আমার প্রিয় পোস্ট

পচা কথা বলি। আবালেরা অফ যাও।

মিশন ইম্পসিবল থ্রি

১৫ ই মার্চ, ২০০৬ সন্ধ্যা ৭:৫২

শেয়ারঃ
0 0 0


মারভেজ পুশাররফ মোচে তা দিয়ে হাসলেন। "দানেল সাহাব, ক্যায়সা লাগতা হায় হামারা পিলান?"

দানেল তার শীর্ণ আঙুলে দাড়ি বিন্যস্ত করেন। তারপর খসখসে গলায় ভাঙা ভাঙা উদর্ুতে বলেন, "ফির সে সমঝাইয়ে বুশাররফ সাহাব!" দানেল জাতিতে আরব, প বলতে পারেন না, ব বলে ফেলেন। পুশাররফকে বলেন বুশাররফ, প্যান্টিহোসকে বলে বান্তিহুস। সমস্যা হয় অনেকের। প্রথম প্রথম পুশাররফেরও হতো, এখন অনেকটা কেটে গেছে। অভ্যাসে কী না হয়।

পুশাররফ আবার মোচে তা দেন। পাপিস্তান সেনাবাহিনীতে ঢুকে এই একটা জিনিস অন্তত বাগিয়েছেন। মোচ। মুছ নাহি তো কুছ নাহি।

তিনি ছবিটি বাড়িয়ে ধরেন দানেলের দিকে। দানেল ছবিটি হাতে নিয়ে নিরীক্ষণ করেন। জীবিত কোন কিছু প্রতিকৃতি করা নিষিদ্ধ, কিন্তু কাফেরদের বিরূদ্ধে কাফেরের প্রযুক্তি নিয়ে লড়ছেন তিনি।

"ইয়ে হ্যায় হামারা টপ সিক্রেট এজেন্ট ... অওর উসকা নাম হায় ... রবার্ট!" বলেন পুশাররফ। "রবার্ট ঝুনঝুনওয়ালি! ইয়ে এক ঝাংলাদেসি আদমী, লেকিন কাম কারতা হায় হাম লোগোঁকে লিয়ে! ঝাংলাদেস পর উসকি সাখ নাফরত হায়! অওর ভো বুশ কো ভি আচ্ছি তারহা সে নাফরত করতা হায়। ইস ওয়াক্ত ইয়ে ইউরোপ মে র্যহনা করতা হায় ... হাম যাব বোলুঁ, আগলি ফ্লাইট সে সিধা নেশাওয়ার আ যায়েগা!"

নামটা বলতে গিয়ে দানেলের আরব জিভে জট পেকে যায়। পুশাররফ বুঝতে পেরে বলেন, আপ উসকো রবার্ট, ঝুনঝুন অওর ওয়ালি, ইন তিন মে সে এক চুন কার পুকার সাকতে হায়। লেকিন হাম লোগ ইসকো পুকারতে হায় ... এজেন্ট নম্বর চওদা!"

দানেল খুশি হয়ে বলেন, "থওদা!"

পুশাররফ বলেন, "আচ্ছি তারহা সে, যারা দিল লাগাকে সুনিয়ে। ... আগলি মেহনে মে বুশ হামারা পাপিস্তান আয়েঙ্গে, ঘুমনে অওর পুরি-কচৌরি খানে কে লিয়ে। জব ভো মেরে সাথ স্টেজ পর উঠেঙ্গে, আপ কা আদমীয়োঁনে বাহার আসমান কি তরফ গোলি ফেকেঙ্গে, অওর উস ধামাকা সুনকর ইয়ে সিকিউরিটি ভিকিউরিটি ভি গাধে বন যায়েগি। ওর ইস মওকে মে স্টেজ পর উঠেঙ্গে হামার এজেন্ট নম্বর চওদা ... অওর ইস বেইসবলকি বাল্লে পাকড়কর এক মার খিচেঙ্গে বুশ সাহাবকো আন্ডে পর!" পুশাররফ আকার ইঙ্গিতে বোঝান, বেইসবল ব্যাটের বাড়িটা কোথায় গিয়ে পড়বে, দানেল সন্তুষ্ট হয়ে হাসেন।

পুশাররফ বলেন, "অওর উসকে বাদ যো কুছ ভি হো, ম্যায় তো কহুঙ্গা কে ভাই, ইয়ে এক ঝাংলাদেসি লাঙ্গুর হায়, মারনে হায় তো উসকো মারো, পিটনে হায় তো উসকো পিটো, হামারা কেয়া কাসুর? মু হা হা হা হা হা হা ....।" পুশাররফ মোচে তা দিয়ে হেসে ওঠেন। দানেল আরবী ভাষায় তার প্রতিধ্বনি তোলেন। তার হাতে ধরা ছবিতে ওয়াটি নিষ্পলক তাকিয়ে থাকে, হাতে একটি বেইসবল ব্যাট।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৬ ই মার্চ, ২০০৬ রাত ১:০৩
অতিথি বলেছেন: তা-ও ভালো বলেননি, "মুখফোড়ও ওয়া!"
৩. ১৬ ই মার্চ, ২০০৬ রাত ১:০৩
অতিথি বলেছেন: শোমচৌ পুরস্কারের পরিমান বাড়াতে হবে। অন্তত 10টা না দিলে কুলানো যাবে না। মুখফোড় খেপেছে,
৪. ১৬ ই মার্চ, ২০০৬ রাত ৩:০৩
:) বলেছেন: সেরা পোষ্ট ...যদিও বাংলাতে নাহ্
৫. ২৪ শে জুলাই, ২০০৬ রাত ১০:০০
অতিথি বলেছেন: অর মায়রে বাপ কি লিখছে হালায় !
৬. ২৪ শে জুলাই, ২০০৬ রাত ১০:০৪
অতিথি বলেছেন: ছবিটা চেনা চেনা লাগে!
৭. ২৪ শে জুলাই, ২০০৬ রাত ১০:০৬
হিমু বলেছেন: কারে পিটাইতে আইলো, নাসেররে নাকি :)?
৮. ২৪ শে জুলাই, ২০০৬ রাত ১০:০৯
অতিথি বলেছেন: পড়লাম। সুপারী ভাংতে হাতুড়ির পিটানি! গুরু, কামডা ভালা অইলো না :(
৯. ২৭ শে মে, ২০০৭ রাত ২:০৭
দ্রোহী বলেছেন: রর্বাট ঝুনঝুনিয়াকে ভাই আরা রাহা হ্যায়, মুখ্যা-- তুম কাঁহা হো?
১০. ১১ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:০০
তুষার ০০৭ বলেছেন: বেচারা দানেলকে নাকি এখন খুজে পাওয়া যাচ্ছে না, সে নাকি এখন টানেলে আছে। আর বুশ সাহেবের আন্ডে পার দানেল যে ব্যাট চালাবে, এই জিনিসটা কি আসলেই বুশ সাহেবের আছে, সন্দিহান

 

মোট সময় লেগেছে ১.০০১৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমরা শুধায়েছিলে মোরে ডাকি
পরিচয় কোনো আছে নাকি,
যাবে কোনখানে।
আমি শুধু বলেছি, কে জানে।
...
সেই গান শুনি
কুসুমিত তরুতলে তরুণতরুণী...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ