আমি একজন দূর্দান্ত ও ভয়ন্কর আড্ডাবাজ লোক। সেই ছোট বেলা থেকে মেয়েটা হওয়ার আগ পর্যন্ত সর্বোচ্চ সময়টাই কেটেছে আড্ডাবাজিতে। বিয়ের পর নতুন বউকে রেখেও চলে যেতাম আড্ডায় যার খোটাখুটি আমার বউ এখন শুনায়। এই আড্ডার জন্য ফ্যামিলী থেকেও অনেক বকাঝকা শুনতে হয়েছে, লেখাপড়ার অনেক ক্ষতি হয়েছে। কিন্তু জীবনের অপরিহার্য এই আড্ডা জিনিসটাই নিজের অজান্তেই লক্ষী ফুটফুটে আমার একমাত্র ছোট্ট মা কখন যে কমিয়ে দিয়েছে তা টেরই পাইনি।
মাঝে মাঝে ভাবতে অবাক লাগে , যাকে একসময় ঘরে খুজে পাওয়াই মশকিল ছিল এখন সেই আমার অবসরের প্রায় সবটুকু সময়ই কাটে আমার একমাত্র ছোট্ট মার সাথে খেলা করে। তার হাজারো প্রশ্নের উত্তর দিয়ে। কখনও খেলতে হয় হাড়ি পাতিল নিয়ে আবার কখনও ট্রুপস নিয়ে যুদ্ব্ যুদ্ব খেলা করে আর তার ফাকে ফাকে গাছের পরিচর্যা করে। গাছে পানি দেওয়া নিয়েও তার সাথে চলে রাগ অভিমান আব্দার অনুযোগ কত কি। সেই ফাকে সময় সে কখন ফুরিয়ে যায় টেরই পাইনা। আবার টবের গাছে যখন ফুলগুলো ফুটে তখনও চলে তার হাজারো প্রশ্নের ফুলঝুরি। ভালই কাটছে জীবন ও জীবনের পথচলা।
আমি, আমার বউ ও আমার ছোট্ট মায়ের পরিচর্যায় বেড়ে উঠা টবের কিছু ফুল এবং আমার ছোট্ট মায়ের কিছু ছবি সংযুক্ত করলাম। আমার একমাত্র ছোট্ট মায়ের জন্য সবাই দোয়া করবেন।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


