পচা কথা বলি। আবালেরা অফ যাও।

বাসর রাতে বেড়ালনিধনের ইতিবৃত্ত
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১১:০০
(হীরক লস্কর পষ্টাপষ্টি দোষ চাপিয়ে দিলেন বাঙালি জাতির স্কন্ধে, আমরা নাকি রসিক নই। রসবোধে নাকি খামতি আছে আমাদের। খেজুরের রস, তালের রসের প্রতি ভয়াবহ আকর্ষণ বা আসক্তি থাকলেও হাস্যরসের কলসি নাকি আমাদের গাছেই পড়ে থাকে।
লস্করের কথার প্রতিবাদের ভাষা আমার জানা নেই, কিন্তু তাঁর জিজ্ঞাসার উত্তরে এই পোস্টটা করছি।)
বাসর রাতে...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৪৬বার পঠিত
সায়েনস ফিকশন লিখলাম একটা
০২ রা ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৪:৫৯
(এক প্রযুক্তিবিদের পোস্টে কমেন্ট করতে গিয়ে কল্পবিজ্ঞান ফেঁদে বসেছি। ভাবলাম নিজের ব্লগেও তুলে দি। পড়ে কমেন্ট করুন সবাই।)
****
মহাকাশ গবেষণা কেন্দ্রের অধিনায়ক তাঁর তিনটি চোখ লাল করে তাকালেন প্রকল্প পরিচালকের দিকে।
"আপনি কি মশকরা করছেন আমার সাথে? বাসযোগ্য গ্রহ পাওয়া গেছে, বললেই হলো?"
প্রকল্প পরিচালক স্পষ্টতই অপমানিত বোধ করেন, তাঁর শুঁড়ের ডগা সবুজ...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৪৮বার পঠিত
রামায়ণ, 2006
৩১ শে জানুয়ারি, ২০০৬ দুপুর ১:৩১
হতবুদ্ধি রাম লক্ষণকে বলিলেন, "ভ্রাতঃ, তোমাকে রাখিয়া গেলাম সীতার প্রহরায়, তুমি কী বুদ্ধিতে তাহাকে একাকী রাখিয়া সিনেমা দেখিতে গেলে?"
লক্ষণ অধোবদনে দাঁড়াইয়া রহিলেন। সীতা বউদি নিখোঁজ হইয়াছেন ঠিকই, কিন্তু "নিষিদ্ধ নারী" জমিয়াছিলো ভালো।
রাম রাগিয়া কহিলেন, "দুর্মতি বালক! চাহিয়া দ্যাখো, জটায়ু পর্যন্ত সীতাকে রক্ষার চেষ্টা করিয়াছে, আর তুমি পামর সিনেমায় মজা মারিতেছিলে?"
লক্ষণ...
- ২০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮৫৭বার পঠিত
অবশেষে মুখফোড় কহিলা বিষাদে
২৯ শে জানুয়ারি, ২০০৬ দুপুর ২:২৩
একটু শঙ্কায় আছি। কয়েকদিন ধরে ঘুরে ফিরে অনেকের ব্লগে নানা কুমন্তব্য করে বেড়িয়েছি, এখন না জানি সেইসব আক্রান্ত ব্লগাররা আমাকে এক চোট দেখে ন্যান!
কী আর লিখবো বলুন? কবিতা তো আমার আসে না, গল্পসল্প লেখার ক্ষমতাও হয়নি, খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কোন কিছু টুকিয়ে তুলে দেবার ইচ্ছেও করে না। দেখলাম...
- ২৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯২৯বার পঠিত




