somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাকাত

০১ লা মার্চ, ২০১০ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"মা ডাকাত কি"? রাতে ঘুমুতে যাবার আগে শেষবারের মত বাইরে গিয়ে মা'কে প্রশ্নটা করে রুনি। মা রুনির পিঠে ধুম ধুম করে কয়েকটা কিল বসিয়ে দিয়ে বললেন "ঘরে যা পোড়া মুখী"। বাইরে যতক্ষন ছিল ততক্ষনই রুনি একধরনের অসস্ততি বোধ করছিল, মনে হয়েছে চারদিক থেকে কয়েক জোড়া চোখ তার দিয়ে নজর রাখছে। উঠোন ভরা ছিল বিড়ির গন্ধে। ব্যাপারটা তেমন পাত্তা দেয়নি। রুনি স্বামীর সাথে ঢাকায় থাকে। কিন্তু নামেই ঢাকায় থাকা। সর্বোচ্চ পনের দিন ও ঢাকায় থাকে। তার পরেই বাড়ীতে চলে আসে। এবারও ছেলে নাহিন ও মেয়ে মোনা কে নিয়ে বাড়ীতে এসেছে। শ্বশুর বাড়ী একেবারেই কাছে। ঘটনার দিন ও ছিল বাবার বাড়ী। সবাই কাজ সেরে ঘরে ঢুকছে এমন সময় দরজা দিয়ে হুড়মুড় করে ঘরে ঢুকলো একদল লোক। সবার মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। সবার হাতেই ছিল চাইনিজ কুড়াল/দা। ঘরে ঢুকেই লাইট মারে রুনির দিকে। রুনির ভাই বাধা দিলে তার কাধে কোপ দেয় একজন। এক ফাঁকে ঘর থেকে বের হয়ে শ্বশুর বাড়ীর দিকে দৌড় দিল রুনি। এর মাঝেই একটা মাত্র চিৎকার দিয়েছিল যা ওর দেবর মেহরাব এর কানে যায়। মাঝ পথে থেমে যেতে হয় রুনিকে। চিন্তা করল ওকে না পেয়ে যদি ওর বাচ্চাদের নিয়ে মেরে ফেলে তাহলে এই বেঁচে থাকার কোন অর্থ নেই। এসবের মাঝেই গলার এক ভরি ওজনের স্বর্ণের চেইনটা কয়েকটা টান দিয়েছিল ছিঁড়ে ফেলোর জন্যে। পরে হঠাৎ করে মাথায় আসল প্রথমেই ওর দিকে লাই মেরে ওরা দেখেছে ওর সাথে কি আছে। এখন চেইন না দেখলে পরে মার খেতে হবে। বাড়ীতে ফিরে এলে দলের একজন ওর গলার চেইনটা ছিড়ে নেয় তবে কিছু অংশ গলায় ই রয়ে যায় যা ওরা চলে যাওয়ার পরে খেয়াল করেছে। নাহিনের একটা খেলনা পিস্তল যা দেখতে ছিল অবিকল আসলের মত। অন্য সব কিছুর সাথে এক জন সেটা হাতে নিলে নাহিন কেঁদে বলে উঠে, "আম্মা আমার পিস্তল নিয়ে যায়" রুনি নিষেধ করাতে পরে তা দিয়ে যায়। এত কিছুর মাঝে কেউ আসতে পারেনি সাহায্যের জন্যে। বাড়ীর চার পাশ ঘেরাও দিয়ে রেখেছিল। মেহরাব একবার বলেছিল, "মা ভাবীর গলা শোনা গেল, দেখে আসি কি হল" কিন্তু রুনির শ্বাশুড়ী ভয়ে ছেলেকে ঘর থেকে বাইরে যেতে দেননি। সব চলে যাওয়ার পরে এবার খোজ পড়ল রুনির কয়েক মাস বয়সী মেয়ে মোনার। বিছানায় না পেয়ে রুনি চিৎকার করে বলে উঠল "আমার মেয়েকে ওরা নিয়ে গেছে, মাঠর মধ্যে নিয়ে মেরে ফেলবে"। অনেক খোজা-খুজির পরে ওর চাচা শ্বশুড় দেখেন খাটের নিচে কাঁথায় মোড়ানো কিছু একটা পরে আছে। বের করে এনে দেখেন ছোট্ট মোনা নিশ্চন্তে ঘুমুচ্ছে। বাড়ীর এই একমাত্র সদস্যা যাকে কিছুক্ষন আগে বয়ে যাওয়া ঝড় স্পর্শ করেনি।

সেদিন সন্ধ্যায় মাকে করা প্রশ্নের জবাব রুনি এভাবেই হাতে কলমে তাৎক্ষনিক ভাবে পেয়ে যায়।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১০ রাত ৮:২০
২৭টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×