somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কানফুল-নাকফুল

০৪ ঠা মে, ২০১১ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েদের কানে, নাকে ফুটো থাকবে এটাই স্বাভাবিক। এতে মনে হয় সোন্দর্যটা বেশী করে ফুটে উঠে। নাকে সাধারনত সবাই বাম দিকে ফুটো করলেও এখন ডান দিকে করার স্টাইলটা বেশ চলছে। একে নাকি ববিতা স্টাইল বলে :| ববিতা স্টাইল হোক আর যাইহোক দেখতে খারাপ লাগে না। কোন কোন মেয়েকে দেখলে মনে হয় নাক ফুটো করলে এত্ত সুন্দর লাগে, তাহলে করেই ফেলবো। আবার সাহস পাইনা। মনে হয় আমার ভোতা নাক। দেখতে ভাল লাগবেনা। বান্ধবী নাক ফুটো করার সময় খুব করে ধরেছিল ওর সাথে একসাথে যাতে করি। অনেকভাবে চেষ্টা করলেও পারেনি আমাকে রাজী করাতে। ঢাকায় কেউ কিছু না বললেও গ্রামে গেলে হয় সমস্যা। সবার কমন প্রশ্ন থাকে "নাকে দি ছিদ্র নাই, জামাই বাড়ী থিকা নাকফুল দিলে পড়বো কেমনে?":| আমি বলি একটা নাকফুলে আর কতটুকু স্বর্ণ থাকে নাকফুলের বদলে আংটি নিবো :P গ্রামে কত রীতি-নীতি। সবাই ভয় দেখায় এখন ফুটা কর নাই বিয়ের দিন করতে হবে, কষ্ট পাবা ইত্যাদি ইত্যাদি। :|

এতো গেল নাক ফুটোর কাহিনী। এবার আসি কানের।

কানে সাধারনত একটি করে দুই কানে দুটি ফুটো অধিকাংশ মেয়েরই থাকে। তবে প্রতি কানে দুই/তিনটি করে ফুটো কেউ কেউ করলেও খুব একটা প্রচলন নেই। এই জিনিসটি আছে আমার B-) বলছি সেই কাহিনী
প্রথম ফুটোটা করে দিয়েছিলেন অনেক ছোট থাকতে পাশের বাসায় এক কাকী। আমি তো করবোই না, কত্ত গল্প-টল্প বলে আদর করে বিয়েতে নিয়ে যাওয়ার লোভ দেখিয়ে করেদিলেন সেই ফুটো। ব্যাথা পেয়েছিলাম কিনা মনে নেই।
তার পরে একবার গ্রামে যেয়ে দেখি চাচাত বোনেরা দুটো করে ফুটো করেছে। ওদের দেখে আমারও শখ জাগলো। বড় কাকীকে দিয়ে করালাম দ্বিতীয় ফুটো। তখন ব্যথা তেমন না পেলেও পরে বুঝেছিলাম।
এর পরে আবার শখ জাগলো আরেকটা মানে তিন নম্বরটা করার। এটা করার একটা কারনও ছিল। সবার দুটো ফুটোর মাঝে বেশ ফাকা ছিল কিন্তু আমার দুটো ছিল একেবারে কাছাকাছি। আম্মা বললেন আরেকটা করলে ভাল লাগবে। তাই এবারও বাড়ীতে যেয়ে বড় কাকীকে দিয়েই করালাম। কিন্তু বিধিবাম! এবারে ফুটোতে ইনফেকশন করল। কোন মতেই ঘা ভা না হওয়াতে ডাক্তআরের কাছে গেলে বললেন রগের উপর পড়েছে, ফুটো বন্ধ না করলে ভাল হবেনা। কি আর করার, দিলাম বন্ধ করে। কিন্তু শখটা গেল না। এবার ধরলাম ছোট কাকীকে। ভুলবো না সেই স্মৃতি! আব্বা বাড়ীতে ছিলেন। ব্যথা পেলে কাদলে বকা দিবে এই ভয়ে ছোট দাদার ঘরে গেলাম। এমনিতেই ছিল গরমের দিন। ঘামে হাত ভেজা। বামকানে সুঁই অর্ধেক ঢোকালে হাত পিছলা হয়ে যায়। না পারছে সুই ঢোকাতে না পারছে বের করতে, মাঝখানে যেয়ে থেমে গেছে। আমি তো চিৎকার করছি। দাদা দেখে প্রথমে বকা দিলে শখ কত্ত ইত্যাদি ইত্যাদি বলে। পরে কাকীকে বললেন দাত দিয়ে কামড় দিয়ে সুই বের করতে। কাকী সেভাবেই বের করলেন সুই। এভাবেই শেষ হল আমার কান ফুটানোর অধ্যায়। :D
আমার সব চাচাত বোন এবং ফুপাতবোন সবার কানেই দুটো করে ফুটো ছিল যদিও এখন কেউ কেউ বন্ধ করে ফেলেছে। তবে আমার তিনটা বহাল তবিয়তে আছে। :D

কেউ কেউ তিন ফুটো দেখলে বেশ অবাক হতো। মাঝে মাঝে আমিও ভাবতআম আমার মতন পাগল বুঝি আর নাই। কিন্তু আজকে নিউমার্কেট থেকে আসার সময় দেখলাম এম বয়স্ক মহিলার কানে চার ফুটো এবং দুই কানে আটটি রিং পড়া। ভাবলাম আমার চেয়েও পাগল আছে B-)
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১১ সন্ধ্যা ৬:৩২
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×