাল ৪:০৩
অতিথি বলেছেন: হা হা হা হা
সাইফুরন-
এরশাদিকা -
সগিরায়ন-
২. ০৩ রা মার্চ, ২০০৬ বিকাল ৫:০৩
অতিথি বলেছেন: ন্যাপতাপনা। সম্পাদনার বদলে ন্যাপতাপনা। সম্পাদক হবে ন্যাপা। সম্পাদিত হবে ন্যাপ্ত। হুম। ভালোই তো শোনায় রে। আরে তোর বেরেনে তো ঘিল্লু আছে রে!
৩. ০৩ রা মার্চ, ২০০৬ বিকাল ৫:০৩
:) বলেছেন: মাগুরা= নির্বাচন ভূন্ডুল করা
ধানজামাতী= আসন বেশী পাবার লক্ষ্যে দূর্বলের শক্তিশালীর সাথে আঁতাত।
শায়খুন= আত্মহত্যার ভুয়া হুমকি দেয়া
৪. ০৩ রা মার্চ, ২০০৬ বিকাল ৫:০৩
অতিথি বলেছেন: অর্থ দিবি না চাচ্চু?

শব্দের বন্দুকে অর্থের ছররা
এইবার মুখে হবে গোলাগুলি কড়ড়া!
৫. ০৩ রা মার্চ, ২০০৬ বিকাল ৫:০৩
:) বলেছেন: প্লেজিয়ারিযম = লেখাচোর (সবসময় পরের লেখা না চুরি করেেলও হয়, নিজের লেখা নকল করেেলও!)
৬. ০৩ রা মার্চ, ২০০৬ বিকাল ৫:০৩
অতিথি বলেছেন: মুখা ভাই আমার, তুই কি বঙ্কিম-এর ভাত মারার জন্য এককেবারে লুঙ্গি কাছা মাইরা উইঠ্যা পইড়া লাগলি?
৭. ০৩ রা মার্চ, ২০০৬ বিকাল ৫:০৩
অতিথি বলেছেন: এডিট কে ন্যাপতামি বলা যাবে না কেনো, কারন দর্শাও। নাপিতের কাজ ছেটে সৌন্দর্যবর্ধন সম্পাদনা মানেও ছেটে সৌন্দর্যবর্ধন।
৮. ০৪ ঠা মার্চ, ২০০৬ রাত ২:০৩
অতিথি বলেছেন: কিছু ব্লগীয় শব্দ সংগ্রহ অভিযান করা যায়,
যেমন
জাকিরুলতা: অনর্থক লিখে লিখে পোষ্ট সংখ্যা বাড়ানো,
ইদানিং সঞ্চয়ের জাকিরুলতা বেড়েছে।
ওয়ালিয়ানি: অযথা ধর্মচটকানো
ইদানিং ব্লগে ওয়ালিয়ানা বেড়েছে, সবাই মস্ত ধর্মিক ভাব নেয়।
৯. ০৪ ঠা মার্চ, ২০০৬ সকাল ১০:০৩
অতিথি বলেছেন: পুরা লেখাই ন্যাপ্ত করে দিলো মুখা, বড় চেন্তায় আছি, আইচ্চা একটা কথা ক' কট্টরের দাদাত্ব কত??
১০. ০৫ ই মার্চ, ২০০৬ রাত ১২:০৩
অতিথি বলেছেন: খালেদায়ন= মাথার চুল ফুলিয়ে ফাঁপিয়ে ঘিলু বারানোর চেষ্টা। উদাহরণ, তোর মত বেককলের খালেদায়ন ছাড়া রাস্তা নাই।

হাসিনায়ন = কার্যসিদ্ধির জন্য বেশভূষা পরিবর্তন করা। উদাহরণ, আজকালকার দিনে কে যে আসল আর কে যে হাসিনায়নের করা খাটাশ বোঝা মুশকিল।
১১. ০৫ ই মার্চ, ২০০৬ রাত ১২:০৩
অতিথি বলেছেন: সংশোধন: ***হাসিনায়ন করা খাটাশ***
১২. ০৯ ই মার্চ, ২০০৬ রাত ৮:০৩
অতিথি বলেছেন: ব্লধাও - ব্লগ থেকে উধাও ( আশংকা সমাস)
১৩. ২৯ শে জুলাই, ২০০৬ সকাল ১০:১১
নীরবতা বলেছেন: আমি বলি কি opensource এর যুগে একটা নতুন অভিধান প্রকল্প হাতে নিয়ে এই নতুন এবং সদ্য পাক করা শব্দ সমূহ যোগ করা হোক । কেননা মহা পন্ডিত গন তাদের অভিধানে এই শব্দ সমূহ যোগ করার ব্যাপারে যথেষ্ট আপত্তি তুলতে পারে ।
১৪. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৪
রাজসোহান বলেছেন: ++++++++++++++++++++++পুত্তুম

 

মোট সময় লেগেছে ০.৯৯৪২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমরা শুধায়েছিলে মোরে ডাকি
পরিচয় কোনো আছে নাকি,
যাবে কোনখানে।
আমি শুধু বলেছি, কে জানে।
...
সেই গান শুনি
কুসুমিত তরুতলে তরুণতরুণী...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ