আমার নাম লেখা পাতাটি
০৩ রা অক্টোবর, ২০০৬ ভোর ৫:৫৩
সিদরাতুল মুনতাহায় মিলিয়ন মিলিয়ন মানুষের নাম লেখা মিলিয়ন মিলিয়ন পাতাসমৃদ্ধ গাছটি থেকে আমার নাম লেখা পাতাটি কি হলুদ হয়ে এলো?
যেকোন সময় টুপ করে ঝরে পরবে পাতাটি।আমার নাম খচিত ঝরে পরা পাতাটি উড়তে উড়তে নীচে ঠাঁই নেবে সেই সাথে আমিও ঢলে পরব মৃতু্যর হিমশীতল কোলে।
নীল আকাশ....সাদা মেঘ
তোমার অলংকার।
নীল সাগর....বড় সাধ ছিল
তোমাকে দেখার।
সবুজ গাছ....আকাশের কান্নায় ধুয়ে যাক
তোমার পাতার সব ধুলোর আস্তর।
ধুসর পাহাড়....সুযোগ হলোনা
তোমার গা বেয়ে উঠে মেঘকে ছোঁয়ার।
রঙীন ফুল....তোমার পবিত্রতায় পরিপূর্ণ হোক
প্রতিটি মানুষের অন্তর।
পৃথিবী আমাকে....দাও বিদায়
বিশটি বছর দেখলাম তোমায়
খুব কম.... সময়তো নয়।
আমার ক্লান্ত দুচোখের আলো
নিভে আসার প্রতিক্ষায়....
(গত ক'দিনের মনখারাপের সময়ে এলোমেলো ভাবনা আমার)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
এলোমেলো ভাবনা গুলো সবসময় কেমন যেন.... ভালো লাগে।
আজকাল বলেছেন:
দয়াল আমার দয়া করো আমি গুনাহগার, তোমার খেলা বুঝতে পারে সাধ্য আছে কার?প্রতিটি মুমিন মুসলমান নর-নারীর উচিৎ মৃত্যূর জন্য প্রস্তুত থাকা।
জীবনঘনিষ্ট পোস্টের জন্য অবিনন্দন!
অতিথি বলেছেন:
খুব সুন্দর পোস্টটা পড়ে আপনার সাথে কথা বলতে ইচ্ছা করছে খুব! ইমেইল এডরেস পাওয়া যাবে?
ঝরা পাতা বলেছেন:
এতো তাড়াতাড়ি?
নাহিদ বলেছেন:
শেষ বিকেলে এক পশলা বৃষ্টি নামার কথা ছিল। কথা ছিল আরো অনেক কিছু। অথবা কোন কথাই ছিল না। তবু আজ বৃষ্টি হোক আবিরাম বৃষ্টি হক। ধুয়ে যাক যতো যন্ত্রনা....যতো পরাজয়
অতিথি বলেছেন:
ভাল লাগল।
অতিথি বলেছেন:
আপনার অনেক গুলো পোস্ট খুব ভালো লেগেছে। তার মধ্যে এই পোস্টটিও অনেক ভালো লাগলো... সত্যিই... আমিও একদিন ঝরে যাবে...
আপনি আছেন কেমন?
আর সরি... অনেক দেরীতে মন্তব্য দিলাম...{নেট সমস্যা+লোডশেডিং+ব্যস্ত+ আরো অনেক কাজ
}
অতিথি বলেছেন:
আমার মত মনে ব্যস্ত....
আমার অবস্থা কেরসিন(আম্মাআআ)
মুক্তধারা,
আপনি কোথায় গেলেন?
নাহ !!! আমিও চলে যাবো...
পথিক!!!!!!! বলেছেন:
জটিলস হইছে কাব্য কথাগুলো।
অতিথি বলেছেন:
ও আচ্ছা গাছটা কোথায় আছে জানা যাবে? তাইলে একটু আইকা লাগায়া আসতাম আমার পাতাটাতে।
অতিথি বলেছেন:
মন খারাপ জটিল রোগ। আশু সমাধান করে ফেলেন।
অতিথি বলেছেন:
মুক্তধারা,কেমন আছেন?
এই পোস্ট দিয়ে ভেনিস... আমি ভাই কিচ্ছূ জানি না।
আমি নিজেও অনেক বিপদে আছি... পড়ালেখা এত্ত কষ্ট
...কবে যে শেষ হবে... আবার মনে হয় কখনোও যেন শেষ না হয়
অতিথি বলেছেন:
সেই রকম একটা পোস্ট, মন তারাতারি ভাল হয়ে উঠুক এই কামনা রইলো
অতিথি বলেছেন:
পোস্ট দিয়েই বিদায় নিলেন !!!!!আপনার মন কি এখনো ভালো হয় নাই????
ফিরে এসো তুমি, ফিরে এসো
আমাদের মাঝে সবুজ পাতা হয়ে...
অতিথি বলেছেন:
এত অল্পতেই যদি হাওয়া হইতে চাই.....ওলড হোম এর কি হবে,পাকনা চুলের কি হবে.মুক্তধারার সাথে সাথে কি মুক্তধারার পোস্ট গুলোও রোজা রাখে নাকি??
এই আমি বলেছেন:
আপু তুমি কোথায়?
শাওন বলেছেন:
প্লিজ , আরেকটি বারের জনয় ফিরে আস আপু । প্লিজ প্লিজ প্লিজ
অতিথি বলেছেন:
shaon ur gr8
অতিথি বলেছেন:
মুক্তধারা ভাই ,এইটাতো জাস্ট মন খারাপের ভাবনা । কিছুদিন পর আপনি যদি নিজেকে মরা মানুষ ভাবেন ।কোথাও গোলমাল আছে ।চমৎকার পোষ্ট
অতিথি বলেছেন:
ঈদ মোরাবক !!!
অতিথি বলেছেন:
বিষণ্ন সময়ে বিষণ্ন মন আমার কেনো যে গেয়ে উঠে-হারিয়ে যেতে চাই তোমাদের রাস্তায়
অনেক অজানার ভীড়ে স্বচ্ছ নীরবতায়
রোদ উঠে গেছে চেনা এই নগরীতে নাগরিক জানালা হাসিমুখে একাকার... . . .. . .. .
বর্তমান দুঃসময়ে হাসিমুখ দেখবো কোথায়!! নিজের হাসিটাও তো আয়নায় দেখতে ইচ্ছে করে না। একটার পর একটা সিগারেট নিঃশেষ হতে থাকে। ঘরে ঝাট পড়েনি কয়েকদিন.... তবু মন গেয়ে উঠলো....
আমার হারিয়ে যাওয়া তুমুল কালো মেঘ
তোর হারিয়ে যাওয়া কাশের বনে
আমার পাট হয়েছে চুলের সীথি আর সাজ
তোর ঝাট পড়েনি দুদিন ঘরে.. ....
আবার ভুল! এতো ভুল। ভুল। ভুল। প্রতিটি পদক্ষেপে শুধু ভুল আর ভুল... সেই ভুলের কাকরগুলি কুড়োতেই ব্যস্ত থাকি... .. . .
অতিথি বলেছেন:
এই ভাবনাগুলোই জীবনের অনেক বড় বড় পাওনাগুলোর কিছু।হেলায় না ফেলে রেখে আরো গভীরে ভাবুন আর জীবনকে অনুভব করুন, কাজে লাগান, সফল হোন; এটাই কামনা।
ঈদ মোবারক ও নতুন সালের শুভেচ্ছা।
আজকাল বলেছেন:
ঝরা পাতা বলেছেন:
স্বাগতম, অনেক দিন পরে।
অতিথি বলেছেন:
আমি তো ভাবলাম মুক্তধারা সময়ের আগেই ঝরে গিয়েছে......ভুল প্রমাণিত হল চিন্তা টা....ভাল।
শাওন বলেছেন:
কি দিয়ে কি হলো ?? আমি এত চিল্লালাম আপনার জন্য । আর এসে শুধু সাবি্বর ভাইয়ের ওখানে মন্তব্য দিয়ে ফুটলেন ?? আমার দোষ কি ??
অতিথি বলেছেন:
মুক্তধারা....এখন মন ভালো তো???/
অনেক দিন আপনাকে ব্লগে দেখলাম .....
ব্লগে দেখা যায় না কেন???
শাওন বলেছেন:
আপনি কই ? কই থাকেন সারাদিন ?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















প্থিবী আমাকে দাও বিদায় . . . লাইনটা কঠিনভাবে ভালো লাগল । আমি এ জিনিসটার অপেক্ষায় আছি . . .